বইমেলায় মোহাম্মদ সলিমুল্লাহর ' মাস্টার অব ফরেন এক্সচেঞ্জ '
নিজস্ব প্রতিবেদক : দেশে কয়েক হাজার ব্যাংকার, সরকারি ও বেসরকারি কর্মকর্তা বিদেশি বাণিজ্য নিয়ে কাজ করেন। কিন্তু বিদেশি বাণিজ্য নিয়ে বাংলা ভাষায় রচিত সেই অর্থে কোন বই নেই। এই বিষয়টিকে লক্ষ্য রেখে বাংলা ভাষায় বিদেশি বাণিজ্যের খুঁটিনাটি বিষয় নিয়ে বই লিখেছেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও বিনিয়োগ বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ সলিমুল্লাহ। অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে।
গ্রন্থটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী। অমর একুশে বইমেলায় দাঁড়িকমা প্রকাশনী স্টল নম্বর ৯৪ (ঢাকা) ও স্টল নম্বর ৫১-৫২ (চট্টগ্রাম) পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে বইমেলা থেকে ২৫ শতাংশ এবং শিক্ষার্থীরা ৩০ শতাংশ ছাড়ে সংগ্রহ করতে পারবেন বইটি।
লেখক মোহাম্মদ সলিমুল্লাহ বাংলাদেশ ব্যাংকে যুগ্ম পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন। প্রাতিষ্ঠানিক ক্যারিয়ারে তিনি বৈদেশিক বাণিজ্য ও ব্যাংক পরিদর্শন বিষয়ে বেশ সুনাম ও দক্ষতা অর্জন করেছেন। বৈদেশিক বাণিজ্যের নিয়ন্ত্রকীয় বিধানাবলী এবং পরিদর্শনের কলা-কৌশল বিষয়ে তাঁর লিখিত ৩টি হ্যান্ডবুক সহকর্মীদের নিকটে গৃহীত ও অত্যন্ত সমাদৃত হয়েছে। সেই প্রেরণা থেকেই বিদেশি বাণিজ্য নিয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে বইয়ের লেখক মোহাম্মদ সলিমুল্লাহ বলেন, ফরেন এক্সচেঞ্জ নিয়ে যারা কাজ করেন তাদের জন্য বাংলা ভাষায় পরিপূর্ণ কোনো বই নেই। পূর্ণাঙ্গ সমাধানের কোন বই না থাকায় কাজের ক্ষেত্রে বড় ধরণের সমস্যায় পড়তে হয়। সরকার, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ কাস্টমস ও সিসিআইএন্ডই এর ইস্যুকৃত বিধানাবলী আর ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এর প্রদত্ত বিবিধ নির্দেশনার আলোকে এদেশে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারাটা দুরূহ। ডাইজেস্ট আকারে বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স, বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক ইন্সুরেন্স, লাগেজ-ব্যাগেজ প্রভৃতি বিষয়ে কোনো সমাধান প্রস্তুত করা হয়নি। এজন্য এ দেশে ফরেন এক্সচেঞ্জ নিয়ে খুব বেশি বিশেষজ্ঞও তৈরি হন না। আমি কাজ করতে গিয়ে ১৮৯৯ সাল থেকে অদ্যাবধি সকল আইন ও বিধান সংগ্রহ করেছি। আমার দীর্ঘ কাজের অভিজ্ঞতা ও আমার অধ্যয়নের মিশেলে এই বইটি লিখতে চেষ্টা করেছি। আশাকরি ফরেন এক্সচেঞ্জ নিয়ে যারা কাজ করছেন বা করতে চান এই বই তাঁদের জন্য সহযোগী হবে। বিশেষ করে ব্যাংক খাতে যারা বৈদেশিক বাণিজ্য বিভাগে কাজ করেন বইটি তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।
বইটি পড়ে পাঠক যা জানতে পারবেন:
আন্তর্জাতিক বাণিজ্য পরিচালিত হয় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) এর প্রণীত বিবিধ বিধান (UCP, ISBP, URR, URG, ISP ইত্যাদি) অনুসারে। সমস্যা হলো, ওই সকল বিধান অনাবশ্যক জটিল ইংরেজিতে লিখিত, যা এ দেশের অধিকাংশ মানুষের নিকট দুর্বোধ্য।
আবার, এদেশের বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত কার্যক্রম বেশ কয়েকটি আইনের অধীনে পরিচালিত হয়। ওই সকল আইনের অধীনে কয়েকটি নিয়ন্ত্রক সংস্থাও কাজ করে। এ সকল প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত আদেশ, বিধি, নীতি, প্রজ্ঞাপন, নির্দেশিকা দ্বারা বৈদেশিক বাণিজ্য বিভিন্ন মাত্রায় নিয়ন্ত্রিত হয়। কিন্তু এ সকল দেশি ও বিদেশি বিধি-বিধানের কোনো সমন্বিত বই নেই। ফলে, আমদানি ও রপ্তানিকারক এবং বিদেশগামী ও প্রত্যাগত যাত্রীগণের সর্বদা অনিশ্চিত বাস্তবতার মাঝে থাকতে হয়। একই সাথে, ব্যাংক ও মানি চেঞ্জার-সহ বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা যদিও সঠিক সেবা প্রদান করে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রেই আইন বা বিধানের সঠিক নির্দেশনা না জানায় বিভিন্ন অনাকাঙ্খিত সমস্যায় পড়তে হয়।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েন ওই সকল নবীন উদ্যোক্তা বা পেশাদার ব্যক্তিবর্গ, যারা এই কাজে নতুন করে যুক্ত হন এবং কাজ শিখতে চেষ্টা করেন। তাদের জন্য কোনো সহজ সমাধান নেই। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে "মাস্টার অব ফরেন এক্সচেঞ্জ" বইটি লেখা হয়েছে। লেখকের সাহিত্যিক দক্ষতার অভাবে বইটির গদ্যরূপ বা বর্ণনাশৈলি আকর্ষণীয় হয়নি বটে, তবে এটি বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত সকল কার্যক্রমের সকল প্রশ্নের সমাধান দেবে মর্মে বিশ্বাস করেন প্রকাশক।
শেয়ারনিউজ, ২১ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
জাতীয় এর সর্বশেষ খবর
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস













