অন্তর্বর্তী সরকারেও স্বচ্ছতার ঘাটতি, অভিযোগ দেবপ্রিয় ভট্টাচার্যের
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকার পরিবর্তন হলেও বাজেট প্রণয়নের প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আসেনি, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অভিযোগ করেছেন যে, বৈষম্য হ্রাস বা কর্মসংস্থান বাড়াতে বর্তমান সরকারের কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেখা যাচ্ছে না। এমনকি অন্তর্বর্তী সরকারের কাজেও স্বচ্ছতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ।
মঙ্গলবার (২৭ মে, ২০২৫) রাজধানীর তেজগাঁওয়ে এনটিভির স্টুডিওতে অনুষ্ঠিত ‘কেমন বাজেট চাই’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এফবিসিসিআই ও এনটিভির যৌথ আয়োজনে এই আলোচনা অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, বিএনপি নেতা আবদুল মঈন খান, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার বদলেছে ঠিকই, কিন্তু প্রক্রিয়া আগের মতোই রয়ে গেছে। তিনি উল্লেখ করেন, বাজেট এখনো পরোক্ষ করের ওপর নির্ভরশীল, এবং বৈষম্য কমাতে বা কর্মসংস্থান বাড়াতে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। তার মতে, বাজেট নিয়ে আবার সেই পুরনো কথাই শোনা যাচ্ছে। তিনি বিশ্বব্যাংকের তথ্য উদ্ধৃত করে বলেন, পূর্ববর্তী সরকারের মেয়াদে ২৭ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমেছে, যার মধ্যে ১৮ লাখই নারী। এই প্রেক্ষাপটে তিনি প্রশ্ন তোলেন, "নতুন সরকার কীভাবে বৈষম্য হ্রাসে কাজ করছে?"
তিনি আরও বলেন, এই বাজেট আসলে পূর্ববর্তী সরকারের বাজেটেরই ধারাবাহিকতা, এবং এতে কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি। বড় প্রকল্পে বরাদ্দ কমানো হয়েছে কিনা, সে বিষয়ে কোনো তথ্য নেই, বরং মেগা প্রকল্পগুলোতেই বরাদ্দ বাড়তে দেখা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দেবপ্রিয় ভট্টাচার্য বাজেট প্রণয়নে অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনার ঘাটতির বিষয়টিও তুলে ধরেন। তার মতে, এনবিআর ভাগ করা একটি ইতিবাচক পদক্ষেপ হলেও, তা নিয়ে আলোচনা না হওয়ায় কার্যকর বাস্তবায়ন হয়নি। শেয়ারবাজার পুনরুজ্জীবনের ক্ষেত্রেও একই চিত্র পরিলক্ষিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সরকার বৈধ হলেও নির্বাচিত নয়। ফলে কিছু সীমাবদ্ধতা থাকা স্বাভাবিক। কিন্তু সংস্কার, নির্বাচন, বিচার– এসব নিয়ে যখন আলোচনার জোয়ার, তখন অর্থনীতির ভবিষ্যৎ পথরেখা নিয়েও পরিষ্কার পরিকল্পনা থাকা জরুরি।
অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশের অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। আইএমএফের সহায়তায় আমরা আইসিইউ থেকে বেরিয়ে এসেছি, যা একটি বড় অর্জন।
বিএনপি নেতা আবদুল মঈন খান বলেন, এ বাজেট আসলে অন্তর্বর্তীকালীন, সত্যিকারের জনগণের বাজেট নয়। গত ৯ মাসে কোনো আলোচনার উদ্যোগ নেয়নি সরকার, অথচ প্রায় ১৫টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে – তবে বাজেট নিয়ে কেন নয়?
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, এবার রাজস্ব আদায়ে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হয়ে আসার কথাও বলেন।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আগে আমাদের প্রস্তাবনা বাজেটে প্রতিফলিত হতো না। তবে এবার তারা কিছুটা আশাবাদী। যদিও তার মতে, শিল্প খাত এখনো অনেকটা আইসিইউতে রয়েছে, এবং তাকে সচল করতে কিছু প্রণোদনা দরকার।
মারুফ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর













