সাড়ে সাত মাসে বিনিয়োগকারীদের ৪৩ শতাংশ অভিযোগ নিষ্পত্তি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার বিনিয়োগকারীদের অভিযোগ নিষ্পত্তির অন্যতম গুরুত্বপূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম কাস্টমার কমপ্লেইনস অ্যাড্রেস মডিউল (সিসিএএম) চলতি বছরের প্রথম সাড়ে সাত মাসে প্রায় ৪৩ শতাংশ অভিযোগের সমাধান করেছে। বিনিয়োগকারীদের সুরক্ষা ও প্রতিকার নিশ্চিত করতে এই প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা রাখছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্টের মাঝামাঝি সময়ে সিসিএএম-এ বিনিয়োগকারীরা মোট ২২৭টি অভিযোগ জমা দেন। এর মধ্যে ৯৮টি অভিযোগের সমাধান হয়েছে, আর ১২৯টি অভিযোগ এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
২০১৯ সালের সেপ্টেম্বরে চালু হওয়া সিসিএএমের মাধ্যমে ক্যাশ ও স্টক ডিভিডেন্ড বকেয়া থাকা, বিক্রি হওয়া শেয়ারের অর্থ না পাওয়া কিংবা অননুমোদিত শেয়ার বিক্রির মতো বিভিন্ন সমস্যা সমাধান করা হয়।
মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারিতে সর্বোচ্চ ২৮টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ২৩টির নিষ্পত্তি হয়, যা এ বছরের মধ্যে সর্বাধিক। অন্যদিকে আগস্টে ১১টি অভিযোগ জমা পড়লেও সমাধান হয়েছে মাত্র ২টি। গত সাড়ে তিন মাসে মোট ১০৪টি অভিযোগ দায়ের হয়, যার মধ্যে ৩২টির নিষ্পত্তি হয়েছে, যা প্রায় ৩১ শতাংশ।
দীর্ঘমেয়াদে সিসিএএম-এর কার্যকারিতা আরও বেশি। বিএসইসির হিসাব অনুযায়ী, চালু হওয়ার পর থেকে প্ল্যাটফর্মটিতে এখন পর্যন্ত ২ হাজার ৯৯টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১ হাজার ৯৩৬টির সমাধান হয়েছে, যা ৯২.২ শতাংশ।
সিসিএএম চালুর আগে অভিযোগ নিষ্পত্তির জন্য বিনিয়োগকারীদের সরাসরি বিএসইসি বা স্টক এক্সচেঞ্জে যেতে হতো। এতে অভিযোগ সমাধানে কয়েক মাস, কখনো কখনো বছর লেগে যেত। এখন অনলাইনে গড়ে মাত্র ৩৩.৭ দিনে অভিযোগ নিষ্পত্তি হচ্ছে। ফলে বিদেশে থাকা বাংলাদেশিরাও সহজেই অভিযোগ করতে পারছেন।
বিএসইসি কর্মকর্তারা জানান, প্ল্যাটফর্মটির স্বচ্ছতা বিনিয়োগকারীদের আস্থা অর্জনের প্রধান কারণ। এখন অভিযোগকারীরা অনলাইনে তাদের অভিযোগের অবস্থা দেখতে পান এবং সমাধান হলে ই-মেইল নোটিফিকেশন পান। কোনো অভিযোগ দীর্ঘ সময় ঝুলে থাকলে সিসিএএম থেকে নিয়ন্ত্রক সংস্থাকে সতর্কবার্তা পাঠানো হয়।
অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিএসইসি ইতোমধ্যে স্টক এক্সচেঞ্জ, স্টকব্রোকার এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সিসিএএম নেটওয়ার্কের আওতায় এনেছে। এক্সচেঞ্জগুলো তাদের ট্রেক হোল্ডারদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করে, আর সিডিবিএল কাজ করছে ডিপোজিটরি পার্টিসিপেন্টদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ নিয়ে। নির্ধারিত সময়ে সমাধান না হলে বিষয়টি সরাসরি বিএসইসিকে জানানো হয়।
সিসিএএমের মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ার লেনদেনের বিলম্বিত নিষ্পত্তি, মার্জিন ঋণ, জোরপূর্বক শেয়ার বিক্রি কিংবা শেয়ার হস্তান্তরে ব্যর্থতার কারণে আর্থিক ক্ষতির অভিযোগও জানাতে পারছেন।
সালাহউদ্দিন/
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
