বিদেশের প্রলোভন দিয়ে
‘দালালরা আমাদের পথের ভিখারি বানাই দিল’
নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (২১ মে) বিকেল আনুমানিক চারটা। কাকরাইলের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর করিডরো বিষণ্ণ মনে বসে আছেন নুরুন নবী নামের এক ব্যক্তি। বয়স ৫০। তার চোখে-মুখে অনিশ্চয়তার ছাপ।
হঠাৎ তার পাশে এসে দাঁড়াল এক যুবক। ওই যুবকের শরীরে ক্লান্তির ছাপ নূরুন নবীর মতো। পরে জানা গেল, তারা বাবা-ছেলের সম্পর্ক। দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ জানাতে ফেনী থেকে বিএমইটিতে এসেছেন। বিদেশে পাঠানোর নামে দালালরা তাদের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেয়।
ভুক্তভোগী নুরুন নবী জানান, গত ৯ মে তার ছেলের সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু সৌদি যাওয়াতো দূরের কথা, এখন অভিযোগ নিয়ে ঢাকায় এসেছে। তিনি বলেন, স্বপ্ন ছিল ছেলে বিদেশে গিয়ে ভালো কিছু করবে। তাই বাড়ী বন্ধক ও ব্র্যাক ব্যাংক থেকে সাড়ে চার লাখ টাকা ঋণ নিয়েছি। সেই টাকা আমি ফেনীর স্থানীয় দালাল সাহাবুদ্দিনকে দেই। পরে সাহাবুদ্দিন আমাদের ফেনীর সাঈদ ইসলাম নামে আরেক দালালের সাথে যোগাযোগ করে। সাঈদ মূলত সৌদি আরবে থাকেন। তার সঙ্গে জড়িত ফজলি কাজী।
নুরুন নবী বলেন, এই তিনজন প্রথমে আমার কাছ থেকে তিন লাখ টাকা নেয়। তারপর উত্তরবঙ্গ সংস্থার সাথে যোগাযোগ করে। মূলত উত্তরবঙ্গ এজেন্সি ভিসা, বিএমইটি কার্ড এবং স্বাস্থ্য সনদ করে দেয়। পরে দালালের মাধ্যমে দেড় লাখ টাকা নেয় এজেন্সি। বিনিময়ে সৌদি আরবে পাঠানোর প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বিদেশ না নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে।
তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে ৩০ হাজার টাকার কিস্তি দিতে হয়। এখন এই টাকা কিভাবে পরিশোধ করব জানি না। এখন ভিক্ষা করা ছাড়া উপায় নেই। দালালরা আমাকে রাস্তার ভিক্ষুক বানিয়ে দিয়েছে।
তার ছেলে রায়হান বলেন, গত ৯ মে আমার সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু ভিক্টোরিয়া ওভারসিজ এজেন্সি সাড়ে তিন লাখ টাকা নিয়েও আমাকে সৌদি আরবে পাঠাতে পারেনি। তাই গত শনিবার দুপুর ২টায় বাবার সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। রোববার সকালে বাবাকে নিয়ে ঢাকার পল্টনে ভিক্টোরিয়া ওভারসিজ এজেন্সিতে যাই। আমি সেখানকার এজেন্সির মালিকের কাছ থেকে টাকা ফেরত চাই। এজেন্সির মালিক টাকা নেওয়ার কথা অস্বীকার করে।
দুপুর ২টা পর্যন্ত সেখানে থাকার পরও সমস্যার সমাধান হয়নি। পরে কাকরাইলের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে পায়ে হেঁটে আসেন। বিকেল তিনটায় বিএমইটিতে এসে পৌঁছান। এখানে এসে তিনি দিশেহারা হয়ে পড়েন। কিভাবে লিখতে হয়, অভিযোগ জমা দিতে হয় সে সম্পর্কে কিছুই জানেন না।
তিনি আরও বলেন, বিএমইটিতে অভিযোগ দায়ের করতে গিয়ে তাকে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। অভিযোগ লিখে জমা দেওয়ার সময় তাকে তার নিজ জেলায় অভিযোগ জমা দিতে বলা হয়। তবে আমরা ঢাকা অফিসে জমা দিতে চাই। কিন্তু তারা ঢাকায় অভিযোগ নিতে চায় না। প্রায় দুই ঘণ্টা বসে থাকার পর অনেক অনুনয়-বিনয়ের পর তারা অভিযোগ নিতে রাজি হন। পরে বিকেল পাঁচটার দিকে আমরা অভিযোগ জমা দেই।
তাদের মতো নোয়াখালীর কবিরহাট উপজেলার রাকিব হোসেন নামের আরেক যুবক অভিযোগ করতে বিএমইটিতে এসেছেন। তিনি বলেন, দুই ভাই ও ছোট বোনের স্বর্ণ মুচলেকা রেখে টাকা নিয়েছি। তিন মাস হলো তার বিয়ে হয়েছে। এছাড়াও, আমি বাড়ির জমির দলিল বন্ধক রেখেছি। আমি এখন সেই বন্ধকী কিভাবে পরিশোধ করবো জানিনা। টাকা দিতে না পারলে আমাদের ঘর থাকবে না। আমার বোনের সংসার টিকবে কিনা জানি না।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গের এজেন্সি আমাদের কাছ থেকে ৭ লাখ টাকা নিয়েছে। একাধিকবার এই সংস্থার কাছে গিয়েও সমস্যার সমাধান করা যায়নি। উল্টো তারা আমাদের ভয় দেখিয়েছে। আমরা আমাদের টাকা ফেরত চাই, নয়তো আমরা বিদেশে যেতে চাই।'' তাদের মতো আরও ১৬ জন ভুক্তভোগী অভিযোগ নিয়ে বিএমইটি-তে এসেছেন। তাদের গল্পটা ঠিক তেমনই।
অভিযোগের বিষয়ে নর্থ বেঙ্গল ওভারসিজ লিমিটেডের মালিক হাসিবুল ইসলাম বাবু বলেন, আমি টাকা আত্মসাৎ করিনি। আমার কোম্পানিতে মোট ১১ জন কাজ করে। তাদের মধ্যে সাহাবুদ্দিন নামে একজন এই কাজ করেছে। তার সঙ্গে কাজ করেছেন আবু সাইদ। আবু সাইদ ফজলু কাজীর সঙ্গে দেখা করেন। তার ভিত্তিতে ফজলু আবু সাঈদকে লোক ম্যানেজ করতে বলেন। তাদের টাকা আবু সাঈদ আত্মসাৎ করেছে।
তিনি আরও বলেন, আমি ১০ জনের কাছ থেকে ৬ লাখ ৮০ টাকা পেয়েছি। সাতজনের চিকিৎসা বাবদ ২০ হাজার টাকা এবং ১ লাখ ৪০ হাজার টাকা নিয়েছি। এছাড়া বাড়তি কোনো টাকা নেওয়া হয়নি। তারা ফ্লাইটের দিন সকালে আসছে। আমি তাদের বলেছি টাকা দিলে ফ্লাইট হবে, টাকা না দিলে হবে না। যে টাকাগুলো মারছে তার নাম আবু সাঈদ।
এভাবে দালালরা একে অন্যের উপর দোষ চাপিয়ে পার পেতে চায়। এদিকে, যারা বিদেশ যাওয়ার আশায় সংসাদের হাসি ফেরাতে অনেক কষ্টসাধ্য করে এদেরকে টাকা-পয়সা দিয়েছে, তারা এখন পথে পথে ঘুরছে। তাদের এখন পথের ফকির হওয়ার উপক্রম।
শেয়ারনিউজ, ২১ মে ২০২৪
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












