সঞ্চয়পত্র শেয়ারবাজারে আনার উদ্যোগ, বন্ড মার্কেট চাঙ্গা করার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং খাতে খেলাপি ঋণের লাগাম টানতে এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোকে বন্ড মার্কেটের দিকে ধাবিত করতে বড় ঋণের পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
সোমবার রাজধানীর গুলশানে বন্ড মার্কেটের চ্যালেঞ্জ ও সুপারিশ বিষয়ক এক সেমিনারে তিনি স্পষ্টভাবে জানান, এখন থেকে বড় কোনো গ্রাহককে ব্যাংকগুলোর একক ঋণসীমা (সিঙ্গেল বরোয়ার লিমিট) অতিক্রম করতে দেওয়া হবে না। কোনো ধরণের তদবির বা অন্যায্য দাবি এক্ষেত্রে কার্যকর হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
গভর্নর উল্লেখ করেন, বর্তমানে কোনো ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশের বেশি একক গ্রাহককে ঋণ দিতে পারে না, যার মধ্যে ফান্ডেড ঋণ সর্বোচ্চ ১৫ শতাংশ। তিনি মনে করেন, বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক থেকে আলাদা করে বন্ড মার্কেটের দিকে নিয়ে আসা জরুরি। বৈশ্বিক অর্থনীতির নিয়মে বন্ড এবং শেয়ারবাজার প্রথম সারিতে থাকলেও বাংলাদেশে মানি মার্কেট বা ব্যাংকিং খাতের ওপর অতি-নির্ভরতা রয়েছে, যা একটি বড় অসংগতি। এই ধারায় পরিবর্তন আনতে হলে সরকারকে আগে এগিয়ে এসে বন্ড মার্কেটকে গতিশীল করতে হবে।
বর্তমানে মুদ্রাবাজার স্থিতিশীল হচ্ছে কারণ কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন করে টাকা ছাপিয়ে বাজারে ছাড়া হচ্ছে না। গভর্নর প্রস্তাব করেন যে, দেশে থাকা ৫-৬ লাখ কোটি টাকার সঞ্চয়পত্রের বিশাল বাজারকে সহজেই সেকেন্ডারি মার্কেট বা শেয়ারবাজারে লেনদেনযোগ্য করা সম্ভব। এটি করতে পারলে বন্ড মার্কেটের আকার রাতারাতি দ্বিগুণ হয়ে যাবে। তবে এক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে এই বিশ্বাস ফেরাতে হবে যে, প্রতিষ্ঠানগুলো যথাসময়ে লভ্যাংশসহ অর্থ ফেরত দেবে এবং ব্যর্থ হলে তাদের খেলাপি হিসেবে গণ্য করা হবে।
সেমিনারে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি ও সহজলভ্য ঋণ পাওয়ার কারণেই করপোরেট প্রতিষ্ঠানগুলো বাজারে আসতে চায় না, যা খেলাপি ঋণের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার জানান, ট্রেজারি বন্ড সেকেন্ডারি মার্কেটে আনার ক্ষেত্রে কিছু কর সংক্রান্ত সফটওয়্যারগত সমস্যা থাকলেও তা সমাধানে কাজ চলছে। এমনকি সঞ্চয়পত্রের ওপর থেকে বিনিয়োগের সর্বোচ্চ সীমা বা সিলিং তুলে দেওয়ার চিন্তাভাবনাও করছে অর্থ মন্ত্রণালয়।
এই উদ্যোগগুলো সফল হলে দেশের আর্থিক খাতে আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বন্ড মার্কেট শক্তিশালী হলে বড় করপোরেটদের ঋণের বোঝা ব্যাংক থেকে কমে আসবে এবং বাজারে ক্যাশ প্রবাহ বৃদ্ধি পাবে। এতে বর্তমান অর্থবছরের বিনিয়োগ পরিবেশে যেমন স্থিতিশীলতা আসবে, তেমনি দীর্ঘমেয়াদে শেয়ারবাজারের গভীরতাও বৃদ্ধি পাবে বলে প্যানেল আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিরা আশা প্রকাশ করেন।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম, বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন এবং এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- যুক্তরাষ্ট্রের অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, মিলবে যেসব সুবিধা
- ভারতকে মাইনাস করে চীন-বাংলাদেশ-মিয়ানমারের নতুন বাণিজ্য
- হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্তের খবর নিয়ে যা বলল বাংলাদেশ
- নোয়াখালীর পর এবার কক্সবাজারে জ্বালানি খাতের নতুন আশা
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুতে অবস্থান জানাল যুক্তরাষ্ট্র
- ব্যাংক খাতের ভয়াবহ চিত্র: খেলাপি ঋণের সিংহভাগ মাত্র ১৫ ব্যাংকে
- ১৫ ব্যাংকেই খেলাপি ঋণের পাহাড়, ছাড়াল ৬ লাখ কোটি টাকা
- নিস্তেজ শেয়ারবাজারে হঠাৎ প্রাণের স্পন্দন, ঘুরে দাঁড়ানোর কি ইঙ্গিত?
- ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বিএসইসির দুই দিনের 'ইনভেস্টমেন্ট রেডিনেস' কর্মশালা
- শেয়ারবাজারের সক্ষমতা বাড়াতে বিএসইসির সঙ্গে কাজ করবে এডিবি
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- ইনটেকের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি
- ওমরাহ করতে গিয়ে নিরুদ্দেশ ৬১ বাংলাদেশি
- নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
- গোপালগঞ্জের ঘটনায় বিএনপির প্রশংসা করলেন পিনাকী ভট্টাচার্য
- ৫ হাজার ৬১৯ শ্রমিকের কর্মস্থল বন্ধ ঘোষণা, বিপাকে অ্যাপেক্স স্পিনিং
- সড়ক অবরোধ, ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচক বাড়ানোর চেষ্টা, নাকি স্বাভাবিক উত্থান—বাজারের চিত্রে সংশয়
- ভিডিও ভাইরাল , যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ১৬ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন ওসি বদলি
- ভারত-পাকিস্তান ফাইনাল মোবাইলে যেভাবে দেখবেন
- বেস্ট হোল্ডিংসের আয় ও নগদ প্রবাহে মিশ্র চিত্র
- এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আফতাব অটোমোবাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অফিস
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বড় পরিবর্তন
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- খান ব্রাদার্সের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ







.jpg&w=50&h=35)



