ঢাকায় বাড়িভাড়া নিয়ে সুখবর দিল সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে প্রতি বছর নিয়মিতভাবে বাড়িভাড়া বাড়ানোর যে প্রবণতা রয়েছে, তা বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে দুই বছরের আগে কোনো বাড়িভাড়া বাড়ানো যাবে না।
মঙ্গলবার গুলশান–২ এর নগর ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, জানুয়ারি মাস এলেই বাড়িভাড়া বাড়ানোর যে চর্চা গড়ে উঠেছে, তা আর চলবে না। ভাড়া সমন্বয়ের সময় নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট অর্থবছরের জুন-জুলাই মাসে।
নতুন নির্দেশিকায় বাড়িওয়ালাদের দায়িত্ব ও করণীয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বাড়ি বসবাসের উপযোগী রাখা, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ প্রয়োজনীয় ইউটিলিটি সেবা নিশ্চিত করা এবং নিয়মিত গৃহস্থালি বর্জ্য সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ছাদ, বারান্দা কিংবা উন্মুক্ত স্থানে সবুজায়নের সুযোগ রাখার কথাও বলা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে বাড়িওয়ালাকে শর্তসাপেক্ষে ভাড়াটিয়াকে ছাদ ও মূল ফটকের চাবি প্রদান করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।
একই সঙ্গে ভাড়াটিয়াদের জন্যও নির্দিষ্ট নিয়মকানুন নির্ধারণ করা হয়েছে। ভাড়া পরিশোধ করতে হবে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এবং ভাড়ার লিখিত রসিদ সংগ্রহ করা বাধ্যতামূলক। ভাড়াটিয়ার বাড়িতে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে এবং বাড়িওয়ালা যদি কোনো পরিবর্তন বা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেন, সে বিষয়ে আগাম ভাড়াটিয়াকে জানাতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত মানসম্মত ভাড়া দুই বছরের জন্য কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে কোনোভাবেই ভাড়া বৃদ্ধি করা যাবে না। দুই বছর শেষে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে ভাড়া পুনর্নির্ধারণ করা যাবে। তবে ভাড়াটিয়া নিয়মিত ভাড়া পরিশোধে ব্যর্থ হলে বাড়িওয়ালা লিখিত নোটিশ দিয়ে চুক্তি বাতিল ও উচ্ছেদের পদক্ষেপ নিতে পারবেন।
এছাড়া মানসম্মত ভাড়া নির্ধারণ ও পরবর্তী সময়ে ভাড়া বৃদ্ধির হার সংশ্লিষ্ট এলাকার বাজারদরের সর্বোচ্চ ১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে সব শর্ত লিখিত চুক্তির মাধ্যমে সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে। অগ্রিম ভাড়া নেওয়া যাবে সর্বোচ্চ এক থেকে তিন মাসের সমপরিমাণ। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠনের উদ্যোগ নেওয়া হবে, যা সালিশ ও বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখবে।
সবশেষে বলা হয়, ভাড়া সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আঞ্চলিক ও ওয়ার্ডভিত্তিক সহায়তা প্রদান করবে।
মিজান/
পাঠকের মতামত:
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা













