ট্রাম্পের নিষেধাজ্ঞার ঝাঁকুনিতে বাংলাদেশের লাখো মানুষ
নিজস্ব প্রতিবেদক: ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরই বিদেশে সরকারি খরচে লাগাম টানা শুরু করেছেন। যার ফলে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) রোহিঙ্গা সহায়তা ছাড়া বাংলাদেশের অন্যান্য কার্যক্রম আপাতত তিন মাসের জন্য স্থগিত হয়ে যায়।
ট্রাম্পের এক সপ্তাহ আগের এই আদেশের প্রভাব ইতোমধ্যে বাংলাদেশে পড়তে শুরু করেছে। কারণ ইউএসএআইডির অর্থায়নে চলমান প্রকল্পের কাজ ইতোমধ্যে বন্ধ বা স্থগিত করা হয়েছে।
এর প্রেক্ষিতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্র, পরিবেশ এবং মানবিক সহায়তা প্রকল্পগুলোর কার্যক্রমে গতি কমে গেছে। কিছু প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের নোটিশও প্রদান করেছে, যা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে একটি বড় ধাক্কা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো বড় আকারে সামনে এসেছে এবং এই অবস্থায় ইউএসএআইডির সহায়তা বন্ধ সেই চ্যালেঞ্জকে আরও ঘনীভূত করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের উন্নয়ন ও কারিগরি সহায়তায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তারা কূটনৈতিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে যাতে তারা বুঝতে পারে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বানিজ্যিক অংশীদার।
স্বাস্থ্য খাতে জরুরি ওষুধের সরবরাহ স্থগিত করা হয়েছে। ফলে স্বাস্থ্য কার্যক্রমে বিরূপ প্রভাব পড়েছে। এই অবস্থায় আইসিডিডিআর,বি প্রতিষ্ঠান তাদের কর্মী ছাঁটাই করেছে, যা গবেষণার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। অবস্থা সামাল দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন কৌশল তৈরিতে মনোযোগ দিচ্ছে। তবে কিছু প্রকল্পে কাটছাঁট হতে পারে।
কৃষি খাতে ইউএসএআইডির সহায়তা সম্পর্কে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ জানিয়েছেন, ইউএসএআইডির স্থগিতাদেশ সাময়িক। এই নির্দেশনা গোটা বিশ্বের জন্য।
তিনি জানান, ইউএসএআইডি কৃষিতে কিছু প্রকল্পে সহায়তা দিচ্ছে। বেশিরভাগ কারিগরি সহযোগিতা। কোনো প্রভাব পড়বে কিনা, তা পর্যবেক্ষণ করছি। আপাতত চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় আছি। পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেব।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেছেন, বাংলাদেশে মার্কিন অর্থায়নের তাদের ছয়টি প্রকল্প স্থগিত হয়েছে। এর মধ্যে তিনটি ব্র্যাক সরাসরি বাস্তবায়ন করছে। অপর তিনটি অন্য এনজিও দিয়ে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প থমকে যাওয়ায় অন্তত ৩৫ লাখ মানুষ সুবিধা থেকে বঞ্চিত হবেন।
এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন সংস্থাকে সহযোগিতা করে। সেসব সংস্থা আবার বিভিন্ন দেশে উন্নয়নমূলক কার্যক্রম করে। এখন এসব কার্যক্রম বন্ধ থাকবে। আবার তিন মাস পর কার্যক্রম শুরু করার অবস্থায় নাও থাকতে পারে।
তিনি বলেন, আমাদের কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে। সেটা ঢাকায় করতে হবে, ওয়াশিংটনেও করতে হবে।
মামুন/
পাঠকের মতামত:
- ২০৭ শেয়ারে সবুজের হাসি, তবু কাটেনি বড় তিন খাতে হতাশার মেঘ
- ৯ মাসে চার অপারেটরের গ্রাহক পরিসংখ্যানে চমক
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মাত্র ৩০০ টাকায় ১০ কেজি চাল, আজ থেকে পাবেন যাঁরা
- ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক, জামানত লাগবে না যাদের
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের নাম উল্লেখ করে মামলা
- টানা চতুর্থ দফায় পতন সোনার দামে
- এপেক্স ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেএমআই সিরিঞ্জের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই পিএলসির প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনাইটেড পাওয়ার জেনারেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শাশা ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমএল ডাইংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- জিবিবি পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইভিন্স টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরগন ডেনিমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- জেনেক্স ইনফোসিসের প্রথম প্রান্তিক প্রকাশ
- স্টাইলক্র্যাফটের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- এসিআই ফরমুলেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- এডিএন টেলিকমের প্রথম প্রান্তিক প্রকাশ
- অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- একমি পেস্টিসাইডসের ডিভিডেন্ড ঘোষণা
- জেএমআই হসপিটাল রিকুইজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- কাসেম ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- এমবি ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- একমি ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিলভা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- গ্লোবাল হেভি কেমিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নাভানা ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- বীকন ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে ৬ হাজার কোটি টাকা ঢালতে চায় সরকার
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা













