সেনাপ্রধানের শঙ্কাই সত্যি হতে চলেছে?
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ও হানাহানিতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কয়েকমাস আগে তার দেওয়া এই সতর্কবার্তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে, যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্ন দলের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত, তখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজনৈতিক নেতাদের সংযম প্রদর্শনের আহ্বান জানান।তিনি বলেছিলেন, "যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি।" একইসাথে তিনি ২০২৬ সালের মধ্যে একটি নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে তার আকাঙ্ক্ষার কথা জানান এবং বলেন, সেই পর্যন্ত তিনি এবং সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবেন।
সেনাপ্রধানের সেই শঙ্কা সম্প্রতি আরও ঘনীভূত হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তীব্র আকার ধারণ করেছে। জামায়াতে ইসলামী আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিচার বিভাগীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণে নারাজ। দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি-ও বিদ্যমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবির বিষয়ে অনড় অবস্থানে রয়েছে।
এই পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের মতে, সেনাপ্রধান যে কাদা ছোড়াছুড়ির কথা বলেছিলেন, রাজনৈতিক দলগুলো এখন সেই পথেই হাঁটছে। তবে তিনি মনে করেন, পরিস্থিতি এখনো দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার পর্যায়ে যায়নি। তার মতে, কোনো কারণে নির্বাচন পিছিয়ে গেলেও সেনাবাহিনী কোনো বিতর্কিত পদক্ষেপ নেবে না।
এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশজুড়ে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আসন্ন নির্বাচন পর্যন্ত তারা মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান। নির্বাচনে প্রায় ৮০ হাজার সেনা সদস্য মোতায়েন করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে।
সব মিলিয়ে, রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থান এবং পারস্পরিক দোষারোপের চলমান সংস্কৃতি দেশের স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। সেনাপ্রধানের দূরদর্শী সতর্কবার্তা উপেক্ষা করে দলগুলো যদি ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
জাহিদ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













