সেই এডিসি- ইউএনও’দের প্রত্যাহারের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতন হয়। এরপর দায়িত্ব গ্রহণ করে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। অন্তবর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দেড় মাসেও প্রশাসনে অস্থিরতা কাটেনি। বিশেষ করে ডামি নির্বাচনে সহায়তাকারী মাঠ প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা এখনও বহাল থাকায় ক্ষুব্ধ বিগত সরকার আমলে বঞ্চিত কর্মকর্তারা।
এমন পরিস্থিতিতে বিতর্কিত অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) শিগগিরই প্রত্যাহারের পরিকল্পনা গ্রহণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে নতুন নিয়োগ পাওয়া ডিসিদের মধ্যে বিতর্কিতদেরও প্রত্যাহার করা হবে।
অন্যদিকে ৮ ডিসির পদ ফাঁকা থাকায় সেখানে নতুন পদায়ন নিয়ে জটিলতা এখনও কাটেনি। ডিসি পদায়নে তিন কোটি টাকা ঘুষের একটি চেক পাওয়ার অভিযোগ ওঠায় নতুন পদায়নের ক্ষেত্রে কিছুটা বিপাকে পড়েছে সরকার।
শেখ হাসিনা সরকারের আমলে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি শেখ হাসিনা সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শীর্ষ কর্মকর্তাদের চুক্তি বাতিল করা হয়েছে। তবে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে ‘স্বৈরাচারী সরকারের অনুগত’ শীর্ষ কর্মকর্তাদের এখনো পুরোপুরি সরানো যায়নি।
এদিকে, মাঠ প্রশাসনে পদায়ন নিয়ে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। ৯ ও ১০ সেপ্টেম্বর দুদিনে ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলে যারা ডিসি হতে পারেননি, তারা এই নিয়োগ বাতিলের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে হট্টগোল করেছিলেন। উপসচিব পর্যায়ের ওই কর্মকর্তারা নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ (এপিডি) শাখার যুগ্ম সচিব কেএম আলী আযমের কক্ষে ঢুকে হইচই-হট্টগোল করেন। পরের দিন জনপ্রশাসন মন্ত্রণালয় আট জেলায় নতুন ডিসির নিয়োগ বাতিল করে।
একই সঙ্গে ডিসি নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বঞ্চিত কর্মকর্তাদের অসন্তোষ থেকে সৃষ্ট হট্টগোলের কারণ খতিয়ে দেখতে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদের নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও এখনও প্রতিবেদন জমা দেওয়া হয়নি বলে জানা গেছে। এ ছাড়া নতুন যোগদান করা ৫১ ডিসির বিষয়ে গোয়েন্দা তদন্ত করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, সময়ের স্বল্পতার কারণে পদায়ন করা ডিসিদের সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদন নেওয়া যায়নি। এখন জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাদের ভূমিকা কী ছিল, শেখ হাসিনা সরকারের ‘সুবিধাভোগী’ কি না, আগের সরকারের মন্ত্রী ও ভিআইপিদের পিএস ও এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কি না, ছাত্রজীবনে কোনো রাজনীতি করতেন, বিগত ছয় মাস প্রশাসনের কাদের সঙ্গে চলাফেরা করেছেন তা গোয়েন্দাদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।
এ ছাড়া ত্যাগী, বঞ্চিত ও যোগ্য কর্মকর্তাদের পরিবর্তে আওয়ামী লীগ পরিবার সংশ্লিষ্ট ও বিগত ১৫ বছরে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের অর্থের বিনিময়ে ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, আওয়ামী লীগ সরকারের আশীর্বাদপুষ্ট কর্মকর্তার অপসারণ চেয়ে ঢাকা, খুলনা, লক্ষ্মীপুর ও নাটোরসহ কয়েকটি জেলার ডিসির বিরুদ্ধে সংশ্লিষ্ট জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে সচেতন নাগরিক সমাজ। তাদের মধ্যে যাদের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন পাওয়া যাবে তাদের প্রত্যাহার করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
এ ছাড়া যেসব অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন যারা বিগত ডামি দ্বাদশ জাতীয় নির্বাচনের সহায়তাকারী হিসেবে বিতর্কিত তাদেরও শিগগিরই প্রত্যাহার করা হবে বলে সূত্র জানিয়েছে।
নানা বিতর্ক ও সমালোচনার মুখে বাতিল হওয়ার কারণে লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর ও রাজবাড়ীতে ডিসি পদ এখনও শূন্য রয়েছে। আর ৫টি জেলায় বিগত সরকারের ডিসি বহাল রয়েছে।
অন্যদিকে, ডিসি নিয়োগ নিয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ায় ফাঁকা থাকা ৮ ডিসি পদে নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে সূত্র জানিয়েছে। বৈষম্যের শিকার হওয়া যোগ্য কর্মকর্তাদের পরিবর্তে বিতর্কিতদের পদায়নের অভিযোগে বিতর্কের মুখে এপিডি অনুবিভাগের যুগ্ম সচিব (মাঠ প্রশাসন) কেএম আলী আযমকে গত ১৮ সেপ্টেম্বর সরিয়ে দিয়ে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। তবে এই অনুবিভাগের আরেক যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদের কক্ষ থেকে ডিসি নিয়োগ নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ হিসেবে চেক পাওয়া গেলেও তিনি এখনও স্বপদে বহাল রয়েছেন।
প্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের দাবি, ২০১৪ সালে একতরফা নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালে ডামি নির্বাচনে সহায়তাকাকারী ইউএনও, ডিসি ও বিভাগীয় কমিশনারসহ মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করা কর্মকর্তারা বিগত সরকারের আমলে পদোন্নতিসহ ভালো পদায়ন পেয়েছেন। কিন্তু সরকার পরিবর্তনের পরও তাদের ফের পদোন্নতি ও গুরুত্বপূর্ণ পদে পদায়নের চেষ্টা করছে একটি মহল। যাদের মধ্যে প্রধান উপদেষ্টা কার্যালয়ের কয়েক জন কর্মকর্তাও জড়িত বলে অভিযোগ উঠেছে।
মিজান/
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা











.jpg&w=50&h=35)

