ঈদ বোনাসের ইতিহাস
লাইফস্টাইল ডেস্ক : বোনাস, যা উৎসব ভাতা নামেও পরিচিত, আজ আমাদের উৎসবের অন্যতম অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে প্রায় সব সরকারি-বেসরকারি চাকরিজীবীরা বোনাস বা উৎসব ভাতা পান।
শুধু কি তাই, মোড়ের দোকানের কর্মচারী থেকে শুরু করে বাড়ির কাজের লোকটিকেও দিতে হয় বোনাস।
তবে এই বিপুল জনপ্রিয় বোনাস খুব বেশি দিন আগে চালু হয়নি। আজ যা উৎসবের অন্যতম অনুষঙ্গ তা দেশ স্বাধীন হওয়ার পরও ছিল না। স্বাধীনতার প্রায় দেড় দশক পর ১৯৮৪ সালে বোনাস চালু হয়।
এই বোনাস কিভাবে এলো এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। তিনি বলেন, বোনাস চালু করেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ। পরে তা ব্যাপক জনপ্রিয়তা পায়।
তিনি বলেন, বোনাস চালু হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাপোর্ট দেওয়ার জন্য। আগে এত মূল্যস্ফীতি ছিল না। দ্রব্যমূল্যের তুলনায় পে-স্কেলগুলো ভালো ছিল। কিন্তু কালক্রমে মূল্যস্ফীতি বেড়ে যায়। এক সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সহায়তা দেওয়ার প্রয়োজন দেখা দিলো। সেই প্রয়োজন নানাভাবে মেটানো হয়েছে। এরমধ্যে একটি হচ্ছে বোনাস বা উৎসব ভাতা।
তিনি জানান, এরশাদ সরকারের সময় প্রথম দিকে হাফ বোনাস অর্থাৎ বেসিকের অর্ধেক বোনাস হিসেবে দেওয়া হতো। পরে তা ফুল বোনাস অর্থাৎ পুরো বেসিকটাই বোনাস হিসাবে পেতেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।
ওই সময় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বোনাস ও শ্রান্তি বিনোদন ভাতায় একটু পার্থক্য ছিল। শ্রান্তি বিনোদন ভাতা তিন বছর পর পর পাওয়া যায়। কিন্তু যে বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারা শ্রান্তি বিনোদন ভাতা ওঠাতেন সে বছর তারা বোনাস পেতেন না।
কিন্তু তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা যে বছর শ্রান্তি বিনোদন ভাতা পেতেন সে বছর বোনাসও পেতেন। তবে এখন সে নিয়ম তুলে দেওয়া হয়েছে। এখন তিন বছরের মাথায় সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা শান্তি বিনোদন ভাতা পান। আবার ধারাবাহিকভাবে বোনাসও পেয়ে থাকেন।
বোনাস চালুর আগে প্রজাতন্ত্রের কিছু কর্মচারীদের প্রয়োজনে তাদের আবেদনের ভিত্তিতে এক মাসের স্যালারি অ্যাডভান্স দেওয়া হতো। পরের বারো মাসে তা সমন্বয় করা হতো। বোনাস চালু হওয়ার পর স্যালারি অ্যাডভান্স বন্ধ হয়ে যায়।
ফিরোজ মিয়া বলেন, 'এখনো বিভিন্ন প্রতিষ্ঠানের বিধি-বিধানে স্যালারি অ্যাডভান্সের বিষয়টি উল্লেখ আছে। কিন্তু বাস্তবে এর দেখা মেলা ভার।'
পাকিস্তান আমলে ষাটের দশকে শ্রমিকেরা প্রফিট বোনাস পেতেন বা তাদের ইনসেনটিভ দেওয়া হতো। কোম্পানি মুনাফা করলে এখনো তারা প্রফিট বোনাস পান। কিন্তু বোনাস অবধারিত। এখন বোনাস না পেলে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন।
বেসরকারি প্রতিষ্ঠানে এক বছর কাজ করলে মূল বেতনের সমান বোনাস পাওয়া যায়। এখন এক বছরের কম সময়ে কাজ করলেও নির্দিষ্ট অনুপাতে বোনাস দিতে দেখা যায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে।
শেয়ারনিউজ, ১০ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ













