সম্পর্ক না থাকলেও বাংলাদেশ থেকে ইসরায়েলে রপ্তানি হচ্ছে পণ্য
নিজস্ব প্রতিবেদক : ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক বা বাণিজ্যিক কোনো আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও দেশটিতে বাংলাদেশি পণ্যের রপ্তানি হয়ে আসছে দীর্ঘদিন ধরে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত দেড় দশকে ইসরায়েলে প্রায় ১৩ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। এসব পণ্যের মধ্যে রয়েছে ওষুধ, তৈরি পোশাক এবং ফার্নিচার।
তবে প্রশ্ন উঠেছে কীভাবে এই রপ্তানি সম্ভব হচ্ছে, যখন দুই দেশের মধ্যে কোনো সম্পর্কই নেই? এ বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম জানান, ইসরায়েলের কিছু ক্রেতা তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য কিনে থাকেন। এগুলো সরাসরি না গিয়ে অন্য দেশের ঠিকানা ব্যবহার করে ইসরায়েলে পৌঁছায়। ইপিবির হিসেবে এই রপ্তানিগুলো ইসরায়েলের হিসেবেই যুক্ত হয়েছে।
এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশে বসেই অনেক ক্রেতা তাদের টার্গেট মার্কেট নির্ধারণ করেন। ফলে রপ্তানিকৃত পণ্যগুলো শেষ পর্যন্ত ইসরায়েলে পৌঁছায়, যদিও তা পরোক্ষভাবে।
২০২১-২২ অর্থবছরে ইসরায়েলে সবচেয়ে বেশি প্রায় ৬.৫ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই সময়ের মধ্যে যক্ষা, ম্যালেরিয়া ও কুষ্ঠরোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ উল্লেখযোগ্য হারে রপ্তানি হয়েছে। পাশাপাশি তৈরি পোশাক ও ফার্নিচারও তালিকায় রয়েছে।
অন্যদিকে ইসরায়েল থেকে পণ্য আমদানির কোনো সরকারি তথ্য না থাকলেও জাতিসংঘের কম ট্রেড ডাটাবেস অনুযায়ী, বাংলাদেশ গত দেড় দশকে দেশটি থেকে প্রায় ৩৮ লাখ ডলারের পণ্য আমদানি করেছে।
বিশেষজ্ঞরা বলছেন কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও এমন বাণিজ্যিক লেনদেন রাষ্ট্রীয় নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা ভেবে দেখা প্রয়োজন। এ বিষয়ে মোয়াজ্জেম বলেন, “এই বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি ও রপ্তানিকারকদের আলোচনায় বসে পরিস্কার সিদ্ধান্তে পৌঁছানো উচিত।”
এই সময়েই ফিলিস্তিনেও বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর সিংহভাগই তৈরি পোশাক। বিষয়টি এমন এক সময়ে আলোচিত হচ্ছে, যখন ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, এবং বাংলাদেশ সরকার ইসরায়েলকে এখনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।
কেএইচ/
পাঠকের মতামত:
- ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে ফিফার বড় চমক
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- বেতন বাড়লেও বাড়বে না আগের ভাতা, গেজেটে যা বলল অর্থ মন্ত্রণালয়
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইরানের পাল্টা আঘাত, নিশানায় বাহরাইনের মার্কিন রাডার ঘাঁটি
- পদত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে
- জিপারের নিয়ন্ত্রণ নেই, অথচ দুনিয়ার ক্ষমতা ব্যক্তি













