ব্ল্যাকআউট মহড়ায় ভারত, পাল্টা প্রস্তুতিতে পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তান উভয় দেশই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাস এলাকায় ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে, অন্যদিকে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে সম্ভাব্য হামলার আশঙ্কায় গমের আটা মজুত করা শুরু হয়েছে।
রোববার (৪ মে) রাতে ফিরোজপুর সেনানিবাস এলাকায় আধঘণ্টার জন্য সব আলো বন্ধ রেখে যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়। সেনানিবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক এবং স্টেশন সদর দপ্তরের কাছে এই মহড়া সফল করতে ‘সমর্থন ও সহযোগিতা’ চেয়েছিলেন। পিএসপিসিএলকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘চলমান যুদ্ধের হুমকির সময় ব্ল্যাকআউট পদ্ধতি বাস্তবায়নে প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য।’ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকসহ ব্যাটারিচালিত রিকশায় শহরে ঘোষণা দেওয়া হয়।
অন্যদিকে, ভারতের সঙ্গে টান টান উত্তেজনা এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর অরক্ষিত এলাকাগুলোতে যুদ্ধকালীন তৎপরতায় গমের আটা মজুত করতে শুরু করেছে পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরের খাদ্য দপ্তর। আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের নির্দেশনায় এলওসি-সংলগ্ন এলাকার বাইরেও বিভিন্ন জায়গায় অন্তত দুই মাসের জন্য এই আটা মজুত করা হচ্ছে।
এজেকের খাদ্য দপ্তরের প্রধান চৌধুরী আকবর ইব্রাহিম জানান, বোমাবর্ষণ কিংবা সামরিক অভিযানের আশঙ্কা আছে এমন জায়গা থেকে খাদ্যভান্ডার তুলনামূলক নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে শীতের সময় এবং ভারতের গোলাবর্ষণ শুরু হলে যে সকল এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, সেই সব এলাকার অধিবাসীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের উদ্দেশ্য।
গত মাসের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানও কিছু পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দুই দেশকে আবারও যুদ্ধের মুখোমুখি করতে পারে।
কাশ্মীরের ইতিহাস অত্যন্ত সংঘাতপূর্ণ। ভারত ও পাকিস্তান—উভয় দেশই পুরো অঞ্চলের মালিকানা দাবি করে, তবে শাসন করে আংশিকভাবে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া অতীতের ঘটনার পাশাপাশি বর্তমান পরিস্থিতির ‘চাপ’ দ্বারাও প্রভাবিত হবে। তাই ভারত যে পথই বেছে নিক না কেন এবং পাকিস্তান যেভাবেই সাড়া দিক না কেন, প্রতিটি পদক্ষেপ ঝুঁকিপূর্ণ।
আলীম/
পাঠকের মতামত:
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













