ব্যাংক সংস্কার নিয়ে গভর্নর ও ব্যবসায়ী নেতাদের পাল্টাপাল্টি যুক্তি
নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার আইসিসি বাংলাদেশ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি মন্তব্য করেন, ওই সময় ব্যবসায়ী সংগঠনগুলো ‘পাপেটের’ (পুতুল) মতো আচরণ করেছে। তিনি মনে করিয়ে দেন, যখন ৬ থেকে ৯ শতাংশ সুদের হার জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন ব্যবসায়ীরা প্রতিবাদ না করে হাততালি দিয়েছিলেন এবং অর্থ পাচারের মহোৎসবের সময়ও তাঁরা নিশ্চুপ ছিলেন। গভর্নরের মতে, ব্যবসায়ীরা স্বচ্ছ না হলে দেশের অর্থনীতি কখনোই শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াতে পারবে না।
এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া নিয়ে আলোচনায় গভর্নর বলেন, বাংলাদেশকে তিনি আফগানিস্তানের মতো দুর্বল অর্থনীতির দেশের কাতারে দেখেন না; বরং থাইল্যান্ড বা মালয়েশিয়ার মতো সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে চান। তিনি স্পষ্ট জানান যে, স্বল্পমেয়াদী সুবিধার জন্য উত্তরণের সময় পিছিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। বরং মানবসম্পদ উন্নয়ন, উন্নত স্বাস্থ্যসেবা এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে বড় সুযোগগুলো লুফে নিতে হবে। তাঁর মতে, অর্থনৈতিক উন্নতির জন্য কেবল চমৎকার নীতিমালা থাকলেই চলবে না, সেই নীতি বাস্তবায়নের দক্ষতাও অর্জন করতে হবে।
বৈঠকে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ মুদ্রানীতির কঠোরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, শুধু সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় এবং এই কঠোর নীতির ফলে ইতিমধ্যে ১২ লাখ মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। আগামী ছয় মাসে আরও ১২ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। তিনি অভিযোগ করেন যে, বেসরকারি খাত ব্যাংক থেকে মাত্র ৬ শতাংশ ঋণ পেলেও সরকার নিয়েছে ২৭ শতাংশ। কর্মসংস্থান ও বিনিয়োগের পরিবেশ তৈরি না করে শুধুমাত্র মনিটারি পলিসি দিয়ে সংকট কাটানো সম্ভব নয় বলে তিনি নতুন সরকারের কাছে দাবিগুলো দ্রুত তুলে ধরার তাগিদ দেন।
ব্যবসায়ীদের উদ্বেগের জবাবে গভর্নর স্বীকার করেন যে বর্তমানে সুদের হার বেশি। তিনি ব্যাখ্যা করেন, ব্যাংকিং খাত থেকে প্রায় ২০-২৫ বিলিয়ন ডলার বের হয়ে যাওয়ায় খেলাপি ঋণ বেড়েছে এবং এর ফলে আমানত প্রবৃদ্ধি এক সময় ৬ শতাংশে নেমে এসেছিল। তবে বর্তমানে আমানত প্রবৃদ্ধি ১১ শতাংশে উন্নীত হয়েছে, যা সুদের হার কমাতে সহায়ক হবে। তিনি জোর দিয়ে বলেন, ব্যাংকিং খাতে সুশাসন ও তদারকি বাড়লে গ্রাহকের আস্থা ফিরবে এবং স্বয়ংক্রিয়ভাবে সুদের হার ও মূল্যস্ফীতি কমে আসবে।
ব্যাংক খাতের সংস্কার প্রসঙ্গে ড. মনসুর অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান যে, বাংলাদেশ ব্যাংক অর্ডার বা কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন সংক্রান্ত আইনটি গত চার মাস ধরে অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে, যা অত্যন্ত দুঃখজনক। স্বার্থান্বেষী মহল ও প্রতিপক্ষ গোষ্ঠীগুলো সংস্কার কাজে পদে পদে বাধা সৃষ্টি করছে। তিনি হুঁশিয়ারি দেন যে, রাজনৈতিক হস্তক্ষেপ থেকে প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে এই আইনগুলো পাস হওয়া জরুরি। তা না হলে দেশ আবার সেই পুরনো দুর্নীতির গহ্বরে ফিরে যাবে। বর্তমান অর্থবছরে ব্যাংকগুলোর সংস্কার এবং বাজারে পর্যাপ্ত ক্যাশ প্রবাহ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ, যা সফল হলে শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- হাসিনার দেখানো পথেই এগুচ্ছে মোদী
- সেনাপ্রধানকে নিয়ে আইএসপিআরের সতর্ক বার্তা
- তাজমিনের শেষ রাতের সময়রেখায় নতুন সূত্র, দোকানমালিক জানালেন যা
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা




.jpg&w=50&h=35)








