৫৪ বছরের বাংলাদেশ-ভারত সম্পর্কের লাভ-লোকসানের হিসাব
নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার পর বাংলাদেশ-ভারত সম্পর্কের যাত্রা শুরু হয় কৌশলগত মৈত্রী ও সহযোগিতার মধ্য দিয়ে। ১৯৭২ সালের মৈত্রী চুক্তি ছিল সেই পথচলার সূচনা। এরপর থেকে বাণিজ্য, পরিবহন, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, পানি বণ্টনসহ নানা খাতে দুই দেশের মধ্যে অসংখ্য চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
তবে দীর্ঘ ৫৪ বছরের এই সম্পর্কে ভারসাম্য প্রশ্নে নানা বিতর্ক রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, সম্পর্ক যতটা ঘনিষ্ঠ, তার সুফল ততটা বাংলাদেশের পক্ষে যায়নি। বরং ভারত পেয়েছে অধিক কৌশলগত সুবিধা ও বাস্তবিক সুবিধা।
স্বাধীনতার পরপরই বাংলাদেশের জন্য ভারত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। ১৯৭২ সালে প্রথম মৈত্রী ও বাণিজ্য চুক্তির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক দৃঢ় হয়।
যদিও তখনকার সময়ে সীমান্তে ব্যাপক চোরাচালান এবং ভারসাম্যহীন বাণিজ্যের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তও হয়।
১৯৭৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর ফারাক্কা বাঁধসহ একাধিক ইস্যুতে সম্পর্কের অবনতি ঘটে। তবে এরশাদ আমলে সম্পর্ক তুলনামূলক স্থিতিশীল ছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর দুই দেশের সম্পর্ক আবার নতুন উচ্চতায় পৌঁছায়।
বাণিজ্য ও সহযোগিতার টাইমলাইন (১৯৭২–২০২৫)
১৯৭২–১৯৮০: সম্পর্কের ভিত্তি গড়া
মৈত্রী চুক্তি (১৯ মার্চ ১৯৭২): ২৫ বছরের কৌশলগত সহযোগিতা।
প্রথম বাণিজ্য চুক্তি (২৮ মার্চ ১৯৭২): সীমান্ত ১৬ কিমি এলাকায় বাণিজ্য ও ট্রানজিট সুবিধা।
নৌপরিবহন চুক্তি (১ নভেম্বর ১৯৭২): ভারত পায় বাংলাদেশে অভ্যন্তরীণ নদীপথ ব্যবহারের অধিকার।
টিপিএ ও রুপিভিত্তিক বাণিজ্য বাতিল (৩০ সেপ্টেম্বর ও ১৭ ডিসেম্বর ১৯৭৪): রুপির বদলে আন্তর্জাতিক মুদ্রায় বাণিজ্য শুরু।
১৯৮০–২০০০: সীমিত অগ্রগতি
বাণিজ্য চুক্তি নবায়ন (১৯৮০, ১৯৮৩)
সাপটা চুক্তি (১৯৯৩): দক্ষিণ এশিয়ায় অগ্রাধিকারমূলক বাণিজ্যের উদ্যোগ।
২০০০–২০২৫: ঘনিষ্ঠতা ও অসমতা
সাফটা কার্যকর (২০০৬)
ডিএফটিপি স্কিম (২০০৮): এলডিসি হিসেবে বাংলাদেশ পায় ৯৮.২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা।
শেখ হাসিনার ভারত সফর (২০১০): ট্রানজিট, বিদ্যুৎ আমদানি, সীমান্ত ব্যবস্থাপনা, ভারতকে বন্দর ব্যবহারের অনুমতি।
তিস্তা চুক্তি আটকে যায় (২০১১): পশ্চিমবঙ্গের আপত্তিতে চুক্তি হয়নি।
নরেন্দ্র মোদির ঢাকা সফর (২০১৫): স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন, উপকূলীয় শিপিং, বন্দর ব্যবহারের সুবিধা।
আদানি বিদ্যুৎ চুক্তি (২০১৭): উচ্চমূল্যের সমালোচিত চুক্তি।
ডিজেল পাইপলাইন (২০২৩): ভারত থেকে সরাসরি ডিজেল আসছে উত্তরাঞ্চলে।
সাম্প্রতিক টানাপোড়েন (২০২৫)
৮ এপ্রিল: ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে।
১৫ এপ্রিল: বাংলাদেশ স্থলবন্দর দিয়ে সুতা আমদানির অনুমতি প্রত্যাহার করে।
১৭ মে: ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্যের আমদানিতে সীমাবদ্ধতা আরোপ করে।
এতে পোশাক, খাদ্যপণ্য, প্লাস্টিক ও আসবাবের মতো রপ্তানির মূল খাতগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দুই দেশের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে, সেগুলোর অনেকগুলোতেই ভারত বাস্তবিক সুবিধা পেয়েছে। যেমন:
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগ।
চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অধিকার।
ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট ও ডিজেল পাইপলাইন সুবিধা।
রেল, সড়ক ও নৌপথ ব্যবহার।
বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি ও উচ্চমূল্যের বিদ্যুৎ বিক্রির সুবিধা।
বাংলাদেশ কী পেয়েছে?
সীমিত শুল্কমুক্ত রপ্তানি সুবিধা (তাও মাঝে মাঝে স্থগিত)।
কিছু লাইন অব ক্রেডিট (যার শর্ত জটিল ও ভারতমুখী)।
সীমান্ত হাট, শিক্ষাবিনিময় ও সংস্কৃতি খাতে কিছু সমঝোতা।
অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি (বাস্তবায়নে ভারতীয় স্বার্থ অগ্রাধিকার পায়)।
তিস্তা চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয় আজও ঝুলে আছে।
৫৪ বছরের সম্পর্ক বিশ্লেষণ করলে বোঝা যায়, ভারত কৌশলগত ও অর্থনৈতিকভাবে অনেক বেশি সুবিধা নিয়েছে। আর বাংলাদেশ এখনও অপেক্ষায় রয়েছে প্রতিশ্রুত প্রতিদান ও ন্যায্য সুযোগের। সাম্প্রতিক সীমাবদ্ধতা ও টানাপোড়েন যদি অব্যাহত থাকে, তবে দুই দেশের সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর স্ত্রী-স্বামীর পেনশন নিয়ে নতুন নিয়ম
- ১৬ কোটি টাকার আইপিও তহবিল, শর্ত ভাঙায় বিপাকে সিকদার ইন্স্যুরেন্স
- রাতে পানি খাওয়ার অভ্যাস নিয়ে বড় ভুল ধারণা, জানুন সত্যতা
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













