রপ্তানি আয় তলানিতে, ধসে পড়ছে পোশাক খাতের ভাগ্য
নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক অর্থনীতির মন্দার মাঝেও রপ্তানি খাত কিছুটা আশার আলো দেখাচ্ছিল। কিন্তু ২০২৫–২৬ অর্থবছরে এসে সেই প্রবৃদ্ধির ধারায় ভাটা পড়েছে। চলতি অর্থবছরের আগস্ট থেকে টানা তিন মাস রপ্তানি আয় কমেছে। সর্বশেষ অক্টোবর মাসে রপ্তানি আয় কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, সামগ্রিক আয় কমার প্রধান কারণ দেশের প্রধান রপ্তানি খাত—তৈরি পোশাক শিল্পের দুরবস্থা। শুধু আয়ের পতনই নয়, ক্রেতাদের নতুন অর্ডারও কমে যাচ্ছে।
তিন মাস ধরে আয় কমছে
ইপিবির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের অক্টোবরে রপ্তানি আয় হয়েছে ৩৮২ কোটি ৩৮ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪৩ শতাংশ কম। সেপ্টেম্বরে রপ্তানি কমেছিল ৪ দশমিক ৬১ শতাংশ এবং আগস্টে ২ দশমিক ৯৩ শতাংশ। অর্থবছরের প্রথম মাসে (জুলাই) প্রবৃদ্ধি ছিল ২৪ দশমিক ৯০ শতাংশ, কিন্তু চার মাস শেষে (জুলাই–অক্টোবর) মোট প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র ২ দশমিক ২২ শতাংশে।
পোশাক রপ্তানিতে সবচেয়ে বড় ধাক্কা
অক্টোবরে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৩০২ কোটি ডলার, যা গত বছরের একই মাসে ছিল ৩৩০ কোটি ডলার—অর্থাৎ আয় কমেছে ৮ দশমিক ৩৯ শতাংশ। একই সময়ে রপ্তানি আদেশও কমেছে ২০ শতাংশ, যার আর্থিক মূল্য প্রায় ৪ হাজার ৭৫৮ কোটি টাকা।
আগস্টে রপ্তানি আয় কমে দাঁড়ায় ৩৯২ কোটি ডলারে (আগের বছর ৪০৩ কোটি ডলার), সেপ্টেম্বরে কমে ৩৬৩ কোটি ডলারে (আগের বছর ৩৮০ কোটি ডলার)। পোশাক রপ্তানির পতন তিন মাস ধরেই অব্যাহত।
চামড়া ও প্রকৌশল খাতে আশার আলো
তবে পোশাক খাতের মন্দার মাঝেও চামড়া, প্রকৌশল ও হোমটেক্সটাইল খাতে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।ইপিবি জানিয়েছে, জুলাই–অক্টোবরে চামড়া ও চামড়াজাত পণ্যে আয় হয়েছে ৪১৪ মিলিয়ন ডলার, যা আগের বছরের ৩৭২ মিলিয়নের তুলনায় ১১ দশমিক ০৮ শতাংশ বেশি।প্রকৌশলজাত পণ্য খাতে আয় বেড়ে দাঁড়িয়েছে ২২০ মিলিয়ন ডলার, যা গত বছরের ১৬৩ মিলিয়নের তুলনায় ৩৪ দশমিক ৮৬ শতাংশ বেশি। ইলেকট্রিক্যাল উপকরণ, স্টিল পণ্য ও মোটরযান পার্টসের রপ্তানিই এই প্রবৃদ্ধির প্রধান চালক।
পাট, কৃষিপণ্য ও হোমটেক্সটাইল খাতে মিশ্র ফল
পাট ও পাটজাত পণ্যের আয় বেড়েছে ৪ দশমিক ৭৪ শতাংশ (২৭৭ মিলিয়ন ডলার), আর হোমটেক্সটাইল খাতে প্রবৃদ্ধি ৯ দশমিক ৪৭ শতাংশ (২৭৯ মিলিয়ন ডলার)।তবে কৃষিপণ্য রপ্তানি কমেছে ১ দশমিক ৭২ শতাংশ—চলতি চার মাসে আয় হয়েছে ৩৭৯ মিলিয়ন ডলার, যা গত বছর ছিল ৩৮৫ মিলিয়ন। রপ্তানিকারকদের মতে, ভারত ও ভিয়েতনামের প্রতিযোগিতা এবং পরিবহন ব্যয় বৃদ্ধিই পতনের মূল কারণ।
বৈশ্বিক মন্দা ও অভ্যন্তরীণ সংকটে চাপে রপ্তানি
বিশ্বব্যাংক ও আইএমএফের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য প্রবৃদ্ধি হবে মাত্র ১ দশমিক ৯ শতাংশ—২০২০–এর পর সর্বনিম্ন। ইউরোপ ও আমেরিকার খুচরা বাজারে বিক্রি কমে যাওয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যের চাহিদাও কমছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, তৈরি পোশাক খাত একের পর এক সংকটে পড়ছে। ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে গ্যাসের দাম বেড়েছে ২৮৬ শতাংশ, এবং ২০২৫ সালের এপ্রিলে আবারও শিল্প ও ক্যাপটিভ খাতে গ্যাসের দাম বেড়েছে ৪০ ও ৩৩ দশমিক ৩৩ শতাংশ হারে। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে এবং প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, খেলাপি ঋণের হার ২৭ শতাংশে পৌঁছেছে এবং ব্যাংক সুদের হার ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় নতুন বিনিয়োগে অনীহা তৈরি হচ্ছে।
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে যাওয়ার অন্যতম কারণ চীন ও ভারতের আগ্রাসী রপ্তানি। যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্কের কারণে তারা ইইউ বাজারে কম দামে পণ্য পাঠাচ্ছে, ফলে বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
তার মতে, যুক্তরাষ্ট্রের বাজারেও স্থিতিশীলতা আসেনি। শুল্কবৃদ্ধির কারণে পোশাকের দাম বেড়ে যাওয়ায় চাহিদা প্রায় ৩০ শতাংশ কমেছে। পাশাপাশি ব্যাংক দুর্নীতি, উচ্চ সুদহার ও কাস্টমসের জটিলতা শিল্পখাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
সামনে অনিশ্চিত সময়
রপ্তানি বাংলাদেশের বৈদেশিক আয়ের মূল ভিত্তি। চলতি অর্থবছরের প্রথম চার মাসের সামান্য ইতিবাচক প্রবণতা সত্ত্বেও অক্টোবরের ধাক্কা ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি করেছে। কৃষিপণ্যে সংকোচন ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা রপ্তানি আয়ে নতুন চাপ সৃষ্টি করছে।
বিশ্লেষকদের মতে, আগামী আট মাসে বিশ্ববাজারে পুনরুদ্ধার না ঘটলে বার্ষিক রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। সরকারের নির্ধারিত ৬৩ বিলিয়ন ডলারের লক্ষ্য এখন বড় চ্যালেঞ্জের মুখে।
তবে নীতিনির্ধারকরা আশাবাদী। তাদের মতে, উৎপাদন খরচ কমানো, রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ বাড়ালে ২০২৬ সালের মধ্যে রপ্তানি প্রবৃদ্ধি পুনরুদ্ধার সম্ভব।
মুসআব/
পাঠকের মতামত:
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













