নিয়ম ভেঙে স্ট্যান্ডার্ড ব্যাংক দখলের চেষ্টা আওয়ামীপন্থিদের
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৫ বছর স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান পদ আঁকড়ে থাকা আওয়ামী লীগ নেতা গোপালগঞ্জের কাজী আকরাম উদ্দিন আহমেদ পদত্যাগ করার পর এবার তাঁর অনুসারী একটি পক্ষ ব্যাংকটি দখলে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। শেখ হাসিনা ভারতে পালানোর পর নিজ থেকেই চেয়ারম্যান পদ ছেড়ে দিলেও তিনিসহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট কয়েকজন এখনো ব্যাংকটির পরিচালনা পর্ষদে রয়েছেন। এরই মধ্যে এই প্রভাবশালী পক্ষটি নিজেদের পছন্দের একজনকে চেয়ারম্যান ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি দিয়েছে, যা নিয়ে ব্যাংকটিতে চরম অস্থিরতা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৬ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ৬ জন এক পক্ষ নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে একটি চিঠি দিয়ে বর্তমান ভাইস-চেয়ারম্যান একেএম আব্দুল আলিমকে চেয়ারম্যান দাবি করেন। একই সঙ্গে, তারা ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুর রহমানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা উল্লেখ করেন। তবে বিষয়টি আইনসিদ্ধ না হওয়ায় বাংলাদেশ ব্যাংক গত ৬ নভেম্বর ব্যাংকটির চেয়ারম্যানকে চিঠি দিয়ে এমডিকে তাঁর নিয়মিত দায়িত্ব পালন করে যেতে বলেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ব্যাংকের চেয়ারম্যান কে হবেন তা পরিচালনা পর্ষদের বৈঠকে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ঠিক হয় এবং এমডিকে ছুটিতে পাঠানো বা অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যও সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তা না করে নিজ থেকে কেউ চেয়ারম্যান ঘোষণা করার সুযোগ নেই।
জানা গেছে, নিজেকে চেয়ারম্যান ঘোষণা করা আবদুল আলিম সাবেক চেয়ারম্যান কাজী আকরামের ছেলে কাজী খুররম আহমদের ঘনিষ্ঠ বন্ধু। এই গ্রুপে আরো স্বাক্ষর করেছেন পরিচালক জাহেদুল হক (যিনি জালিয়াতির মাধ্যমে সৎ ভাইদের জমির ওপর গড়ে ওঠা একটি ভবন ব্যাংকের কাছে উচ্চ মূল্যে ভাড়া দেওয়ার তথ্যের কারণে পরিচালক পদ হারাতে পারেন), পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা ও অসিত কুমার সাহা এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ। গোলাম হাফিজ পরিবার আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনি প্রভাব খাটিয়ে ২০১৪ সালে এনসিসি ব্যাংকের এমডি ও ২০১৮ সালে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক হয়েছিলেন, যদিও নানা অভিযোগে তিনি মেয়াদ পূর্ণ করতে পারেননি।
নিয়মবহির্ভূতভাবে চেয়ারম্যান ঘোষণা ও এমডিকে ছুটিতে পাঠানোর বিষয়ে বর্তমান চেয়ারম্যান আবদুল আজিজ বাংলাদেশ ব্যাংকে একটি লিখিত অভিযোগ দেন। গত ৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ উল্লেখ করেন, গত ৩০ অক্টোবর ব্যাংকের ৪১৯তম পর্ষদ সভায় চেয়ারম্যান নির্বাচন বা এমডিকে ছুটিতে পাঠানোর বিষয়টি এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল না। অথচ সভা শেষে ভাইস চেয়ারম্যান এ কে এম আবদুল আলিমসহ ছয়জন পরিচালক অনিয়মতান্ত্রিকভাবে ৫৯ ও ৬০ নম্বর এজেন্ডা তৈরি করে রেজুলেশন প্রস্তুত করেন এবং সেটি অফিসিয়াল নথি হিসেবে বাংলাদেশ ব্যাংকে পাঠান, যা ক্ষমতার অপব্যবহার। আবদুল আজিজ চিঠিতে আরো উল্লেখ করেন, তাঁর ছেলে আবদুল আলিম ব্যক্তিগত প্রভাব খাটিয়ে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলের চেষ্টা করছেন, যা ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করছে।
আবদুল আজিজ বর্তমান এমডি মো. হাবিবুর রহমানকে সৎ, মেধাবী ও পরিশ্রমী ব্যাংকার হিসেবে আখ্যায়িত করেন এবং জানান যে অডিট রিপোর্টে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি, বরং তিনি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। এসব কারণে কিছু পরিচালক বেআইনিভাবে তাঁকে টার্গেট করছেন বলে তিনি মনে করেন। এমডি মো. হাবিবুর রহমানও জানান, ৩০ অক্টোবরের পর্ষদ সভার ৫৯ ও ৬০ নম্বর এজেন্ডার কথা উল্লেখ করে তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে, অথচ ওই দিন সর্বশেষ এজেন্ডা ছিল ৫৬। চিঠির সত্যতা নিশ্চিত করে বর্তমান চেয়ারম্যান আবদুল আজিজ প্রশ্ন তোলেন, মোট ১৬ জন পরিচালক থাকতে কীভাবে ছয়জন পরিচালককে সংখ্যাগরিষ্ঠ বলা যায়। তিনি এই ঘটনায় ষড়যন্ত্র ছিল বলে মনে করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের সময়ে লুটপাট হয়েছে এমন ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। স্ট্যান্ডার্ড ব্যাংকের পর্ষদে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি হাত না দিলেও, নিয়োগ জালিয়াতি, ঋণ অনিয়মসহ বিভিন্ন জালিয়াতির দায়ে কাজী আকরাম উদ্দিন আহমেদ, তাঁর ছেলে কাজী খুররম আহমদসহ অন্যান্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গত ১৪ মে এই নিষেধাজ্ঞা জারি হয়। এই অনুসন্ধানে থলের বিড়াল বেরিয়ে আসার ভয়ে আওয়ামীপন্থি কয়েকজন ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
মামুন/
পাঠকের মতামত:
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক




.jpg&w=50&h=35)



.jpg&w=50&h=35)
