অবরুদ্ধ এমডি অফিস, রাষ্ট্রীয় ব্যাংকে নজিরবিহীন ঘটনা
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় মালিকানাধীন (৫১ শতাংশ শেয়ার) বাংলাদেশ কমার্স ব্যাংকের (বিসিবি) ভেতরে একটি প্রভাবশালী সিন্ডিকেট কার্যত ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ হিসেবে কাজ করছে—এমন গুরুতর অভিযোগ উঠেছে ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র থেকে। অভিযোগ অনুযায়ী, ব্যাংকের এক গাড়িচালককে কেন্দ্র করে গড়ে ওঠা এই চক্র অনিয়ম, দুর্নীতি, ভয়ভীতি প্রদর্শন, কর্মকর্তাদের অবরুদ্ধ করা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে সিদ্ধান্ত আদায় করছে।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিরাপত্তাহীনতার কারণে ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বাধ্য হয়েছেন। কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই অবস্থা চলতে থাকলে ব্যাংকের শৃঙ্খলা, নিরাপত্তা ও আর্থিক স্বচ্ছতা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে রাষ্ট্রীয় ব্যাংক হিসেবে বিসিবির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সরকারি তহবিল ও আমানতকারীদের আস্থাও নষ্ট হচ্ছে।
ব্যাংকের একাধিক সূত্র জানায়, গত বছরের আগস্টের পর ব্যাংকটি যখন আর্থিক ও প্রশাসনিক সংকট কাটিয়ে উঠতে শুরু করে, তখনই একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে ওঠে। চাকরি বাণিজ্য, পদোন্নতি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং বেতন-ভাতা বাড়ানোর নামে প্রভাব খাটিয়ে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।
সূত্রগুলো জানায়, এই চক্রের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের গাড়িচালক আইয়ুব। তার সঙ্গে যুক্ত রয়েছেন এইচআর প্রধান রেজাউল, ট্রেজারার রফিক, সুইফট বিভাগের হান্নান, প্রদান শাখার জাহানারা, অডিট বিভাগের তাপস এবং ক্রেডিট বিভাগের আরিফ, মঈন, সঞ্জয় ও তানিয়া।
সবচেয়ে গুরুতর অভিযোগ হলো—বাংলাদেশ ব্যাংকের অ্যাডভাইজরি ও অডিট বিভাগের লিখিত আপত্তি থাকা সত্ত্বেও চাপ প্রয়োগ করে ৩১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, বোর্ড ও ব্যবস্থাপনা পরিচালককে ঘেরাও করে এসব সিদ্ধান্ত আদায় করা হয়।
ব্যাংকের কর্মকর্তারা জানান, পদোন্নতিপ্রাপ্ত অনেক কর্মকর্তা শিক্ষাগত ও পেশাগতভাবে অযোগ্য। কেউ কেউ কেবল ইন্টারমিডিয়েট পাস, আবার কেউ পূর্বে শাস্তিপ্রাপ্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
ব্যাংকের আর্থিক অবস্থা দুর্বল থাকা সত্ত্বেও গত ডিসেম্বর মাসে বেতন ও এগ্রিমেন্ট প্রফিট বাবদ প্রায় ৬ কোটি টাকা অতিরিক্ত পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব অর্থ ছাড়ের পেছনে ঘুষ ও সুবিধা লেনদেনের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।
অভিযোগ অনুযায়ী, সিন্ডিকেটের সিদ্ধান্তের বিরোধিতা করলে কর্মকর্তাদের হুমকি দেওয়া, গালাগালি করা এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। হেড অফিসে বহিরাগতদের এনে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনাও ঘটেছে।
এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মতিঝিল থানায় জিডি করেন। জিডির ভাষ্য অনুযায়ী, ১৯ জানুয়ারি বিকেলে বদলি আদেশপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের সদস্যদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত না থাকায় ওই কর্মকর্তারা চাপ প্রয়োগ করে জোরপূর্বক বদলি আদেশ বাতিল করাতে বাধ্য করেন। এতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং কর্মকর্তা-কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় পড়েন।
অভিযোগ রয়েছে, ড্রাইভার আইয়ুব ও তার সহযোগীরা ‘বিসিবি কর্মচারী ইউনিয়ন’ নামে একটি সংগঠন গড়ে ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার করছেন। পাশাপাশি ব্যাংকের তরঙ্গ কমপ্লেক্সে অবৈধভাবে জায়গা দখল করে আর্থিক লেনদেনভিত্তিক ব্যবসা পরিচালনার অভিযোগও উঠেছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক কিছু ইজেড প্রতিষ্ঠানে অর্থ প্রদানের ঘটনায় শাস্তির সুপারিশ থাকলেও সংশ্লিষ্ট নথি গোপন রাখা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ প্রসঙ্গে ব্যাংকের গাড়িচালক বলেন, “আমি এসব বিষয়ে কিছুই জানি না। এগুলো বড় ম্যানেজমেন্টের বিষয়।”
অন্যদিকে কমার্স ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া বলেন, বদলি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। গত ১৮ জানুয়ারি এমডি ও ডিএমডি যৌথভাবে ১০ জন কর্মকর্তাকে বদলি করেন। তবে আদেশ পাওয়ার পর কিছু কর্মকর্তা বিশৃঙ্খলা সৃষ্টি করে ডিএমডিকে অবরুদ্ধ করেন এবং হুমকির মাধ্যমে বদলি আদেশ প্রত্যাহারের কাগজে স্বাক্ষর করান, যা সম্পূর্ণ বেআইনি।তিনি জানান, বিষয়টি নিয়ে ডিএমডি মতিঝিল থানায় জিডি করেছেন এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- সুখবর: পে স্কেল নিয়ে নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
- নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ঢাকায় গ্রেপ্তার
- চাকরিজীবীদের জন্য বড় খবর, তালিকায় যা যা রয়েছে
- সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে যেসব আয়ে
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মোবাইল ছাড়াই যেভাবে ধরা পড়েন ঘাতক সুমন
- ভোগান্তির প্রসঙ্গ টেনে মোদিকে নিয়ে যা বললেন আসিফ নজরুল
- ব্যাংকের এক-তৃতীয়াংশ তহবিল লুট, বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
- দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, মমতাসহ আটক চার সাবেক মুখ্যমন্ত্রী
- পরীক্ষার পাঁচ মিনিট আগে স্থগিত, ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- বাজার মূলধন ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা
- চলতি সপ্তাহে ২ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিক্ষোভে যোগ দেয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
- দেশে ১৪ ধরনের মানসিক রোগ নিয়ে উদ্বেগ
- চলতি বছরে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয়, সর্বশেষ মূল্য জেনে নিন
- ইন্দোনেশিয়ার আগুনে বিপাকে সিঙ্গাপুর
- চরম বিবাদে জড়ালেন গোলাম মাওলা রনি ও চ্যানেল আই কতৃপক্ষ
- হাসিনা মোদির কাছে, মোদি পালিয়ে যাবেন কার কাছে
- বান্ধবীকে নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল মায়ের, বললেন চাঞ্চল্যকর কথা
- ফ্যামিলি কার্ডের কথা বলে বিয়ের টিপসই জানা গেলো সত্যতা
- মুকেশ আম্বানিকে প্রধানমন্ত্রী বলে খোঁচা মাস্কের, নেপথ্যে বিতর্ক
- ২ কারণে আর হাসিনাকে ভারসা করতে পারছে না ভারত
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা বলল অধিদপ্তর
- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য নতুন খবর
- বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
- ৭.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল মধ্য আমেরিকার দেশ
- নিরাপত্তার চাদরে ঢাকা দিল্লির যন্তর মন্তর
- বিশ্ব মাতানো ট্রাম্পের স্যুট কি বাংলাদেশে তৈরি?
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব




.jpg&w=50&h=35)








