নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ
আইসিবি ইসলামী ব্যাংকের বিদেশদের আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুইজারল্যান্ডভিত্তিক আইসিবি ফিন্যান্সিয়াল গ্রুপ হোল্ডিংস। প্রতিষ্ঠানটি অভিযোগ করেছে, চুক্তি অনুযায়ী ব্যাংকের নিয়ন্ত্রণ না পাওয়ায় তাদের ৩৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে। এই পরিস্থিতিতে পুরোপুরি নিয়ন্ত্রণ নিশ্চিত না হলে তারা বিনিয়োগ ফেরত চায়, অন্যথায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি দিয়েছে এই বিদেশি গ্রুপ।
গত ৭ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের কাছে পাঠানো এক চিঠিতে এই অভিযোগ ও দাবি জানিয়েছেন আইসিবি ফিন্যান্সিয়াল গ্রুপ হোল্ডিংসের চেয়ারম্যান জোসেফিন সিভারেতনাম। চিঠির অনুলিপি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের কাছেও পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০০৮ সালে বাংলাদেশ ব্যাংকের উন্মুক্ত নিলামের মাধ্যমে তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংকের ৫৩ শতাংশ শেয়ার কিনেছিল আইসিবি ফিন্যান্সিয়াল গ্রুপ। এই শেয়ার ক্রয়ের সময় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে দায়িত্বমুক্তির নিশ্চয়তা পেয়েই তারা ৩৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছিল। কিন্তু পরবর্তীতে ওরিয়েন্টাল ব্যাংকের পুরোনো শেয়ারহোল্ডাররা একাধিক মামলা দায়ের করলে ব্যাংকের শেয়ার লেনদেন আটকে যায়, যার ফলে আইসিবি ফিন্যান্সিয়াল গ্রুপ ব্যাংকের ওপর নিয়ন্ত্রণ হারায়।
চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, ব্যাংকটির আর্থিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকায় বাংলাদেশ ব্যাংক চলতি বছরের এপ্রিল মাসে আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে দেয়। এর পরিবর্তে একজন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাকে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। আইসিবি ফিন্যান্সিয়াল গ্রুপের অভিযোগ, এই পদক্ষেপের ফলে বিদেশি বিনিয়োগকারীর কোনো মতামত বা কর্তৃত্ব আর অবশিষ্ট থাকেনি।
আইসিবি ফিন্যান্সিয়াল গ্রুপের দাবি, বাংলাদেশ ব্যাংক তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। এতে করে বিদেশি বিনিয়োগকারীর স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। চিঠিতে বলা হয়, "বাংলাদেশ ব্যাংকের এমন পদক্ষেপ শুধু চুক্তি লঙ্ঘন নয়, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রেও নেতিবাচক বার্তা দিচ্ছে।"
তারা আরও উল্লেখ করেছে যে, তাদের নিয়োগ দেওয়া নতুন ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদন বাংলাদেশ ব্যাংক না দিয়ে উল্টো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এতে মালিকানার অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলে কোনো নতুন কৌশলগত বিনিয়োগকারী ব্যাংকটিতে আগ্রহ দেখাবে না।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আইসিবি ফিন্যান্সিয়াল গ্রুপ সুনির্দিষ্ট আগ্রহ নিয়ে ব্যাংকটিতে বিনিয়োগ করেছিল। এখন রাষ্ট্রীয় সহায়তায় আইনি সমাধান হলে ভালো।
আইসিবি ইসলামী ব্যাংকের চলমান সংকট ও মালিকানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে, যা ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ ব্যাংক ও সরকার কী ধরনের উদ্যোগ নেবে এবং কীভাবে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করবে।
মিজান/
পাঠকের মতামত:
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বদল হলো এইচএসসি কেন্দ্র
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার
- উর্ধ্বমুখী বাজারে বাড়ছে আস্থা, শেয়ার ধরে রাখছেন বিনিয়োগকারীরা
- ১৩ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৩ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- সোনালী লাইফের প্রথম প্রান্তিক প্রকাশ
- অনলাইন সংবাদে প্রকাশিত তথ্যের বিষয়ে ডিএসইকে দুই আর্থিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আমরা টেকনোলোজিসের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে বাংলাদেশের নতুন অর্জন
- নানীকে হ/ত্যা, আদালতে যা বললেন অভিযুক্ত নাতি
- জার্মানিতে ভিসামুক্ত ভ্রমণ, ৬২ দেশের তালিকা প্রকাশ
- ২১ বছরেও ইংলিশ পরীক্ষায় বসতে পারেননি মেসি
- ১৩ জুলাই আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- ভ্যাটসহ প্রতি ভরি সোনার গহনার দাম নির্ধারণ
- নিজ মেয়েকে হ/ত্যার লোমহর্ষক জবানবন্দি দিলেন বাবা
- নারীদের ‘বউ’ হিসেবে বিক্রি, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
- হাসিনাকে নিয়ে নতুন বিশ্লেষণে উঠে এলো চাঞ্চল্যকর দাবি
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী





.jpg&w=50&h=35)


