হজযাত্রীদের জন্য বড় নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক : ২০২৬ সালের হজে নিবন্ধিত সকল হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সনদ গ্রহণের পর আগামী ২০ মার্চের মধ্যে ভিসার জন্য আবেদন করার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত সকল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চলমান রয়েছে। রাজকীয় সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করা অত্যন্ত জরুরি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় ছাড়াও ঢাকা ও ঢাকার বাইরের কয়েকটি নির্দিষ্ট সরকারি ও বিশেষায়িত হাসপাতালে হজযাত্রীদের জন্য টিকা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা মহানগরীর কেন্দ্রসমূহ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
সরকারি কর্মচারী হাসপাতাল
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল
বাংলাদেশ সচিবালয় ক্লিনিক
ঢাকার বাইরের কেন্দ্রসমূহ
গাজীপুর: শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল
চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
সিলেট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়া: ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল
দিনাজপুর: ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল
হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা
স্বাস্থ্য পরীক্ষার সময় হজযাত্রীদের সঙ্গে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে প্রিন্ট করা ই-হেলথ প্রোফাইল সঙ্গে রাখতে হবে। এছাড়া হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মুসআব/
পাঠকের মতামত:
- ‘ইসরায়েল দিবস প্যারেড’ বয়কট করলেন মামদানি
- ফের দেশে ভূমিকম্প অনুভূত
- ক্যানসারের পর আবার হাসপাতালে ইসরায়েলি প্রধানমন্ত্রী
- শেয়ারবাজারে ঈদের ছুটি শুরু
- চীনে যাচ্ছে বিএনপি-যুবদল-ছাত্রদলের ২০ তরুণ নেতা
- ভাইরাল গানের ভিডিও নিয়ে যা বললেন মাদানী
- ৬ মুসলিম দেশকে কঠিন শর্ত দিলেন ট্রাম্প
- ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি নিয়ে বিতর্ক, যা বললেন খামার মালিক
- কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান নুরুল আমিন
- আজ যেসব এলাকায় সীমিত পরিসরে চালু ব্যাংক শাখা
- ১০০ দিনে সরকারের অর্জনের তালিকা প্রকাশ
- পদ্মায় ট্রলারডুবিতে ব্যবসায়ীসহ ২৩ গরু নিখোঁজ
- ধর্ষ/ণে গুরুতর অবস্থায় হাসপাতালে আরেক শিশু
- “আ.লীগ ফিরে আসবে”— চাঞ্চল্যকর দাবি সাবেক উপদেষ্টার
- নতুন পে-স্কেল: গ্রেডভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো
- রামিসার মামলায় চার্জশিটে উঠে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৩ প্রার্থী
- ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন সাবেক উপদেষ্টা
- ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বড় মন্তব্য সেতুমন্ত্রীর
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মক্কা
- গোপন বাঙ্কারে খামেনি! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- ‘হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত’—রাজনীতিতে নতুন বিতর্ক
- ‘ড্রেস কোড’ নিয়ে বেতারের সেই আদেশ বাতিল
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নতুন বিতর্ক, ক্ষুব্ধ জামায়াত
- এনআইডি বা ‘সুবর্ণ’ কার্ড থাকলেই মিলবে ছাড় মেট্রোরেলে
- পবিত্র আরাফাতের দিনে এবার ঘটতে যাচ্ছে এক বিরল ঘটনা
- রাসুল (সা.) যেভাবে কোরবানির মাংস বণ্টন করতেন
- তেলের দামে ধস, সোনায় রেকর্ড উত্থান
- জামিন পেলেন তারেক রেজা
- অনৈতিক সম্পর্কের জেরে আত্মহত্যার চেষ্টাকারী এএসআর মৃত্যু
- ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে বড় ইঙ্গিত দিলেন ট্রাম্প
- হামলার ঘটনার তিন দিন পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
- সাবেক ডেপুটি গভর্নর এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫
- ঈদের আগে ব্যাংকিং সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- চীনে মর্মান্তিক কয়লা খনি দুর্ঘটনা, প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা
- ২৭ মে থেকে হঠাৎ বন্ধ সব ভারতীয় ভিসা সেন্টার!
- সিজেপির ওয়েবসাইট হঠাৎ ব্লক, নতুন ঠিকানার ঘোষণা
- এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেফতার
- ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ
- রামিসা হ/ত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ
- বাংলাদেশের ঋণ নিয়ে বড় সতর্কবার্তা এডিবির
- আ.লীগ নিষিদ্ধের তদন্ত নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর
- ঈদের ছুটিতে বড় পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন সূচি প্রকাশ
- স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে ফেসবুক পোস্ট, রাতেই যুবক গ্রেপ্তার
- হামের উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু
- আমানতের নিরাপত্তা নিশ্চিতে গ্রাহক ফোরামের চার দফা দাবি
- বিএটির বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতি ও মানিলন্ডারিং অভিযোগ
- স্থিতিশীল আউটলুকসহ হাওয়া ওয়েল টেক্সটাইলের রেটিং প্রকাশ
- গরু জবাই নিষেধাজ্ঞার মধ্যেই এলো নতুন আহ্বান
- শেয়ারপ্রতি ৫০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দুর্বল তিন কোম্পানির আর্থিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
- শেয়ারবাজারে অনিয়ম: তিন কোম্পানির চেয়ারম্যান-পরিচালকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- যেভাবে নর্তকীর নাম থেকে এলো জনপ্রিয় আমের নাম
- প্রভিশন ঘাটতিতে বিপর্যস্ত তিন ব্যাংক, প্রকৃত আর্থিক অবস্থান নিয়ে প্রশ্ন
- আ.লীগ নিষিদ্ধের তদন্ত নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর
- ব্যাংকের ডিভিডেন্ড নীতিতে নতুন কড়াকড়ি বাংলাদেশ ব্যাংকের
- দুইদিন পরেই ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- বিকাশ-নগদে টাকা পাঠাতে এলো নতুন নিয়ম
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
- নতুন পে-স্কেল: গ্রেডভিত্তিক সম্ভাব্য বেতন কাঠামো













