এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ে নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতে চলমান সংকটের মাঝেও ডিজিটাল সেবার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে এজেন্ট ব্যাংকিংয়ে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক, আমানত, ঋণ বিতরণ ও প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।
২০২৪ সালের জুন মাসে এজেন্ট ব্যাংকিংয়ে হিসাবধারীর সংখ্যা ছিল ২ কোটি ৩০ লাখ ৩৪ হাজার ৫৩৮। এক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৪ লাখ ৬ হাজার ২৩৬, অর্থাৎ প্রায় ১৩ লাখ ৭১ হাজার নতুন গ্রাহক যুক্ত হয়েছে, যা ৫.৯৫ শতাংশ প্রবৃদ্ধি।
ঋণ বিতরণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের জুনে ঋণের পরিমাণ ছিল ১৮ হাজার ৭৪১ কোটি টাকা, যা বেড়ে ২০২৫ সালের জুনে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮ কোটি টাকা। এক বছরে ঋণ বৃদ্ধি হয়েছে প্রায় ৫৫ শতাংশ, যা ১০ হাজার ২৬৬ কোটি টাকা বেশি।
প্রবাসী আয়ও বেড়েছে আশানুরূপ। ২০২৪ সালের জুনে প্রবাসী আয় ছিল ১ লাখ ৫৮ হাজার ৩১২ কোটি ৯৫ লাখ টাকা, যা ২০২৫ সালের জুনে বৃদ্ধি পেয়ে ১ লাখ ৮৩ হাজার ৮৮৮ কোটি ১৫ লাখ টাকায় পৌঁছেছে। অর্থাৎ প্রবাসী আয় বেড়েছে ২৫ হাজার ৫৭৫ কোটি ২১ লাখ টাকা, যা ১৬.১৫ শতাংশ বৃদ্ধি।
এছাড়াও এজেন্ট ব্যাংকিংয়ের আমানত বেড়েছে। ২০২৪ সালের জুনে আমানতের পরিমাণ ছিল ৪০ হাজার ৭৩ কোটি টাকা, যা গত জুনে বেড়ে হয়েছে ৪৫ হাজার ৬০৫ কোটি ২৭ লাখ টাকা। এতে আমানত বৃদ্ধি পেয়েছে ৫ হাজার ৫৩২ কোটি ২৭ লাখ টাকা।
তবে গ্রাহক ও লেনদেন বেড়েছে বলে এজেন্ট ও আউটলেটের সংখ্যা কমেছে। গত এক বছরে এজেন্ট কমেছে ৬১৮টি এবং আউটলেট কমেছে ৯১৬টি। বর্তমানে সক্রিয় এজেন্টের সংখ্যা ১৫ হাজার ৩৭৩ এবং আউটলেট ২০ হাজার ৫৭৭টি।
প্রবাসী আয়ের ক্ষেত্রে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শীর্ষে অবস্থান করছে। ২০২৫ সালের এপ্রিল-জুনে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে মোট রেমিট্যান্সের ৫৫.০৮ শতাংশ (১ লাখ ১ হাজার ২৮২ কোটি টাকা) সংগ্রহ করেছে ব্যাংকটি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক ও ব্যাংক এশিয়া যথাক্রমে।
ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, দেশে পরিবর্তনের প্রভাব এজেন্ট ব্যাংকিংয়ে পড়েছে। সেবার বিস্তৃতি ঘটালে গ্রাহক ও লেনদেন আরও বাড়বে। নতুন উদ্যোগ হিসেবে আমানতের সঙ্গে বিমা চালুর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “এজেন্ট ব্যাংকিংয়ের রেকর্ড ভাঙা শুধুমাত্র পরিসংখ্যান নয়, এটি প্রান্তিক অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তির বিপ্লব। বিশেষ করে প্রবাসী আয় বিতরণে এজেন্ট ব্যাংকিং এখন অন্যতম প্রধান মাধ্যম।”
জাহিদ/
পাঠকের মতামত:
- সূরা আর-রাদ এর গল্প শুনলে কেঁপে উঠবে হৃদয়
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের ঘোষণা
- শেয়ারবাজারে চীন-বাংলাদেশ বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার
- ৫ লক্ষণ দেখলেই সতর্ক হোন—হতে পারে ক্যানসারের ইঙ্গিত
- কান্না থামাতে গিয়ে ভয়াবহ কাণ্ড—মা গ্রেপ্তার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- ‘ধানের শীষে জাল ভোটের মহোৎসব’
- সুদের টাকা গরিবকে দিলে কি বৈধ? গুরুত্বপূর্ণ ব্যাখ্যা
- সংসদে হঠাৎ বিভ্রান্তি, স্পিকারের কড়া সতর্কতা
- সংসদে একদিনে আরও ১০ বিল পাস!
- ১০ এপ্রিল থেকে তাপমাত্রা নিয়ে পাঁচ দিনের জন্য সতর্কতা
- নির্বাচনের আগে সেই হুমায়ূনের ‘গোপন ভিডিও’ ফাঁস
- হরমুজ ইস্যুতে নতুন মোড়
- সাকিব ইস্যুতে গোপন খেলা; উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- সংসদে ‘তিমি-হাঙর’ মেন্যু!
- কেয়ামতের দিন যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না
- কড়া মন্তব্যের পরই পোস্ট ডিলিট করলেন প্রতিরক্ষামন্ত্রী
- বড় পতনের পর নতুন দামে সোনা
- সংসদে নতুন ইতিহাস, একদিনেই ৩১ বিল পাস
- পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের স্পষ্ট নতুন ঘোষণা
- হাসিনা প্রসঙ্গ টেনে বিতর্ক ভারত সফরে যা বললেন উপদেষ্টা
- সংশোধন বিল পাস : জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন
- তুরাগ বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
- বাল দেবতার রহস্য: ইতিহাসে এবং কোরআনে উল্লিখিত নাম
- ফারইস্ট লাইফের নিরীক্ষক-পার্টনার শেয়ারবাজারে নিষিদ্ধ
- সংসদে যে বিল পাসের কারণে ওয়াকআউট করল জামায়াত
- ‘জামায়াতের নিবন্ধন বাতিল ছাড়া উপায় নাই’
- জাতীয় সংসদে ২৪টি বিল পাস
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিল ব্যবহারের সময়সীমা বৃদ্ধি
- লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক
- মির্জা আব্বাসকে নিয়ে নতুন খবর
- সেনাবাহিনী ও ডিজিএফআই নিয়ে আইএসপিআরের সতর্কবার্তা
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে আসছে বড় পরিবর্তন
- প্রিমিয়ার ব্যাংকের ৩ হাজার ৮৮ কোটি টাকা আত্মসাৎ
- আবু সাঈদ হত্যা মামলার রায়প্রতি পরিবারের প্রতিক্রিয়া
- বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
- পল্লী ডাক্তারদের জন্য নতুন প্রশিক্ষণ চালু!
- বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর
- আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় প্রকাশ
- অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি নির্ধারণ
- যুদ্ববিরতির খবরে স্বল্প সময়ের উত্থান, বাজারে আবারও অস্থিরতা
- ০৯ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০৯ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৯ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আগামী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত কোম্পানি
- ২ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা
- শেয়ারবাজারের ২৫ কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার বিদেশিদের
- শেয়ারবাজারের ৩৭ কোম্পানির বিরুদ্ধে অডিটরদের লাল সতর্কবার্তা
- ‘মুক্তিযোদ্ধাদের তালিকা’ থেকে জামায়াত বাদ চাইলেন শফিকুর রহমান
- ২২ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ৩০ দিনের জন্য গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
- সাত ব্রোকারেজ হাউজের অনিয়ম, পরিদর্শনে নামছে ডিএসই
- শেয়ারবাজার উন্নয়নে বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন
- লিন্ডে বাংলাদেশ- এর ডিভিডেন্ড ঘোষণা
- শাহাজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- জ্বালানি সাশ্রয়ে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- দুই কর্মদিবস পরই স্থগিত হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির লেনদেন
- অবসায়ন আতঙ্কে দিশেহারা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা
- প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- এক এনআইডিতে এক অ্যাকাউন্ট—নতুন নিয়মে বদলে যাবে ব্যাংকিং
- চলতি সপ্তাহে আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস














