চার দিনে বন্ধ রিজেন্ট টেক্সটাইলের দর বেড়েছে ৩৭%
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রুপের ১১টি ঋণগ্রস্ত কোম্পানির অন্যতম শেয়ারবাজারে তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের দাম চার কর্মদিবসে ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অথচ ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে এই কোম্পানির কারখানা বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর তথ্য অনুযায়ী, মূল্য সংবেদনশীল কোনো তথ্য ছাড়াই শেয়ারের এই আকস্মিক বৃদ্ধি বাজার সংশ্লিষ্টদের বিস্মিত করেছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, মালিকানা পরিবর্তনের গুজব ছড়িয়ে কিছু প্রভাবশালী গোষ্ঠী কৃত্রিমভাবে শেয়ারটির দাম বাড়াচ্ছে। এদিকে, বিনিয়োগকারীরা কোম্পানির আর্থিক ও পরিচালনগত অবস্থা সম্পর্কে দীর্ঘদিন যাবত অন্ধকারে রয়েছেন।
চলতি বছরের ২৩ জুন রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের দাম বছরের সর্বনিম্ন ২ টাকা ৯০ পয়সায় নেমে আসে। এরপর থেকে দাম ৩ টাকা থেকে বাড়তে শুরু করে এবং টানা চার কর্মদিবস ধরে বেড়ে বৃহস্পতিবার ৪ টাকা ১০ পয়সায় পৌঁছেছে, যা এই সময়ের মধ্যে ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রিজেন্ট টেক্সটাইল মিলস ২০২০ এবং ২০২১ সালে যথাক্রমে ৪ কোটি টাকা এবং ২০ কোটি টাকা লোকসান করেছে। এরপর থেকে কোম্পানিটি কোনো মূল্য সংবেদনশীল তথ্য বা শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি দল কোম্পানিটির কারখানা পরিদর্শন করে এবং দেখতে পায় যে, কোম্পানির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
২০২১ সাল থেকে কোম্পানিটি তার শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড পরিশোধ করেনি।
রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত উচ্চমানের ওভেন ফ্যাব্রিকস এবং হোম ফার্নিশিং সামগ্রীর জন্য একটি ১০০ শতাংশ রপ্তানিমুখী টেক্সটাইল মিল।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০১৫ সালের আগস্টে কোম্পানিটির আইপিও অনুমোদন করে, যার মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করা হয়।
রিজেন্ট টেক্সটাইল মিলস আইপিওতে প্রতিটি শেয়ার ২৫ টাকায় বিক্রি করেছিল, যার মধ্যে ১৫ টাকা প্রিমিয়াম ছিল। উচ্চ প্রিমিয়াম সত্ত্বেও তালিকাভুক্তির পর থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের প্রত্যাশিত মুনাফা দিতে ব্যর্থ হয়েছে। তালিকাভুক্ত হওয়ার পর ২০১৬ সালে এটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ ডিভিডেন্ড (১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস) দিয়েছিল। এরপর থেকেই ডিভিডেন্ডে ভাটা নামে। সর্বশেষ ২০২০ সালে ১ শতাংশ ক্যাশ ও ১ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। কিন্তু ক্যাশ ডিভিডেন্ড পরিশোধ করেনি। এরপর থেকে লোকসানে নামায় শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড দেয়নি।
কোম্পানিটি তার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তহবিল ব্যবহার করে নিজস্ব অধিভুক্ত প্রতিষ্ঠান, লেগ্যাসি ফ্যাশন লিমিটেডকে একটি নতুন আরএমজি প্রকল্প হিসেবে অধিগ্রহণ করে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে আইপিও তহবিল ব্যবহারের জন্য পাঁচবার সময়সীমা বাড়ানোর পর কোম্পানিটি এই অধিগ্রহণে বিনিয়োগকারীদের ৮৩ টাকা ০১ লাখ টাকা ব্যয় করে।
কোম্পানিটি ২০২৩ সালের ৩১ মে থেকে তার শেয়ারহোল্ডিং অবস্থান আপডেট করেনি। ২০২৩ সালের ৩১ মে পর্যন্ত স্পন্সর এবং পরিচালকরা সম্মিলিতভাবে ৫৪.৫৫ শতাংশ শেয়ার ধারণ করেছে, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ছিল ৪.৬১ শতাংশ এবং সাধারণ জনগণের কাছে ছিল ৪০.৮৪ শতাংশ শেয়ার।
মিজান/
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী





.jpg&w=50&h=35)


