শেয়ারবাজারে তালিকাভুক্তির পথে আশুগঞ্জ পাওয়ার স্টেশন
নিজস্ব প্রতিবেদক: সরকারের উদ্যোগে লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে অংশগ্রহণের নির্দেশনার অংশ হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডকে (এপিএসসিএল) শেয়ারবাজারে তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য চিঠিও পাঠিয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) ডিএসইর চেয়ারম্যান ও উচ্চপদস্থ কর্মকর্তারা আশুগঞ্জ পাওয়ার স্টেশনের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন। ২০১৯ সালে প্রতিষ্ঠানটি একটি ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল (পূর্ব) বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়নের জন্য বন্ড ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা সংগ্রহ করেছিল। এই অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির আর্থিক নথিপত্র প্রস্তুত রাখতে সহায়ক হয়েছে, যা তাদের দ্রুত তালিকাভুক্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে।
ডিএসই’র চেয়ারম্যান মোমিনুল ইসলাম জানান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন ইতোমধ্যে শেয়ারবাজারে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছে এবং প্রতিষ্ঠানটির আসন্ন বোর্ড সভায় তালিকাভুক্তির প্রস্তাব তোলা হতে পারে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, কোম্পানিটির আর্থিক ভিত্তি শক্তিশালী এবং এটি নিয়মিতভাবে লাভজনকভাবে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে। ডিএসই এপিএসসিএল-কে তালিকাভুক্তিতে সকল প্রকার প্রযুক্তিগত ও প্রশাসনিক সহায়তা দিতে প্রস্তুত।
এই উদ্যোগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশনার বাস্তবায়নের একটি বড় পদক্ষেপ। তিনি ২০২৫ সালের মে মাসে শীর্ষ শেয়ারবাজার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রায়ত্ত এবং সরকারি অংশীদারিত্বে পরিচালিত মুনাফাকর কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশনা দেন।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) আওতাধীন একটি প্রতিষ্ঠান। এটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করে থাকে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ৩৭২ কোটি ৬০ লাখ টাকা, যা ১৩৭ কোটি ২৬ লাখ শেয়ারে বিভক্ত। এর মধ্যে বিপিডিবির মালিকানা ৯১.০১ শতাংশ (১২৪ কোটি ৯২ লাখ শেয়ার) এবং বিদ্যুৎ বিভাগের মালিকানা ৮.৯৮ শতাংশ (১২ কোটি ৩১ লাখ শেয়ার)।
১৯৬৬ সালে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ১৯৭০ সালে প্রথম দুটি ইউনিট চালু করে। পরবর্তীতে ১৯৮৬-৮৭ সালে তিনটি ১৫০ মেগাওয়াট ইউনিট এবং বিভিন্ন সময়ে আরও কয়েকটি গ্যাস ও স্টিম টারবাইন সংযুক্ত করে ক্ষমতা বাড়ানো হয়। বর্তমানে এটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬৯০ মেগাওয়াট।
২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি জাতীয় গ্রিডে ৭ হাজার৫৭১ মিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে, যা আগের বছরের তুলনায় ৯.৩৯ শতাংশ বেশি।
২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ৪৮৯ কোটি টাকা নিট মুনাফা করেছে, যার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৫৭ পয়সা। এটি আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ, কারণ ২০২২-২৩ অর্থবছরে মুনাফা ছিল ২৪৪ কোটি ৫৮ লাখ টাকা এবং ইপিএস ছিল ১ টাকা ৭৮ পয়সা। একই সময়ে রাজস্ব ৩৩.৩৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৭৩ কোটি টাকায়।
২০২৫ অর্থবছরের প্রথমার্ধেও এই প্রবণতা অব্যাহত রয়েছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির নিট মুনাফা ২০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩২১ কোটি ৭৪ লাখ টাকা এবং ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে এই আয় ছিল ২৬৮ কোটি ৬৫ লাখ টাকা এবং ইপিএস ছিল ১ টাকা ৯৬ পয়সা। রাজস্বও বৃদ্ধি পেয়ে হয়েছে ২ হাজার ২৬৫ কোটি ৯৬ লাখ টাকা।
মিজান/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ
- বারিধারায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী, ডিবিতে হস্তান্তর
- জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের
- কলকাতায় বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ, নেপথ্যে কারণ
- বিতর্কের মধ্যেই শফিকুর রহমানকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ
- সিটি ব্যাংকের সম্পত্তি নিলাম নিয়ে বিতর্ক, প্রতিবাদে ব্যাংক কর্তৃপক্ষ
- শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা
- শিশু ফোন ছাড়তে চায় না? সমাধান লুকিয়ে আছে আপনার ফোনেই
- ফ্যামিলি কার্ডের তথ্য দিতে বাড়িতে রাখবেন যেসব কাগজপত্র
- হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করায় আমাকে অপহরণ করা হয়েছিল!
- প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- একসঙ্গে বিএনপি, এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ
- ব্যাংক দখল ও পারিবারিক নিয়ন্ত্রণ ঠেকাতে নতুন আইন
- যে কারণে এসবিএসি ব্যাংকের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- পদত্যাগের খবর নিয়ে মুখ খুললেন সংসদ সদস্য ফজলুর রহমান
- খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
- সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, তিনজনের নাম প্রকাশ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- আয় বাড়লেও নগদ অর্থ প্রবাহে পিছিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ারবাজারে
- ২২ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যাংক খাতের সংকট কাটাতে নতুন প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব সাবেক গভর্নরের
- গোপালগঞ্জে আ.লীগের ফাঁদ, পা দেয়নি সরকার
- ১ ডিসেম্বর থেকে সব যানবাহনের জন্য জরুরি নির্দেশনা
- ফিনিক্স ফাইন্যান্স ফান্ডের ইউনিট বিক্রি নিয়ে নতুন ঘোষণা
- টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই উধাও ঝর্ণা
- ট্রাভেল পাস সংগ্রহ, কলকাতায় আওয়ামী নেতাদের ভিড়!
- মাত্র ৩–৪ দিনে অনুমোদন, বিদেশগামীদের জন্য ৩ লাখ টাকার ঋণসেবা
- অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে
- যে কারণে মেডিকেল পেশা হিসেবে নেওয়া উচিৎ নয়!
- ‘আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমেছে’
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- স্ত্রীকে সারপ্রাইজ দিতে এসে নিজেই চমকে গেলেন স্বামী, অতঃপর..
- সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস
- ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: আবেদন, ফি, লটারি ও পরীক্ষার বিস্তারিত
- বাংলাদেশে ব্যবসার ৫ সংকটঃ আগামী ২০ বছরের আসল চিত্র
- পলাতক নেতাদের নিয়ে মাশরাফিকে ঘিরে নতুন অভিযোগ
- সোনার দামে রেকর্ড পতন , ক্রেতাদের জন্য বড় সুখবর
- চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক
- এক্সেলসিয়র সুজের তালিকাচ্যুতির সুপারিশে বিএসইসির নতুন তদন্তের নির্দেশ




.jpg&w=50&h=35)
.png&w=50&h=35)




