যেভাবে টাকা পাচার করেছেন নাসা গ্রুপের কর্ণধার
নিজস্ব প্রতিবেদক: নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার ব্যাংকিং খাতের প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তার নেতৃত্বে এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) পরিচালিত হলেও, দীর্ঘ সময় ধরে অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ সঞ্চয় করেছেন তিনি। সরকারের তদন্তে উঠে এসেছে তার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য।
নজরুল ইসলাম মজুমদার দেশ থেকে টাকা পাচার করতে তিনটি পদ্ধতি ব্যবহার করেছেন:
আমদানি: আমদানির ক্ষেত্রে অতিরিক্ত দাম দেখিয়ে বিদেশে টাকা পাচার করা হয়।
রপ্তানি বাণিজ্য: রপ্তানির মূল্য দেশে না এনে বিদেশে পাচার।
হুন্ডি: মূল্য কম দেখিয়ে খেজুর আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো।
এই পাচারকৃত অর্থ দিয়ে তিনি বিদেশে ১৮টি শেল কোম্পানি গঠন করে সেখানে বিপুল বিনিয়োগ করেছেন, এবং বিদেশে প্রচুর সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ সরকারের তদন্তে ধরা পড়ার পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা সংস্থার তথ্য অনুযায়ী, নজরুলের বিদেশে থাকা সম্পদের বাজারমূল্য প্রায় ৬২০ কোটি টাকা। যুক্তরাজ্য, আইল অব ম্যান, জার্সি, হংকংসহ বিভিন্ন দেশে এসব সম্পদ রয়েছে। এসব সম্পদ জব্দ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, এসব সম্পদ উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতায় দেশগুলোর সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হচ্ছে।
রাজধানীর তেজগাঁও, গুলশান, মহাখালীসহ বিভিন্ন এলাকায় তার মালিকানাধীন ৬টি বিলাসবহুল বাড়ি ও পূর্বাচলে প্লটের দলিলমূল্য প্রায় ১৮৪ কোটি টাকা হলেও, বাজারমূল্যে এর মূল্য চার হাজার ৬০০ কোটি টাকারও বেশি।
তদন্তের আওতায় ইতোমধ্যে ৫২টি ব্যাংক হিসাব ও ৫৫টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। নজরুল ইসলাম মজুমদারসহ তার পরিবারের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি, কেন্দ্রীয় ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে এই ব্যাপক জালিয়াতি ও পাচারকাণ্ড তদন্ত করছে।
সরকার পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, পাচারকারীদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সম্পদ উদ্ধারে বাংলাদেশ দৃঢ় অবস্থান নিয়েছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- দরপতনের নেপথ্যে কারা, তদন্ত ও কার্যকর ব্যবস্থা চান বাজার সংশ্লিষ্টরা
- জাপানের টাকায় ভারতের কোম্পানি ঢাকায়
- তাহসিফের মরদেহ উদ্ধার নিয়ে যা জানাল পরিবার
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- এনআরবিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা নেটওয়ার্কসের ডিভিডেন্ড ঘোষণা
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রিপাবলিক ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রহিমা ফুড
- এসিআই ফর্মুলেশন্সের তথ্য হালনাগাদের অনুরোধ
- দুই কোম্পানির ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা
- রূপালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিয়ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অগ্নি সিস্টেমসের ডিভিডেন্ড ঘোষণা
- ম্যারিকো বাংলাদেশের ডিভিডেন্ড ঘোষণা
- এক নজরে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড
- ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হিমাদ্রির ডিভিডেন্ড ঘোষণা
- ভিডিওবার্তায় ক্ষমা চাইলেন তাশরীফ ও তার বাবা
- হাসিনার ভিডিও ফাঁসকারী বিমান অফিসারকে হত্যা
- মালিকানাধীন সাবসিডিয়ারি গড়বে ব্যাংক এশিয়া
- প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা বাড়াতে বার্জার পেইন্টসের প্রকল্প ব্যয় বৃদ্ধি
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- অ্যালটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মেঘনা সিমেন্ট মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভিএফএস থ্রেড ডাইংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ফার কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- মিউচুয়াল ফান্ডের বিধিমালা পর্যালোচনায় বিএসইসির উদ্যোগ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো জুট স্পিনার্স
- ৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
- আরডি ফুডের ডিভিডেন্ড ঘোষণা
- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো রেনউইক যজ্ঞেশ্বর
- সোনার নতুন দাম কার্যকর, আজ যে দামে বিক্রি হচ্ছে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ইউনিডন ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বারাকা পাওয়ারের বিডির ডিভিডেন্ড ঘোষণা
- ট্রাস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির ডিভিডেন্ড ঘোষণা
- এসিআই ফরমুলেশনের ডিভিডেন্ড ঘোষণা
- বার্জার প্ইেন্টসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- গ্রাহকদের টাকা দিতে ন্যাশনাল ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের ১১ শর্ত
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- নতুন পে-স্কেলে বেতন কবে থেকে, জানাল অর্থ মন্ত্রণালয়










.jpg&w=50&h=35)


