ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

০১ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৬ ফেব্রুয়ারি ০১ ১৪:৫৩:৩১
০১ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০১ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ০৬ পয়সা বা ১০.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ০৬ পয়সা বা ১০.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে থাকা আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এবং জিএসপি ফাইন্যান্স লিমিটেড এর শেয়ার দর ১০.০০ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্সড মিল্ক ৯.৯২ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ৯.৯১ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ৯.৭৯ শতাংশ, পিপলস লিজিং ৯.৬৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ৮.৯৬ শতাংশ এবং ফিনিক্স ফাইন্যান্স ৮.৮২ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে