স্বল্পমেয়াদি মুনাফা তোলার চাপে সূচকের স্বাভাবিক শুদ্ধি
নিজস্ব প্রতিবেদক: টানা আট দিন দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকার পর আজ রোববার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কিছুটা হোঁচট খেয়েছে। দিনের শেষে ডিএসইর প্রধান সূচক ৩৭ পয়েন্টের বেশি কমেছে। তবে বাজার বিশ্লেষকদের মতে, এটি বাজারের স্বাভাবিক ‘কারেকশন’। টানা উত্থানের পর কিছুটা মুনাফা তুলে নেওয়া হয় সাধারণ নিয়মেই, তাই এই পতন খুব একটা নেতিবাচক বার্তা নয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত আট কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩৩১ পয়েন্ট। বাজারে তখন প্রবল বিনিয়োগ আগ্রহ লক্ষ্য করা গেছে, যা একটি স্থিতিশীল ধারা গড়ে তোলার ইঙ্গিত দেয়। সেই ধারার মধ্যেই আজ দিনের শুরুতে সূচক ২৫ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু করে, যা বাজারে আস্থা বজায় থাকার প্রতিফলন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু বিনিয়োগকারী মুনাফা তুলতে শুরু করলে সূচক এক পর্যায়ে ৪৫ পয়েন্ট পর্যন্ত নেমে যায়। শেষ পর্যন্ত তা কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৩৭ পয়েন্টের বেশি কমে দিনের লেনদেন শেষ হয়।
লেনদেনের দিক থেকে আজ কিছুটা মিশ্রতা দেখা গেছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৬৫ কোটি ৪ লাখ টাকার, যা আগের কর্মদিবসের তুলনায় কিছুটা কম। আগের দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৫১ কোটি ৭৮ লাখ টাকা এবং তার আগের দিন বুধবার ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকায়। তবে লেনদেনের এই হ্রাসও বিশ্লেষকদের কাছে অস্বাভাবিক মনে হয়নি, বরং তারা এটিকে পরিস্থিতি অনুযায়ী স্বাভাবিক বলেই দেখছেন।
আজ ডিএসইতে ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ারদাম বেড়েছে, ২৩২টি প্রতিষ্ঠানের দাম কমেছে এবং ৫০টি অপরিবর্তিত ছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতা দেখা গেছে। সিএসইর পাঁচটি সূচকই আজ সংশোধন হয়েছে। সেখানে ৮৩টি কোম্পানির শেয়ারদাম বেড়েছে, ১৪০টির কমেছে এবং ২৪টির অপরিবর্তিত ছিল।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকে নেওয়া কিছু ইতিবাচক পদক্ষেপ, ভালো কোম্পানির আর্থিক ফলাফল এবং কিছু কাঙ্ক্ষিত নীতিমালা বিনিয়োগকারীদের আস্থায় ইতিবাচক প্রভাব ফেলেছে। তারই ধারাবাহিকতায় সূচকের এই একদিনের পতন বড় কোনো ধাক্কা নয়।
তারা আরও মনে করেন, বাজারে লাভের সুযোগ তৈরি হলে কিছু বিনিয়োগকারী স্বাভাবিকভাবেই তা তুলে নিতে চান। একে দুর্বলতা হিসেবে না দেখে বরং সুস্থ বাজারচক্রের অংশ হিসেবে দেখা উচিত। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের উচিত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া।
সব মিলিয়ে বলা যায়, আজকের সূচক পতন সত্ত্বেও বাজারে সামগ্রিকভাবে একটি ইতিবাচক ধারা বিরাজ করছে। আগামী ২-৩ দিন এমনই মিশ্র প্রবণতায় বাজার থাকতে পারে। তারপর আবারও ইতিবাচক ধারায় বাজার সামনে এগুবে— এমন আশাবাদ বাজার সংশ্লিষ্টদের।
মিজান/
পাঠকের মতামত:
- খামেনির শেষ বিদায়ে কারা গেল, কারা গেল না—নতুন তথ্য প্রকাশ
- ভেনেজুয়েলায় থামছেই না কম্পন, ৯৪২ আফটারশক
- খামেনির জানাজার জনসমুদ্র দেখে যা বললেন ট্রাম্প
- ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- ৮ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ঋণমান প্রকাশ
- সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ
- জুলাই নিয়ে পোস্টে সমালোচনায় শাওন, পরে দিলেন ব্যাখ্যা
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- বাতিল হতে পারে ১,০০০ ও ৫০০ টাকার নোট
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা










