২০২৬ সালে চালু হবে বেস্ট হোল্ডিংসের ম্যারিয়ট ভালুকা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংস পিএলসি’র অর্থায়নে নির্মিত ময়মনসিংহের ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল ‘ম্যারিয়ট’ আগামী ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে চালু হতে যাচ্ছে।
শনিবার (১৬ আগস্ট) নির্মাণকাজ পরিদর্শন শেষে কোম্পানির সচিব মো. আবুল কালাম আজাদ জানান, ময়মনসিংহ জেলার ভালুকায় গড়ে উঠছে আন্তর্জাতিক চেইন হোটেল ‘ম্যারিয়ট ভালুকা’। ইতোমধ্যে বেস্ট হোল্ডিংসের একাধিক আন্তর্জাতিকমানের প্রকল্প চলমান রয়েছে। আড়াই হাজারের বেশি তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, সিরামিক, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও মোবাইল সংযোজন কারখানাকে ঘিরে এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
কোম্পানি সচিব বলেন, অঙ্গপ্রতিষ্ঠান আইকনএক্স হোটেলস লিমিটেডের তত্ত্বাবধানে আগামী বছরের জুনেই দেশের শিল্পাঞ্চলে প্রথম পাঁচতারা হোটেল চালু করা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মাওনা হবিরবাড়িতে নির্মিত এ হোটেল শিল্প ও আতিথেয়তা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
আবুল কালাম আজাদের ভাষায়, এই হোটেল ব্যবসা ও পাঁচতারা সেবার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। শুধু অতিথিদের আবাসন নয়, ব্যবসায়িক বৈঠক, বাণিজ্য সম্মেলন ও শিল্প সংশ্লিষ্ট প্রদর্শনী আয়োজনের সুযোগও থাকবে। এতে স্থানীয় শিল্পাঞ্চল আরও গতিশীল হবে।
প্রায় ৪.৪৭ একর জমিতে নির্মিত এই হোটেলে থাকবে ২২৮ কক্ষ। অতিথিদের জন্য থাকছে উচ্চগতির ইন্টারনেট, স্মার্ট ওয়ার্ক স্টেশন, মিটিং হল, এক্সিকিউটিভ লাউঞ্জ, আধুনিক রেস্তোরাঁ, ব্যবসাকেন্দ্র, স্পা, ফিটনেস সেন্টারসহ নানা সুবিধা।
কোম্পানি সচিব আরও জানান, অতিথিদের জন্য নির্ঝঞ্ঝাট পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। হোটেলের নকশা এমনভাবে করা হয়েছে, যাতে একদিনের ব্যবসায়িক বৈঠক থেকে শুরু করে দীর্ঘমেয়াদি আবাসন সবই সম্ভব হয়।
তিনি জানান, হোটেলটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যারিয়ট ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ইতোমধ্যে কাজের ৮০ শতাংশ শেষ হয়েছে, চলছে অভ্যন্তরীণ সাজসজ্জা। পাশাপাশি হোটেলের সঙ্গে থাকবে শপিংমল, সিনেপ্লেক্স, ফুডকোর্ট ও কমার্শিয়াল কমপ্লেক্স।
এ প্রকল্পে সরাসরি ৫০০-এর বেশি মানুষের কর্মসংস্থান হবে। পরোক্ষভাবে লজিস্টিক, পরিবহন ও ক্যাটারিং খাতে স্থানীয়দের জন্য আরও কাজের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে ভালুকায় ৫৩ একর জমিতে বেস্ট হোল্ডিংস গড়ে তুলছে ‘লাক্সারি কালেকশনস অ্যান্ড ভিলা’ রিসোর্ট, যেখানে থাকবে ১৪০ কক্ষ, স্পা, রিক্রিয়েশন সেন্টার, ব্যাংকুয়েট হল, কিডস ক্লাব, গলফ ও টেনিস কোর্টসহ আন্তর্জাতিক মানের সব সুযোগ-সুবিধা।
রিসোর্টটির অধীনে পরিকল্পনা রয়েছে ১৪টি স্টুডিও ভিলা, ৪টি প্রেসিডেন্সিয়াল ভিলা, ২টি লাক্সারি বাংলো, ক্লাব হাউজ, রেস্টিং প্যাভিলিয়ন এবং একাধিক আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট তৈরির। এর পরিষেবা ও রক্ষণাবেক্ষণে আরও সাড়ে ৪০০ জনের বেশি কর্মসংস্থান হবে।
এদিকে, বেস্ট হোল্ডিংস ভালুকায় ৫৩ একর জমিতে আরেকটি বিলাসবহুল প্রকল্প 'লাক্সারি কালেকশনস অ্যান্ড ভিলা' রিসোর্ট তৈরি করছে। এখানে ১৪০টি কক্ষ থাকবে এবং এর অধীনে ১৪টি স্টুডিও ভিলা, ৪টি প্রেসিডেন্সিয়াল ভিলা এবং ২টি লাক্সারি বাংলোসহ অন্যান্য সব আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে। এই রিসোর্টের রক্ষণাবেক্ষণে আরও সাড়ে ৪০০-এর বেশি মানুষের কর্মসংস্থান হবে।
এছাড়াও, বেস্ট হোল্ডিংসের আরেকটি উদ্যোগ, হেইলিবেরি ভালুকা স্কুল এ বছর (আগস্ট ২০২৪) তাদের দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু করেছে। ১৬০ বছরের পুরোনো ব্রিটিশ এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীরা ২৫ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বৃত্তি সুবিধা পাচ্ছে। এখানকার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর অংশ হিসেবে এমআইটি ও হার্ভার্ডের সঙ্গে যৌথভাবে সামার স্কুল প্রোগ্রাম ও ইনফরমেশন সেশন আয়োজন করা হয়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা









