আল্লাহর ভালোবাসা পাওয়ার ৮ আমল
আল্লাহর ভালোবাসা পাওয়া বান্দার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কী কী আমল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে—পবিত্র কোরআনে তিনি নিজেই তা বলে দিয়েছেন। এখানে তেমনই কয়েকটি আমলের কথা লিখেছেন মুফতি আবু আবদুল্লাহ আহমদ।
ইহসান
শরিয়তের পরিভাষায় ইহসানের দুটি অর্থ আছে। এক. যথাযথভাবে আল্লাহর ইবাদত করা এবং দুই. অন্যের প্রতি অনুগ্রহ করা। প্রথম অর্থ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, ‘ইহসান হলো, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাঁকে দেখতে পাচ্ছ, তা সম্ভব না হলে এমন অনুভূতি নিয়ে ইবাদত করবে যেন তিনি তোমাকে দেখছেন।’ (বুখারি ও মুসলিম)
দ্বিতীয় অর্থে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘অনুগ্রহ করো, যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন।’ (সুরা কাসাস: ৭৭) উল্লিখিত উভয় অর্থে ইহসান অবলম্বনকারীদের ভালোবাসার ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। এরশাদ হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ ইহসান অবলম্বনকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা: ১৯৫, সুরা আলে ইমরান: ১৩৪ ও ১৪৮ এবং সুরা মায়িদা: ১৩ ও ৯৩)
তাকওয়া
তালক ইবনে হাবিব (রহ.) বলেন, ‘তাকওয়া হলো, সওয়াবের আশায় আল্লাহর নির্দেশিত পথে তাঁর আনুগত্য করা এবং তাঁর শাস্তির ভয়ে তাঁর নিষেধ করা বিষয় থেকে বিরত থাকা।’ (কিতাবুত তাকওয়া)
পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাকওয়াবানদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ৭৬ এবং সুরা তাওবা: ৪ ও ৭)
ইনসাফ
বিচার-আচারে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে যথাযথ ফয়সালা দেওয়া, রাষ্ট্র, প্রতিষ্ঠান কিংবা পরিবার পরিচালনায় অধীনদের মধ্যে সমতা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন।’ (সুরা মায়িদা: ৪২, সুরা হুজুরাত: ৯ এবং সুরা মুমতাহিনা: ৮)
তওবা
তওবা হলো, কৃত গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি না করার দৃঢ় সংকল্প করা। তওবা মানুষকে পাপের পঙ্কিলতা থেকে পরিচ্ছন্ন করে দেয়।
আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা: ২২২)
পবিত্রতা
অন্তরকে হিংসা, বিদ্বেষ, অহংকার ইত্যাদি আত্মিক পঙ্কিলতা থেকে মুক্ত রাখা এবং শরীর, কাপড়চোপড়, বাড়িঘর, কর্মস্থল ইত্যাদি যাবতীয় বাহ্যিক ময়লা থেকে পরিচ্ছন্ন রাখার নাম পবিত্রতা।
পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন।’ (সুরা তাওবা: ১০৮)
সবর
সাধারণত সবর বলতে আমরা কেবল বিপদে ধৈর্য ধরাকেই বুঝি। তবে ইসলামে এর অর্থ আরও ব্যাপক। ইসলামে সবর বলতে ইবাদতের ওপর অবিচল থাকা, গুনাহ থেকে বিরত থাকা এবং বিপদ-আপদে অস্থির না হওয়াকে বোঝায়। (আস-সবর, সালিহ আল মুনাজ্জিদ)
এই ব্যাপক অর্থে যাঁরা সবর করেন, আল্লাহ তাঁদের ভালোবাসেন। (সুরা আলে ইমরান: ১৪৬)
তাওয়াক্কুল
বাহ্যিক উপায় অবলম্বন করার পর বিপদ দূর করা ও কল্যাণ লাভের ব্যাপারে আল্লাহর প্রতি গভীর আস্থা ও বিশ্বাস রাখার নাম তাওয়াক্কুল। বাহ্যিক উপায় অবলম্বন না করে কেবল আল্লাহর ওপর ভরসা করার নাম তাওয়াক্কুল নয়। এক সাহাবি দূর থেকে রাসুল (সা.)-এর সঙ্গে দেখা করতে আসেন। তিনি নিজের বাহন কোথাও না বেঁধে রাসুলের কাছে এলেন।
রাসুল (সা.) তাঁকে বাহনের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘আল্লাহর ওপর তাওয়াক্কুল করে ছেড়ে এসেছি।’ রাসুল (সা.) বললেন, ‘বরং তুমি সেটি কোনো কিছুর সঙ্গে বেঁধে রেখো। তারপর আল্লাহর ওপর তাওয়াক্কুল করো।’ (ইবনে হিব্বান) পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুল অবলম্বনকারীদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৫৯)
সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম
আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মতো লড়াই-সংগ্রাম করে, আল্লাহ তাদের ভালোবাসেন।’ (সুরা সফ: ৪)
লেখক: শিক্ষক ও ফতোয়া গবেষক
শেয়ারনিউজ, ১১ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- সৌদিতে বাংলাদেশিদের জন্য বড় সুখবর
- নয় মাসের স্থবিরতা কাটিয়ে আবার গ্যাস পরিবহনে ইন্ট্রাকো
- উচ্চ সুদেও মিলছে না আমানত, অবসায়নের প্রক্রিয়ায় ৫ আর্থিক প্রতিষ্ঠান
- রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
- সাকিবের বাড়িতে হামলার পর কড়া প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গের মন্ত্রীর
- ০৬ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন নিয়ে আর্নিংস ডিসক্লোজার করবে ব্র্যাক ব্যাংক
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৭৫ হাজার ২৮৩ শেয়ার মনোনীত উত্তরাধিকারীর নামে হস্তান্তর
- আস্থা থাকলেও বাজারে অস্থিরতা, তদারকি বাড়ানোর পরামর্শ
- ০৬ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৬ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দেশি ৫ মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক!
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- উৎপাদন বন্ধের কারণ জানালো এস আলম কোল্ড রোল্ড স্টিল
- ইউরোপে কার্যক্রম সম্প্রসারণে পর্তুগালে প্রথম চালান রপ্তানি রেনাটার
- শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের
- ন্যাশনাল ফিড মিলের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাজুসের নতুন ঘোষণা, স্বর্ণের দামে ইতিহাসের বড় উল্লম্ফন
- হাসিনার প্রোগ্রাম থেকে যে কারণে বের হয়ে গেলেন ৪৪০০০ দর্শক
- শেখ হাসিনার বক্তব্য ঘিরে ভারতকে কড়া বার্তা বাংলাদেশের
- বাংলাদেশ নিয়ে নতুন বিতর্ক, মুখ খুললেন সজীব ওয়াজেদ জয়
- শেয়ারবাজার উত্থানের নেতৃত্বে মিউচুয়াল ফান্ড
- শেয়ারবাজার ঊর্ধ্বমুখী. তারপরও উধাও ২৩ হাজার বিও হিসাব
- তারেক রহমানকে উদ্দেশ করে ফেসবুকে রহস্যময় প্রশ্ন
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- কীভাবে জন্ম নিল ‘৩৬ জুলাই’?
- এক পোস্টেই চমকে দিলেন ময়ূখ রঞ্জন ঘোষ
- ‘ভুয়া’ স্লোগানের জবাবে যা বললেন রাশেদ খান
- শেখ হাসিনাকে উদ্দেশ করে যা বললেন রাষ্ট্রপতি
- সব সম্পত্তি গৃহপরিচারিকার নামে লিখে গেলেন জনপ্রিয় অভিনেতা
- দুবাইয়ে মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণ
- জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের
- সরকারি ওয়েবসাইটে ‘Error 503’, কারণ জানালেন উপদেষ্টা
- ব্যাংক কর্মকর্তার অভিযোগে তোলপাড়, অব্যাহতি এনসিপি নেতার
- ভাইরাল ‘৪ দিনের ছুটি’ দাবির ব্যাখ্যা দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- আগামী ৪ দিনের আবহাওয়া নিয়ে বড় সতর্কবার্তা
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ৫ ব্যাংকের
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ডাবরের একাধিক পণ্য হঠাৎ বিক্রি বন্ধ, কারণ জানলে অবাক হবেন
- একটি সেটিং বদলালেই রেকর্ড হতে পারে হোয়াটসঅ্যাপ কল!
- মন্ত্রীসভায় বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- বিনিয়োগকারীদের জন্য পাঁচ কোম্পানির সুখবর
- বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহারের দাবি তাসনিম জারার, চাইলেন গণশুনানি
- বিদ্যুৎ বিল বিতর্কে নতুন আলোচনার জন্ম দিলেন মাওলানা আজহারি
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- ৫ আগস্ট উপলক্ষে জরুরি ঘোষণা
- ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে পরিবারের বড় সিদ্ধান্ত













