ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, রাজনীতিতে নতুন গতি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য তারিখ ৯, ১০ বা ১১ ফেব্রুয়ারি হলেও, ১০ তারিখে ভোটগ্রহণের সম্ভাবনাই বেশি। নির্বাচন কমিশনও এই সম্ভাব্য সময় ধরে প্রস্তুতি নিচ্ছে এবং শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশ করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, রোডম্যাপ ঘোষণার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা অনেকটাই প্রশমিত হবে এবং রাজনীতিতে নতুন গতির সঞ্চার হবে।
নির্বাচনের সময় নির্ধারণে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও মতামত নেওয়া হয়েছে। সবকিছু বিবেচনায় রেখে ফেব্রুয়ারিকে উপযুক্ত সময় মনে করছে সরকার। কারণ ২০২৬ সালে রমজান শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। এরপর মার্চ থেকে জুন পর্যন্ত থাকবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা এবং গ্রীষ্মের চরম দুর্ভোগ। এসব কারণে নির্বাচনের জন্য সময়ের পরিধি ছোট হয়ে এসেছে।
দেশে এর আগে অনুষ্ঠিত ১২টি জাতীয় নির্বাচনের মধ্যে সর্বোচ্চ তিনটি নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল। এই সময় আবহাওয়া স্বাভাবিক থাকে, কৃষকের কাজের চাপ কমে, শীতের তীব্রতাও খানিকটা কমে আসে—যা নির্বাচন আয়োজনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে।
রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে ইতিবাচক অবস্থানে আছে। বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেও, সরকার সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন মনে করছে। বিএনপির দাবি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে নতুন সরকারকে দায়িত্ব দেওয়া হোক—এই অবস্থান এখনো তারা বজায় রেখেছে। অন্যদিকে জামায়াতে ইসলামীও রোডম্যাপ চায়, তবে তারা বিচার ও সংস্কারকে প্রাধান্য দিচ্ছে।
অন্য একটি গুরুত্বপূর্ণ পক্ষ এনসিপি, যারা সাম্প্রতিক গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত। তারা নির্বাচন আয়োজনের আগে রাষ্ট্র সংস্কার ও ফ্যাসিবাদীদের বিচারের জোর দাবি জানিয়েছে। এ দাবির পরিপ্রেক্ষিতে সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নিয়েছে। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে চার্জ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পালিয়ে যাওয়া নিয়েও তদন্ত শুরু হয়েছে।
অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা জানান, দেড় হাজার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার কোনোভাবেই হালকাভাবে নির্বাচন করতে পারে না। গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে তারা সংস্কার, বিচার ও নির্বাচনকে সমান গুরুত্ব দিয়ে অগ্রসর হচ্ছে। তবে বিএনপি বরাবরই রোডম্যাপের জন্য চাপ দিয়ে এসেছে, যার ফলে সংস্কার প্রক্রিয়ায় তাদের সক্রিয় ভূমিকা ততটা দেখা যাচ্ছে না। অন্য দলগুলোর অবস্থানও নির্বাচনমুখী।
সরকারের অভিমত, কম সংস্কার হলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে, বেশি সংস্কার হলে জুন পর্যন্ত যাওয়া সম্ভব। কিন্তু সময়ের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকায় ফেব্রুয়ারিকে মধ্যপন্থা হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে।
নির্বাচন নিয়ে দেশের বিশিষ্ট রাজনীতি বিশ্লেষকরাও ফেব্রুয়ারিকে একটি বাস্তবসম্মত সময় বলে মনে করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী মনে করেন, রোডম্যাপ ঘোষণা রাজনৈতিক অস্থিরতা কমাবে এবং সরকার সচেষ্ট হলে প্রয়োজনীয় সংস্কার ফেব্রুয়ারির মধ্যেই সম্ভব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুমও মনে করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সেটা সব পক্ষের জন্য স্বস্তিদায়ক হবে। বিএনপি শুরু থেকেই রোডম্যাপ চেয়েছে, তাই তাদের আপত্তি থাকার কথা নয়।
তবে এনসিপিকে নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেন অধ্যাপক মাসুম। তিনি বলেন, তারা যদি রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে, তাহলে পরিস্থিতি জটিল হতে পারে। তবে সরকারের সঙ্গে তাদের বর্তমান সম্পর্ক এবং ছাত্রদের প্রতি প্রধান উপদেষ্টার প্রভাব বিবেচনায়, এনসিপিকে নিয়েই সরকার নির্বাচনের পথে এগোতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সব মিলিয়ে নির্বাচন, বিচার ও সংস্কারের প্রশ্নে সরকার এখন একটি ভারসাম্যপূর্ণ পথ খুঁজছে। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়টি নিয়ে সরকার ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও জাতীয় ঐক্য।
মারুফ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর













