ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

১৭ আগস্ট ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

২০২৫ আগস্ট ১৭ ১৪:৪৩:৩৭
১৭ আগস্ট ব্লকে চার কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৬ কোটি ৩৪ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ফাইন ফুডস লিমিটেডের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডের। এদিন কোম্পানিটির ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা পূবালী ব্যাংক পিএলসি-র ২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার এবং রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৮৪ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে