আঙুর ফল খাওয়া ৫ ধরনের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ
নিজস্ব প্রতিবেদক : ফল স্বাস্থ্যের জন্য উপকারী—এ নিয়ে কোনো সন্দেহ নেই। নানা রকম ফলের মধ্যে আঙুর অনেকেরই প্রিয়। কেউ কাঁচা আঙুর খান, কেউ জুস বানিয়ে পান করেন, আবার কেউ ডেজার্টে ব্যবহার করেন। ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।
তবে আঙুর যতই পুষ্টিকর হোক না কেন, কিছু শারীরিক অবস্থায় এটি শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট কিছু সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের আঙুর খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
চলুন জেনে নেওয়া যাক, কোন ৫ ধরনের মানুষের জন্য আঙুর খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে—
১. হজমের সমস্যা থাকলে
আঙুর হজম হওয়ার সময় শরীরে এক ধরনের উপাদান তৈরি হয়, যাকে অনেক সময় ‘গ্রেপস অ্যালকোহল’ বলা হয়। এটি পেটে গ্যাস, পেটব্যথা, ডায়রিয়া বা অস্বস্তির কারণ হতে পারে। যাদের আগে থেকেই বদহজম, গ্যাস্ট্রিক বা অন্ত্রের সমস্যা রয়েছে, তাদের আঙুর খাওয়া এড়িয়ে চলাই ভালো।
২. কিডনি রোগে ভুগলে
কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য আঙুর খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে যারা নিয়মিত কিডনির ওষুধ বা অন্যান্য ওষুধ সেবন করেন, তাদের ক্ষেত্রে আঙুর ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। তাই কিডনি রোগীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া আঙুর না খাওয়াই নিরাপদ।
৩. অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে
গর্ভাবস্থায় আঙুর খাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আঙুরে থাকা কিছু যৌগ গর্ভের শিশুর ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়। এতে শিশুর হজমের সমস্যা বা অস্বস্তি দেখা দিতে পারে। তাই এই সময়ে আঙুর খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
৪. অ্যালার্জির সমস্যা থাকলে
যাদের নাক, কান, গলা বা মুখে অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আঙুর অ্যালার্জির উপসর্গ বাড়িয়ে দিতে পারে। আঙুরে থাকা কিছু প্রোটিন শরীরে অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যার ফলে চুলকানি, ফোলা কিংবা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে।
৫. ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে থাকলে
আঙুরে প্রাকৃতিক চিনি ও ক্যালোরির পরিমাণ তুলনামূলক বেশি। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। একইভাবে যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য অতিরিক্ত আঙুর খাওয়া ওজন বৃদ্ধির কারণ হতে পারে।
সব মিলিয়ে, আঙুর পুষ্টিকর ও সুস্বাদু ফল হলেও সবার জন্য এটি সমানভাবে উপকারী নয়। হজমের সমস্যা, কিডনি রোগ, গর্ভাবস্থা, অ্যালার্জি কিংবা ডায়াবেটিস থাকলে আঙুর খাওয়ার আগে সতর্ক হওয়া জরুরি। শরীরের অবস্থা বুঝে এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফল খাওয়াই সবচেয়ে নিরাপদ পথ।
মুসআব/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ













