ইনুর সঙ্গে হাসিনার গোপন ফোনালাপ ফাঁস
নিজস্ব প্রতিবেদক: সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, রেকর্ডটি গত বছরের জুলাই আন্দোলনের সময় ধারণ করা হয়েছিল।
রোববার ১৭ আগস্ট সাংবাদিক জুলকারনাইন সায় নিজ ফেসবুক আইডিতে এই রেকর্ড পোস্ট করেন। মুহূর্তের মধ্যে এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
অডিওটির মোট দৈর্ঘ্য ৫ মিনিট ৩৪ সেকেন্ড। এতে হাসানুল হক ইনু প্রধানমন্ত্রীকে বলেন, “আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হইছে, মাননীয় প্রধানমন্ত্রী। আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলতে সবাইকে। তাহলে আর মিছিল করার লোক থাকবে না।” এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা বলেন, “আমরা রণক্ষেত্রের সাথী।”
রেকর্ডে দেখা যায়, ইনু প্রধানমন্ত্রীকে ইন্টারনেট চালুর আহ্বান জানান। তিনি বলেন, “ইন্টারনেট চালু করতে বলেন। এটা আমাদেরই কাজে লাগবে। কারণ, আমরাও সমস্যা পড়ছি। যদি ইন্টারনেট থাকে, তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাড করে দিতে পারব।” শেখ হাসিনা জবাবে বলেন, “কীভাবে ইন্টারনেট চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে। আমি আর চালু করতে পারব না। অন্য সরকার এসে করলে চালু করবে।”
এ সময় ইনু আরও বলেন, “বাংলাদেশে আর অন্য সরকার আসবে না।” তিনি জামায়াত-শিবিরকে ধরার পরামর্শ দেন এবং যোগ করেন, “শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে।” শেখ হাসিনা এই পরামর্শের প্রতি সম্মতি জানান। ইনু পুনর্বার বলেন, “এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন, তার সবগুলোই ঠিক আছে।”
এর আগে চলতি বছরের ২৫ জুলাই, শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের একটি ফোনালাপ প্রকাশ হয়েছিল। ওই ফোনালাপটি ২০২৪ সালের ১৭ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হয়েছিল। ফোনালাপে শেখ হাসিনা ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চান, এবং ইনান জানান, হলগুলো অনেকটাই ফাঁকা।
এই ফোনালাপের আগে, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলা চালানো হয়। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার দুই দিন পর ইনান শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। ফোনালাপে ইনান বলেন, “আপনারে বারবার ফোন দিচ্ছি, আপনি কিছু মনে কইরেন না।” জবাবে শেখ হাসিনা বলেন, “না, আমি কেন মনে করবো। আমি সারারাতই জাগা, কালকেও তো।”
মারুফ/
পাঠকের মতামত:
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- বিদ্যুতের দাম বৃদ্ধির আসল কারণ জানাল সরকার
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- কাঁঠাল নিয়ে চীনের আগ্রহ, যা জানালেন প্রধানমন্ত্রী
- টার্মিনাল সরানোর সিদ্ধান্ত, মিলল সরকারি অনুমোদন
- আগস্টে দুই দফায় লম্বা ছুটির সুযোগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- স্থিতিশীল আউটলুক বজায় রেখে দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- মাকড়সার কামড়ে হাসপাতালে গুরুতর অসুস্থ অভিনেতা
- সম্পর্কে ফের অন্ধকার, ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য
- ৮০ বছর পূর্তিতে ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নতুন আপডেট, স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানা গেল
- আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণ পরিশোধে আরও তিন বছর সময়
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













