আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ স্কলারশিপ
নিজস্ব প্রতিবেদক : ইউরোপের ধনী দেশ আয়ারল্যান্ডের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল ফান্ডেড স্কলারশিপ দেওয়ায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও পিএইচডির বিভিন্ন প্রোগ্রামে পড়ালেখা করার সুযোগ দিচ্ছে দেশটির সরকার।
আইরিশ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সংস্থার সমন্বয়ে টিউশন ফি, জীবনযাত্রার খরচ এবং অন্যান্য খরচ সুবিধা দেওয়া হয় বিধায় শিক্ষার্থীরা একাডেমিক ও পেশাদার জীবনের লক্ষ্য পূরণ করতে পারেন।
আয়ারল্যান্ড সরকারের ইন্টারন্যাশনাল স্কলারশিপ
আইরিশ বিশ্ববিদ্যালয়ে নন ইউরোপিয়ান দেশগুলো থেকে আসা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্ব অর্জনে উৎসাহিত করার জন্য ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে আয়ারল্যান্ড সরকার। স্কলারশিপটি আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও পিএইচডির বিভিন্ন প্রোগ্রামে ডিগ্রি অর্জনের জন্য। ফুল ফান্ডেড স্কলারশিপটি টিউশন ফি ও এক বছরের নিবন্ধন ফি মওকুফ করার পাশাপাশি ১০ হাজার ইউরো উপবৃত্তি দেবে।
ডাবলিন সিটি ইউনিভার্সিটি স্কলারশিপ
ডাবলিন সিটি ইউনিভার্সিটি আয়ারল্যান্ডে একাডেমিক লক্ষ্য অর্জনে ইচ্ছুক ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের নানা সুযোগ দেয়। স্কলারশিপ প্রোগ্রামের মধ্যে রয়েছে আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট স্কলারশিপ, রিসার্চ স্কলারশিপ, স্পোর্টস স্কলারশিপ এবং স্কলারশিপ ফর স্টুডেন্টস উইথ ডিজেবিলিটিস। বিশ্বমানের সুযোগ, একাডেমিক দক্ষতা অর্জনের পথ উন্মুক্ত করবে ডাবলিন সিটি ইউনিভার্সিটি স্কলারশিপ।
ইউনিভার্সিটি কলেজ ডাবলিন গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ
ইউনিভার্সিটি কলেজ ডাবলিন আয়ারল্যান্ডের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের কাছেও বেশ পরিচিত বিশ্ববিদ্যালয়টি। শিক্ষায় বৈচিত্র্য ও শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দেওয়া হয় গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ। এটি সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করায় শিক্ষার্থীরা আর্থিক সুবিধা পায়। বিশ্বমানের শিক্ষা প্রদানের জন্য সম্মানিত খ্যাতি ও প্রতিশ্রুতির এই স্কলারশিপটি একাডেমিক স্বপ্ন পূরণে সাহায্য করবে।
মায়নুথ ইউনিভার্সিটি স্কলারশিপ
আয়ারল্যান্ডের মায়নুথ ইউনিভার্সিটি দেশটির নেতৃস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, যা স্থানীয় ও ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা প্রদান করে। বিশ্ববিদ্যালয়টিতে পড়ুয়া শিক্ষার্থীদের একাডেমিক লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য অসংখ্য স্কলারশিপের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাসহ নানা সুবিধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়টিকে রাখতে পারেন তালিকায়।
হার্ডিম্যান পিএইচডি স্কলারশিপ
হার্ডিম্যান পিএইচডি স্কলারশিপ আয়ারল্যান্ডের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের পোস্টগ্র্যাজুয়েট বা পিএইচডি করার জন্য দেওয়া হয়। নীতিমালা প্রণয়ন ও সমাজ উন্নয়ন, সৃজনশীলতা ও সংস্কৃতি সমৃদ্ধি করে এমন পাঁচটি ক্ষেত্রে গবেষণা করতে চাইলে এটি পাওয়া যাবে। বিশ্বমানের সুযোগ এবং নেতৃস্থানীয় শিক্ষাবিদদের সঙ্গে থেকে দক্ষতা উন্নয়ন, অত্যাধুনিক গবেষণায় নিযুক্ত হওয়া, অগ্রগতিতে অবদান রাখা যাবে এর মাধ্যমে। পাশাপাশিএকাডেমিক ও অন্যান্য ক্ষেত্রেও ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে। এই স্কলারশিপটি অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়।
এনইউআই গ্যালওয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ
ইউনিভার্সিটি অব গ্যালওয়ে সারাবিশ্বের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের সুযোগ দিচ্ছে। কৌশলগত আন্তর্জাতিক লক্ষ্য অনুসারে ইউরোপীয় ইউনিয়নের বাইরের বেশ কয়েকটি দেশের শিক্ষার্থীদের মেধাভিত্তিক বৃত্তি প্রদান করে থাকে বিশ্ববিদ্যালয়টি। এ ছাড়াও, ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা অর্জন সহজ করতে বেশ কয়েকটি স্কলারশিপ অফার করে বিশ্ববিদ্যালয়টি।
গ্র্যাটান স্কলারশিপ
আইরিশ রাষ্ট্রনায়ক হেনরি গ্র্যাটানের নামানুসারে স্কলারশিপটি ২০১২ সাল থেকে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য দিয়ে আসছে। মর্যাদাপূর্ণ আয়ারল্যান্ড স্কলারশিপটি আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও পিএইচডি প্রোগ্রামের গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম; ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট; মার্কেটস, জাস্টিস অ্যান্ড ভ্যালুস; মাইগ্রেশন অ্যান্ড ক্লাস্টারিং; আরবান অ্যান্ড এনভায়রনমেন্টাল ইকোনমিকক্সসহ বিভিন্ন বিষয়ে দেওয়া হয়। এটি বিশ্বমানের গবেষণা সুবিধা, বিভিন্ন একাডেমিক সুবিধা এবং অত্যাধুনিক গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ দেয়।
জেনারেশন স্টাডি অ্যাব্রোড স্কলারশিপ
বৃত্তিটি ট্রিনিটি কলেজ ডাবলিনের সহযোগিতায় দেওয়া হয়। আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও পিএইচডি প্রোগ্রামে আবেদনকারী ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ হতে পারে। প্রোগ্রামটি ইন্টারন্যাশনাল এডুকেশন ইনস্টিটিউট নামক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা দ্বারা পরিচালিত হয়। একাডেমিক লক্ষ্য অর্জন ও অভিজ্ঞতা পেতে সহায়তা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করে স্কলারশিপগুলো। জেনারেশন স্টাডি অ্যাব্রোড স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষা ও বিস্তৃত সাংস্কৃতিক অভিজ্ঞতা সঞ্চারের দ্বার উন্মোচন করে।
ইউনিভার্সিটি অব লিমেরিক স্কলারশিপ
আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব লিমেরিক আন্ডারগ্র্যাজুয়েট, পোস্টগ্রাজুয়েট ও রিসার্চ ডিগ্রি প্রোগ্রামে নানা সুবিধা দেয়। এতে একাডেমিক যোগ্যতা এবং আর্থিক প্রয়োজনের ভিত্তিতে টিউশন ফি, বাসস্থান এবং জীবনযাত্রার খরচ সুবিধা পাওয়া যায়। সারাবিশ্বের শিক্ষার্থীদের সমান সুযোগ প্রদানের মাধ্যমে একাডেমিক শ্রেষ্ঠত্ব, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি প্রচার করাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। চমৎকার পরিবেশে গবেষণা করা যাবে এখানে।
আরসিএসআই ইন্টারন্যাশনাল ফার্মেসি স্কলারশিপ
আন্ডারগ্র্যাজুয়েট, পোস্টগ্রাজুয়েট ও পিএইচডি করতে আগ্রহী ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেয় আরসিএসআই। শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান ছাড়াও বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সুবিধা দেয় এটি।বৃত্তিটিবিশ্বমানের গবেষণা সুবিধা, বিভিন্ন একাডেমিক সুবিধা এবং অত্যাধুনিক গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ দেবে।
শেয়ারনিউজ, ২৩ মার্চ ২০২৪
পাঠকের মতামত:
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা












