তিন খাতে বিনিয়োগ মানেই অর্থ ফেরত অসম্ভব
নিজস্ব প্রতিবেদক: দেশবাসীকে স্বপ্ন দেখানো হয়েছিল, অর্থপাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিদেশে থাকা পাচারকৃত অর্থ দ্রুত ফিরিয়ে এনে দেশের অর্থনৈতিক সংকট নিরসন করা হবে। অথচ এক বছরের মাথায় সেই স্বপ্ন আজ বাস্তবতার মুখে মুখরিত—বিদ্যমান আইন দিয়ে অর্থ ফেরত আনা সম্ভব নয়। ৪-৫ বছর লাগবে পুরো প্রক্রিয়ায়, আর জব্দ করতেই এক বছর!
পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য গঠিত বিশেষ টাস্কফোর্সের প্রধান ড. আহসান এইচ. মনসুর এখন বলছেন, বিদেশে থাকা সম্পদ ফিরিয়ে আনতে ‘অ্যামিকেবল সেটেলমেন্ট’ করতে হবে—অর্থাৎ দোষীদের সঙ্গে আপস করে, তাদের কোনো শাস্তি না দিয়ে অর্থ ফিরিয়ে আনা হবে।
বিশ্লেষকদের দাবি, আগের সরকার (হাসিনা রেজিম) প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার করেছে, যার বেশিরভাগই হয়েছে আমদানি-রপ্তানি ও সরকারের অনুমোদিত প্রকল্পের আড়ালে। পাচার হওয়া অর্থের অনেকটাই গেছে মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান আইল্যান্ডসের মতো দেশে। এসব দেশের আইন-কাঠামো এবং বিনিয়োগ পরিকল্পনার আড়ালে লুকিয়ে রয়েছে বাংলাদেশিদের বিপুল অর্থ।
বিদ্যমান আইনে অর্থ ফেরত আনা কঠিন বলেই বহুদিন ধরে বলা হচ্ছে। এর আগে নেওয়া নানা উদ্যোগ যেমন বিফল হয়েছে, এবারও তেমন আশঙ্কা বাড়ছে। ২০২৫ সালের মধ্যে কয়েকশ’ কোটি ডলার ফেরত আনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার কোনো অগ্রগতি নেই। এক টাকাও ফেরত আসেনি।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের দাবি ছিল, পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশেষ আইন করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন আইন অতীতের পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে কার্যকর হবে না, কারণ অপরাধকালীন সময়ের আইনই বিচার প্রক্রিয়ায় কার্যকর হয়।
বাংলাদেশে পাচার সংক্রান্ত মামলায় মূল সাক্ষ্যদাতারা (বাংলাদেশ ব্যাংক, এনবিআর, ইপিবি, সিকিউরিটিজ কমিশন) থাকেন না। মানি লন্ডারিং মামলা হয় শুধু নৈতিক দায়ে। অপরাধীরা সাজা পায় না। তদুপরি বিদেশি সরকারগুলো তাদের স্বার্থে লেজিটিমেট ইনভেস্টমেন্ট হিসেবে এই অর্থকে দেখে, ফলে তারা সহায়তা করে না।
'সেকেন্ড হোম' প্রকল্প বা 'গোল্ডেন ভিসা' স্কিমে বিনিয়োগ করে যারা পিআর বা নাগরিকত্ব নিয়েছে, তাদের অর্থ ফেরত আসবে কেন? এসব বিনিয়োগের আইনগত সুরক্ষা রয়েছে।
সিনিয়র আইনজীবী দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, “এই কথাগুলো নিছক রাজনৈতিক রেটরিক। টাকা ফেরত আনার প্রকৃত কোনো ব্যবস্থা নেই। পাচার ঠেকাতে হলে দেশের আইনি কাঠামো মজবুত করতে হবে, তদন্তে দক্ষতা আনতে হবে, প্রমাণ সংগ্রহে স্বচ্ছতা আনতে হবে।”
তিনি আরও বলেন, “যখন পিকে হালদারের মতো অপরাধীর বিদেশে শাস্তি হয়, তখন তাকে দেশে এনে সাজা ভোগ করানোর, সম্পদ ফেরত আনার মতো স্পষ্ট আইন থাকা দরকার ছিল। কিন্তু নেই। এমন আইন ভারত-পাকিস্তানে থাকলেও বাংলাদেশে নেই।”
অর্থ পাচার রোধে রাষ্ট্রের সদিচ্ছার ঘাটতি, আইনি অকার্যকারিতা ও আন্তর্জাতিক বাস্তবতা মিলিয়ে পাচার হওয়া অর্থ ফেরত আনার স্বপ্ন ক্রমেই ফিকে হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন—সরকার কি শুধু কথার ফুলঝুরি ছড়াচ্ছে, নাকি প্রকৃত কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবে?
মুসআব/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে













