শেয়ারবাজারে হাহাকার, সূচক ১১ বছর আগের জায়গায়
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আবারও বড় ধরনের ধস দেখা দিয়েছে। সোমবার (২৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্টেরও বেশি পড়ে গিয়ে দাঁড়িয়েছে মাত্র ৪ হাজার ৬৭৮ পয়েন্টে। এটি গত ১১ বছর ৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। উল্লেখযোগ্য যে, ২০১৪ সালের ১১ জানুয়ারি এই সূচক ছিল ৪ হাজার ৬৭৫ পয়েন্ট। এই পতনে বাজার নেমে গেছে এক দশকের বেশি সময় আগের অবস্থানে, যা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে।
টানা দরপতনের প্রেক্ষাপটে অনেক ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী এখন মূলধন হারিয়ে বিপর্যস্ত। কেউ কেউ দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে অপেক্ষায় থাকলেও, লাভ তো দূরে থাক—মূল টাকাই তুলে নেওয়ার অবস্থা নেই।
মোহাম্মদপুরের এক ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন, “আমার ১০ লাখ টাকা বিনিয়োগ এখন পৌনে দুই লাখ টাকায় নেমেছে। এটা কোনো স্বাভাবিক বাজার নয়। মনে হচ্ছে কেউ ইচ্ছা করে বাজার ধসিয়ে দিচ্ছে।”
বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমান শেয়ারবাজারে স্বচ্ছতা, আস্থা ও সুনির্দিষ্ট দিকনির্দেশনার ঘাটতি স্পষ্ট। অনেক কোম্পানির আর্থিক প্রতিবেদন ইতিবাচক হলেও শেয়ারদরে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। এতে তারা কৃত্রিম চাপ ও অসামঞ্জস্যপূর্ণ আচরণ লক্ষ্য করছেন। তাঁদের মতে, বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে সুচিন্তিত নীতিমালার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিয়ন্ত্রক সংস্থার উচিত আরও কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নেওয়া।
তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিজেই আস্থাহীনতার মুখোমুখি। কমিশনের ভেতরে এখন পারস্পরিক দ্বন্দ্ব ও মতবিরোধ প্রকাশ্যে চলে এসেছে। শুধু অভ্যন্তরীণ অস্থিরতাই নয়, শেয়ারবাজারের প্রধান অংশীজনদের সঙ্গেও কমিশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্টক ব্রোকার, মার্চেন্ট ব্যাংকার, অ্যাসোসিয়েশন ও বিনিয়োগকারীদের সঙ্গে কমিশনের দূরত্ব বাড়ছে, যার ফলে বাজার নিয়ে নেওয়া অনেক সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না বা গ্রহণযোগ্যতা পাচ্ছে না।
বিনিয়োগকারীদের অভিযোগ, বাজারে অস্থিরতা চললেও বাস্তবসম্মত নীতিগত পদক্ষেপ দেখা যাচ্ছে না। মাঝে মাঝে মৌখিক আশ্বাস দেওয়া হলেও, তার বাস্তব প্রতিফলন নেই।
বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানি বিনিয়োগকারীদের যথাযথ ডিভিডেন্ড দিচ্ছে না। আবার ডিভিডেন্ড দিলেও তার প্রভাব শেয়ারের দরে দেখা যাচ্ছে না। ইনসাইডার ট্রেডিং ও অস্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় বাজারে আস্থা তলানিতে নেমেছে।
তাঁদের মতে, বাজারকে স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করতে হলে দ্রুত সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ উৎসাহিত করতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় কঠোর নজরদারি, বাস্তবসম্মত পদক্ষেপ ও সংলাপভিত্তিক যোগাযোগ নিশ্চিত করা জরুরি।
বাজার পর্যালোচনা
আজ মঙ্গলবার (২৭ মে) ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭৮ পয়েন্টে। যা গত বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, শনিবার ৩৮ পয়েন্ট, সোমবার ১৭ পয়েন্ট ও রোববার ১০ পয়েন্ট কমেছিল।
আজ ডিএসইতে ২৭২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৮২ কোটি ৬২ লাখ টাকার। সেই হিসাবে লেনদেন কমেছে ৯ কোটি ৮৮ লাখ টাকার বা ৩ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩টির বা ২১.১৭ শতাংশের, কমেছে ২৩৭টির বা ৬০.৪৬ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৩৬টির বা ১৮.৩৭ শতাংশের।
অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৭৩ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৬৪ পয়েন্টে।আগের দিন সিএএসপিআই কমেছিল ৪৩ পয়েন্ট।
মিজান/
পাঠকের মতামত:
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ৯৯৯ নম্বরে ফোনকল দিয়ে যেভাবে উদ্ধার হলেন ৪ ছাত্র
- বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার বিএনপির শোক দিবস
- বিদেশ সফর, নির্বাচনসহ নানা ইস্যুতে বিএনপির সিদ্ধান্ত
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেফোডিলের শেয়ারে ৩০৮% লাফ, কারসাজির গন্ধ!
- চার প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা
- ডিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ৩ কোম্পানি
- ডলার সংকটের মাঝে আইএমএফ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- ৩৬ কোটি টাকার সব সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন তরুণ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
- বিএসইসির সংস্কার পরিকল্পনার প্রভাবে রেকর্ড উত্থানে সপ্তাহের সূচনা
- ১২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ঢাকাবাসীর জন্য আরও বড় সতর্কতা!
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাতায়াতকারীদের জন্য জরুরি সতর্কতা
- কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে
- খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ, বাস্তবে মিলছে না সুফল
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার









