আশরাফ টেক্সটাইলের ৭২ কোটি টাকা আত্মসাত: বিএসইসি’র তদন্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর এক তদন্তে দেশের প্রাচীনতম টেক্সটাইল কোম্পানিগুলোর মধ্যে অন্যতম আশরাফ টেক্সটাইল মিলস লিমিটেডে বড় ধরনের সম্পদ আত্মসাতের কেলেঙ্কারির ঘটনা উন্মোচিত হয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে কোম্পানিটি নিষ্ক্রিয় ছিল।
তদন্তে জানা গেছে, ২০০৯ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তালিকাচ্যুত হওয়া এবং ২০০৬ সাল থেকে উৎপাদন বন্ধ থাকা সত্ত্বেও কোম্পানিটি অবৈধভাবে প্রায় ৮৫ কোটি ৪৯ লাখ টাকার জমি ও সম্পত্তি বিক্রি করেছে। বিএসইসি এই বিক্রয়লব্ধ অর্থের মধ্যে প্রায় ৭২ কোটি টাকার কোনো ব্যাংক রেকর্ড বা লেনদেনের প্রমাণ খুঁজে পায়নি। আর্থিক এই অনিয়ম এবং কোম্পানি আইন ও শেয়ারহোল্ডারদের অধিকার লঙ্ঘনের কারণে আশরাফ টেক্সটাইল কর্পোরেট অসদাচরণের এক জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে।
তদন্তকারীরা দেখতে পেয়েছেন, রাজধানীর উপকণ্ঠে টঙ্গীতে ৪২ বিঘা জমি মাত্র ৮৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছে, অথচ এর বাজারমূল্য ছিল ১৩৬ কোটি ৫৪ লাখ টাকা—যা প্রায় ৫১ কোটি ৫৪ লাখ টাকার বিশাল ফারাক নির্দেশ করে।
একইভাবে আশরাফ সেতু শপিং কমপ্লেক্সের ২০ শতাংশ অংশ প্রতি বর্গফুট ১ হাজার ২৭২ টাকায় বিক্রি করা হয়েছে, যা সেই সময়ের প্রচলিত মূল্যের প্রায় অর্ধেক। এই লেনদেন থেকে প্রাপ্ত ৯ কোটি ৫০ লাখ টাকার মধ্যে ৫ কোটি ৩৫ লাখ টাকার কোনো হিসাব পাওয়া যায়নি।
বিএসইসি'র মতে, আশরাফ টেক্সটাইল যেসব আইন লঙ্ঘন করেছে তার মধ্যে প্রধান কয়েকটি হলো-২০০৯ সাল থেকে বার্ষিক সাধারণ সভা (এজিএম) না করা; বোর্ড মিটিংয়ের অনুমোদন ছাড়াই জমি বিক্রি করা; শেয়ারহোল্ডারদের অবহিত না করে কোম্পানির সম্পদ হস্তান্তর করা; অবৈধভাবে চুক্তি স্বাক্ষর করা,যেমন সেতু কর্পোরেশনের সঙ্গে শপিং কমপ্লেক্স নির্মাণের চুক্তি এবং আর্থিক তথ্যের অস্বচ্ছতা এবং গোপনীয়তা বজায় রাখা।
কোম্পানির বর্তমান বোর্ড বারবার শেয়ারহোল্ডারদের অনুমোদন ছাড়াই সম্পদ বিক্রি করেছে। সম্পত্তি বিক্রি, উন্নয়ন চুক্তি এবং শপিং কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তই এজিএম বা বোর্ডের প্রস্তাব ছাড়াই নেওয়া হয়েছে। আশরাফ টেক্সটাইল দাবি করেছিল যে জমি বিক্রির একটি বড় অংশ প্রাক্তন কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, অব্যবহৃত ছুটি এবং গ্র্যাচুইটি বাবদ ব্যয় হয়েছে। তবে বিএসইসি এই দাবির সপক্ষে কোনো ব্যাংক রেকর্ড বা নথি খুঁজে পায়নি। তদন্তকারীরা মনে করেন, এই দাবিগুলো আসলে অর্থ আত্মসাৎ ধামাচাপা দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটি ৭২ কোটি টাকা সরাসরি পরিচালকদের কাছ থেকে উদ্ধার করে নতুন প্রকল্পে, যেমন আশরাফ টেক্সটাইলের উৎপাদন পুনরায় শুরু করার জন্য, পুনঃবিনিয়োগের সুপারিশ করেছে। তহবিল ফেরত না আসা পর্যন্ত বিএসইসি পরিচালকদের শেয়ার স্থগিত বা জব্দ করারও প্রস্তাব দিয়েছে।
প্রতিবেদনে আশরাফ টেক্সটাইলকে হালনাগাদ বার্ষিক প্রতিবেদন প্রকাশ, এজিএম অনুষ্ঠিত করা এবং বোর্ডের পুনর্গঠন করার আহ্বান জানানো হয়েছে। একটি সঠিক ও স্বচ্ছ আর্থিক চিত্র তুলে ধরতে আর্থিক বিবরণীগুলো পুনরায় প্রকাশের পাশাপাশি, স্বচ্ছতা নিশ্চিত করতে এবং বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য কঠোর কর্পোরেট গভর্নেন্স বিধি প্রয়োগের পরামর্শও দেওয়া হয়েছে।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত আশরাফ টেক্সটাইল দেশের প্রথম দিকের অন্যতম বৃহৎ টেক্সটাইল মিল ছিল। এটি টঙ্গীর আশরাফাবাদে ১২,৪০০ স্পিন্ডল এবং দৈনিক ৪২০ পাউন্ড সুতা উৎপাদন ক্ষমতা নিয়ে যাত্রা শুরু করে। বাংলাদেশের স্বাধীনতার পর এটি জাতীয়করণ করা হলেও পরে আবার মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে পুরনো যন্ত্রপাতি, শ্রমিক অসন্তোষ এবং ঋণের কারণে মিলটি ক্রমশ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে।
এর অন্যতম ঋণদাতা রূপালী ব্যাংক ঋণের কিস্তি পুনরুদ্ধারে ব্যর্থ হলে আশরাফ টেক্সটাইল নিলামের তালিকায় চলে আসে। কোনো ব্যাংক নতুন করে ঋণ দিতে রাজি না হওয়ায় ২০০৬ সালের মার্চ মাসে বোর্ড কারখানাটি বন্ধ করে দেয় এবং ২০০৯ সালের অক্টোবরে কোম্পানিটি ডিএসই থেকে আনুষ্ঠানিকভাবে তালিকাচ্যুত হয়।
বিএসইসি'র এনফোর্সমেন্ট অ্যাকশন বর্তমানে চলমান রয়েছে। এছাড়াও, অর্থ পাচারের সম্ভাব্য বিষয়গুলো খতিয়ে দেখার জন্য কমিশন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর কাছে বিষয়টি উল্লেখ করেছে।
মামুন/
পাঠকের মতামত:
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- আইএমএফের নতুন ঋণ নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা









