কমিউনিটির নিরাপত্তা দাবিতে নিউইয়র্কে প্রবাসীদের সমাবেশ
প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সের জনপদ নিরাপত্তাহীনতায় নিপতিত। এখানে এখন একাকী পথ চলতে অনেকে ভয় পান। এমনকি দোকানের ভেতরেও স্বস্তিতে দায়িত্ব পালন করতে পারছেন না মালিক-কর্মচারিরা। বিশেষ করে ওজোনপার্ক যেন দুবৃত্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রায়দিনই এই এলাকায় প্রবাসীরা আক্রান্ত হচ্ছেন দিন-দুপুরে এবং রাতের আধারে।
গত ১২ মে সন্ধ্যায় ‘জারা লাইফস্টাইল’ নামক একটি মানি রেমিটেন্স ও পোশাক বিক্রির স্টোরে অস্ত্রের মুখে নগদ অর্থসহ মূল্যবান সামগ্রি লুট করে নেয়া হয়। ঘটনার ৬ দিন পরও দুর্বৃত্তদের গ্রেফতার না করা যায়নি। এতে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।
শুক্রবার (১৭ মে) ‘লিটল বাংলাদেশ ওয়ে’তে ওজোনপার্ক বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন’র ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভ-সমাবেশে সর্বস্তরের প্রবাসীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই সময় সিটি প্রশাসনের সমালোচনায় বক্তব্য প্রদান করেন।
বিজনেস এসোসিয়েশনের সেক্রেটারি খায়রোল কবির খোকন ক্ষুব্ধচিত্তে বলেন, আমাদের ট্যাক্সে চলছে প্রশাসন। অথচ নিরাপত্তা প্রদানে চলছে সীমাহীন গড়িমসি। বার বার আবেদন জানিয়েও সাড়া মেলেনি পুলিশের টহল বৃদ্ধির।
ওজোনপার্ক কম্যুনিটির নেতা মিসবাহ আবদিন, আল আমান মসজিদের সভাপতি মোহাম্মদ কবির চৌধুরী, কমিউনিটি এ্যাক্টিভিষ্ট আনোয়ার খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারী ও কম্যুনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, বোরহানউদ্দিন কপিল সভাই অভিযোগ করেন, সন্ধ্যার পর অনেক রাস্তায় লাইট থাকে না। অন্ধকারে পথ চলার সময় অনেকে আক্রান্ত হচ্ছেন। দিনের বেলায় পুলিশের টহল একেবারেই কম থাকায় নির্জন এলাকায় দুর্বৃত্তরা হামলে পড়ছে সহজ-সরল প্রবাসীদের ওপর। সাম্প্রতিক সময়ে প্রায় দিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা।
বক্তারা অভিযোগ করেন, পুলিশ জরুরী পরিষেবা ৯১১-এ কল করলে বেশিরভাগ সময় উত্তর পাওয়া যায় না। অপর প্রান্ত থেকে জানানো হয়- ‘এটা আমাদের এলাকার মধ্যে নয়, তাই আবার ফোন করুন’।
বক্তারা বলেন, মাসের পর মাস, বছরের পর বছর এমন অজুহাত দেখানো হচ্ছে। সিটি মেয়রের কার্যালয়, সিটি কাউন্সিল এবং রাজ্য পরিষদের সদস্যদের কল করেও সাড়া মেলেনি।
সমাবেশে আসেন নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩২-এর কাউন্সিলর হুয়ান আরিওলা। তিনি বলেন, এটা আমারও এলাকা। তাই আমি অন্যদের মত পাশ কাটতে চাই না। লাইটপোস্ট জ্বালিয়ে রাখা, পুলিশের টহল বাড়ানোর বিষয়ে আমি শিগগিরই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করব। এছাড়া পুলিশ পোস্ট স্থাপনের কথাও বলব। এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি বোরহান উদ্দিন কপিল, জারা লাইফস্টাইলের স্বত্বাধিকারী রাজু আহমদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিবাদ-সভার এক ঘণ্টা পর জ্যামাইকায় দুর্বৃত্তদের হামলায় খোরশেদ আলম রিংকু নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খোরশেদ রিংকু খণ্ডকালীন কাজের পাশাপাশি ফটোসাংবাদিকতা করেন।
গত শুক্রবার বিকেলে ব্যক্তিগত কাজে গাড়ি নিয়ে জ্যামাইকা যান। সেখানে তার গাড়ি চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। তাকে থামানো হলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ।
এর আগে ৫ এপ্রিল জ্যামাইকার ভরদুপুরে জাকির হোসেন খসরু (৭৪) নামে এক প্রবাসীকে ধাক্কা মেরে কংক্রিটের রাস্তায় ফেলে দেওয়া হয়। তার মাথা ফেটে যায় এবং সে জ্ঞান হারায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে। কিন্তু খসরু জ্ঞান ফেরেনি এবং ১০ এপ্রিল হাসপাতালে মারা যান। জাকির হোসেন খসরুর মৃত্যুতে প্রবাসীরা হিলসাইড সংলগ্ন স্থানে ব্যাপক বিক্ষোভ করে। নিউইয়র্ক পুলিশ এখনও পর্যন্ত সেই দুর্বৃত্তকে গ্রেফতার করতে পারেনি। এমন পরিস্থিতিতে গোটা সমাজ এক ধরনের অস্বস্তিতে পড়েছে বলে অভিযোগ করেন নেতারা।
শেয়ারনিউজ, ১৯ মে ২০২৪
পাঠকের মতামত:
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা












