স্টক এক্সচেঞ্জের সঙ্গে বিএসইসির বোঝাপড়ার অভাব আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বিনিয়োগ পণ্য স্টক এক্সচেঞ্জের আর সিদ্ধান্ত দেবে আরেকজন– তা হয় না। স্টক এক্সচেঞ্জের সঙ্গে বিএসইসির বোঝাপড়ার অভাব আছে। শুধু বাজার বাড়বে, সূচক বাড়বে– এমন দায়িত্ব যারা নেন বা এমন দায়িত্ব নিয়ে চিন্তা করেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন করলে বাজার এগিয়ে যেতে পারবে না। একটা দল আছে, যারা শেয়ারবাজারকে ছোট করে রাখতে চায়। তারা চায়, অল্প কিছু শেয়ারের যাতে দাম বাড়ে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ডিএসইর ব্রোকারদের সংগঠন ডিবিএ আয়োজিত ২০২৩ সালের শীর্ষ ২০ ব্রোকারেজ হাউসকে পুরস্কার প্রদান এবং এশিয়া সিকিউরিটিজ ফোরামের (এএসএফ) সদস্যপদ প্রাপ্তি উদযাপন অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। তবে সংস্থার তিন কমিশনার, ডিএসইর কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক ব্রোকার অংশ নেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, শেয়ারবাজারে কোন কোম্পানি তালিকাভুক্ত হবে আর কোনটি হবে না, তা নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কেন কাজ করতে পারবেন না। বিনিয়োগ পণ্য স্টক এক্সচেঞ্জের আর সিদ্ধান্ত দেবে আরেকজন– তা হয় না।
তিনি বলেন, আমার মতে, শেয়ারবাজার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ এ ক্ষেত্রে পোস্ট অফিসের কাজ করবে। আর তালিকাভুক্তির বিষয়টি যাচাই-বাছাই করবে ডিএসই। ২০১৩ সালে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা (ডিমিচ্যুয়ালাইজেশন) হওয়ার উদ্দেশ্য ছিল এটাই।
এসময় শীর্ষ ২০ ব্রোকারেজ হাউসকে পুরস্কৃত করায় আগামীতে অন্যরাও এ পুরস্কার পেতে উৎসাহী হবে এবং লেনদেন বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের শেয়ারবাজার অনেক ছোট। দেশের অর্থনীতিকে প্রতিনিধিত্ব করার মতো অবস্থান এখনও তৈরি করতে পারেনি। ব্যাংক থেকে টাকা না এলে শেয়ারবাজার এখনও চলে না।
রপ্তানিতে নগদ প্রণোদনা কমানো প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার পথে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চ্যালেঞ্জের দিকটি বিবেচনার অনুরোধ জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাস্তবতা সামনে। আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। সরকার চাইলেও অনেক কিছু করতে পারবে না। প্রতিযোগিতা সক্ষমতায় টিকে থাকতে নিজেদের সামর্থ্য ও সক্ষমতা বাড়াতে হবে।
বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের শেয়ারবাজার শহরকেন্দ্রিক হয়ে গেছে। অথচ আমরা ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করতে চাই। গ্রামে যে সঞ্চয়ের টাকা পড়ে আছে, তা বিনিয়োগে আনার সুপারিশ করেন তিনি।
কমিশনার আব্দুল হালিম বলেন, বাংলাদেশের শেয়ারবাজার এত ছোট যে, অন্য কোনো দেশের বাজারের সঙ্গে তুলনা করার মতো নয়। তার ওপর ২০১০-১১ সালের খারাপ অধ্যায়ের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট আছে। কমিশনার মিজানুর রহমান বলেন, সমস্যাসংকুল অবস্থার মধ্যে বর্তমান কমিশন দায়িত্ব নিয়েছিল। সমস্যা কাটিয়ে উঠতে এ কমিশন অনেক কাজ করছে, যার সুফল আগামী দুই-এক বছরে মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ডিএসইর চেয়ারম্যান ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু বলেন, শেয়ারবাজারকে এখনও দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হয়নি। দেশের বড় প্রকল্প বাস্তবায়ন হয় ব্যাংক ঋণের টাকায়। শেয়ারবাজার থেকেও যে ঋণ নেওয়ার ব্যবস্থা আছে, তা কেউ নজরে আনেন না।
প্রথমবারের মতো সর্বোচ্চ শেয়ার কেনাবেচায় শীর্ষ ২০ ব্রোকারেজ হাউসকে পুরস্কৃত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এ টি এম তারিকুজ্জামান বলেন, ব্রোকারই শেয়ারবাজারের মূল স্তম্ভ। তাদেরকে কেন্দ্র করেই পুরো বাজার চলে। ডিবিএর এ উদ্যোগে ব্রোকারদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। এতে শেয়ারবাজার সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে।
ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম জানান, বর্তমানে ঢাকার শেয়ারবাজারে ২৫০টির বেশি ব্রোকারেজ হাউস ব্যবসা করছে। ২০২৩ সালে শেয়ারবাজারে যত টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, তার অর্ধেকটাই হয়েছে শীর্ষ ২০টি ব্রোকারেজ হাউস থেকে।
গত জানুয়ারিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩০ দেশের ব্রোকারদের সংগঠন এশিয়া সিকিউরিটিজ ফোরামে ডিবিএ সদস্যপদ পেয়েছে জানিয়ে তিনি বলেন, এ স্বীকৃতি বাংলাদেশের শেয়ারবাজারের জন্য গৌরবের। জাপান, চীন, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, তুরস্কের মতো দেশের ব্রোকারদের সংগঠন এ ফোরামের সদস্য।
শেয়ারনিউজ, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- বরিশাল থেকে কলকাতা, এখনো নানকের কাছে যেভাবে যায় কোটি টাকা
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
অর্থনীতি এর সর্বশেষ খবর
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!













