'বিদেশি বউ কেনা' নিয়ে সতর্ক করল ঢাকার চীনা দূতাবাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের উদ্দেশে ‘বিদেশি বউ’ কেনার নামে চলা অনলাইন প্রতারণা থেকে দূরে থাকতে কড়া সতর্কতা জারি করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। গত রোববার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দূতাবাস জানায়, কিছু অবৈধ এজেন্সি আন্তসীমান্ত ডেটিং ও বিয়ের ব্যবস্থা করার নামে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। এই ধরনের প্রতারণায় অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি আইনি ঝুঁকিও রয়েছে বলে জানায় দূতাবাস।
চীনা আইন অনুযায়ী, বিদেশে বিয়ের ব্যবস্থা করা কোনো সংস্থা বৈধ নয়। এই ধরনের চেষ্টায় জড়িত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি মানবপাচার আইনে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি হতে পারেন বলেও সতর্ক করে দিয়েছে দূতাবাস।
দূতাবাস আরও জানায়, কিছু প্রতারক সংস্থা অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে চীনা নাগরিকদের বিদেশি নারী বিয়ের প্রলোভন দেখায়। এর পেছনে রয়েছে চীনে দীর্ঘদিনের লিঙ্গ বৈষম্য ও বিয়ের হার হ্রাসের বাস্তবতা। ২০২3 সালে চীনে মাত্র ৬১ লাখ বিয়ের নিবন্ধন হয়েছে, যা ১৯৮০ সালের পর সর্বনিম্ন। একই সঙ্গে দেশটিতে পুরুষের সংখ্যা নারীর তুলনায় প্রায় ৩ কোটি বেশি, বিশেষ করে গ্রামাঞ্চলে সমস্যা আরও প্রকট।
এই পরিস্থিতিকে পুঁজি করে কিছু অসাধু চক্র চীনা পুরুষদের ভিয়েতনাম, লাওস, বাংলাদেশ ও নেপালের মতো দেশ থেকে টাকার বিনিময়ে স্ত্রী সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে। তবে বাস্তবে এসব বিজ্ঞাপনের বেশিরভাগই স্ক্যাম বা প্রতারণামূলক।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘লিগ্যাল ডেইলি’ এক প্রতিবেদনে জানায়, একজন চীনা নাগরিক পাকিস্তানে গিয়ে এক লাখ ইউয়ান প্রতারণার শিকার হন। আরেকটি ঘটনায় এক পাকিস্তানি নারীকে জোরপূর্বক এক চীনা নাগরিকের কাছে বিক্রি করা হয়। পরে ওই নারী পুলিশকে বিস্তারিত জানান, এবং দালালসহ সংশ্লিষ্টদের মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এমনকি ২০২৩ সালের অক্টোবরে জিয়ামেন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বিদেশি বধূ আনার পক্ষে মত দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। মানবাধিকার কর্মীদের মতে, এই ধরনের প্রস্তাব মানবপাচার ও নারীর প্রতি সহিংসতাকে উৎসাহিত করে।
ঢাকাস্থ চীনা দূতাবাস আরও জানিয়েছে, বাংলাদেশে মানবপাচার প্রতিরোধ আইন অনুযায়ী এই ধরনের অপরাধের জন্য সাত বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে রয়েছে মোটা অঙ্কের জরিমানার বিধান। যারা মানবপাচারে প্ররোচনা বা সহায়তা করেন, তাদেরও তিন থেকে সাত বছরের কারাদণ্ড হতে পারে।
দূতাবাস চীনা নাগরিকদের স্মরণ করিয়ে দেয় যে, বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া দীর্ঘ সময় নিতে পারে। মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার হলে একজন ব্যক্তি মাসের পর মাস বা বছরের পর বছর কারাগারে থাকতে পারেন।
চীনা নাগরিকদের এই ধরনের প্রতারণামূলক এজেন্সি থেকে দূরে থাকতে এবং কোনো সন্দেহজনক প্রস্তাব পেলে দূতাবাসকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। তথ্যসূত্র: গ্লোবাল টাইমস ও সাউথ চায়না মর্নিং পোস্ট
মারুফ/
পাঠকের মতামত:
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
জাতীয় এর সর্বশেষ খবর
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন













