বিশ্বের আলোচিত পাঁচ বিচ্ছেদ
আন্তর্জাতিক ডেস্ক : সম্পর্কে বিচ্ছেদের অন্যতম কারণ পারস্পরিক সমঝোতা না হওয়া। যদিও ব্যপারটি অন্যদের ক্ষেত্রে স্বাভাবিক হিসাবে বিবেচিত হয়। তবে জনপ্রিয় লোকেদের জন্য ব্যতিক্রম। তাই বেশ কিছু তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছিল। অনেকেই কিছু দম্পতির বিচ্ছেদের নাম দিয়েছেন, সবচেয়ে মর্মান্তিক ডিভোর্স!
জনি ডেপ–অ্যাম্বার হার্ড
প্রেমের সম্পর্ক থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। ২০১১ সালে ‘দ্য রাম ডায়েরি’ ছবির সেটে পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর ২০১৫ সালেই বিয়ে করেন। তবে এক বছরের মাঝেই তাদের এ সম্পর্ক বিচ্ছেদের দিকে গড়ায়। ডেপের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিয়ে ২০১৬ এর আগস্ট মাসে বিচ্ছেদের আবেদন করেন হার্ড।
বিচ্ছেদের ক্ষতিপূরণ অর্থ যোগাড় করতে নিজের বাড়ি বিক্রি করে দেন ডেপ। পরে সে অর্থ একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে দান করেন হার্ড। পরবর্তীতে অবশ্য একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মামলাসহ কম জলঘোলা করেননি দুজন।
বিল গেটস–মেলিন্ডা গেটস
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস–মেলিন্ডা গেটস দম্পতি বিয়ের ২৭ বছর পর ২০২১ সালের ৩ মে বিচ্ছেদের ঘোষণা দেন। এই ঘোষণা বিশ্বের বেশির ভাগ মানুষকে হতবাক করেছিল।
এক বিবৃতিতে বিল ও মেলিন্ডা জানান, বিচ্ছেদের পরও পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে সহায়তা দিতে একসঙ্গেই গেটস ফাউন্ডেশনের কাজ এগিয়ে নেবেন তাঁরা। গেটস ফাউন্ডেশনের মোট সম্পদের পরিমাণ ৪০ বিলিয়ন বা ৪ হাজার কোটি ডলারের বেশি। অন্যদিকে বিল গেটসের সম্পদের পরিমাণ সাড়ে ১২ হাজার কোটি ডলার। এ ছাড়া বিল ও মেলিন্ডার যৌথ মালিকানায় রয়েছে বিপুল পরিমাণ সম্পদ।
জেফ বেজোস–ম্যাকেঞ্জি স্কট
২০১৯ সালের এপ্রিলে মার্কিন ঔপন্যাসিক ম্যাকেঞ্জি স্কট ২৫ বছরের সংসার ভেঙে যাওয়ার খবর দেন বিশ্ববাসীকে। তাঁর স্বামী জেফ বেজোস ছিলেন ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ফলে ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হলে বেশ আলোচনায় ছিল বিষয়টি।
গণমাধ্যমগুলো সে সময় জানিয়েছিল, বিচ্ছেদ চূড়ান্ত হলে ম্যাকেঞ্জি স্কটকে ৩৫ বিলিয়ন বা ৩ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছিলেন বেজোস। আর এই অর্থ পাওয়ার পর বিশ্বের অন্যতম ধনী নারীতে পরিণত হন ম্যাকেঞ্জি। তবে ২০২০ সালে নিজের সম্পদ থেকে ১ দশমিক ৭ বিলিয়ন বা ১৭০ কোটি ডলার দাতব্য সংস্থাকে দান করে দেন তিনি।
জেনিফার অ্যানিস্টন–ব্র্যাড পিট
ফ্রেন্ডস খ্যাত তারকা জেনিফার অ্যানিস্টন ও অভিনেতা ব্র্যাড পিট একে অপরের সাথে সম্পর্কে জড়ান ১৯৯৮ সালে। সে বছরেই বিয়ে সেরে ফেলেন তাঁরা। হলিউডের অন্যতম সেরা জুটির তকমা পেয়েছিলেন জেনিফার–ব্র্যাড। ২০০০ সালে বিয়ে করেন আলোচিত এ তারকা জুটা। কিন্তু পাঁচ বছরের মাথায় এসে সম্পর্ক বিচ্ছেদে গড়ায়।
সে সময় আরেক তারকা অ্যাঞ্জেলিনা জোলির প্রেমে পড়েন ব্র্যাড পিট। পরবর্তীতে জোলিকে বিয়ে করেন এবং ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটি আরও বেশি জনপ্রিয়তা পায় হলিউডে। বেশ আলোচনার জন্ম দিয়ে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গেও বিচ্ছেদ হয় ব্র্যাডের। ২০১৯ সালে ক্যালিফোর্নিয়ার এক আদালতের রায়ে তাদের বিচ্ছেদ আইনি স্বীকৃতি পায়।
সানিয়া মির্জা–শোয়েব মালিক
সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক ভেঙে গেছে টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে। নেপথ্যের কারণ তৃতীয় বিয়ে। শোয়েবের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর জানা যায়, কয়েক মাস আগে বিচ্ছেদ হয়েছে এ জুটির। আর বিচ্ছেদের খবর প্রকাশ পেতেই গুঞ্জন উঠেছে কত টাকা সানিয়াকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হচ্ছে শোয়েবকে। যদিও ডিভোর্স নিয়ে এখন পর্যন্ত কেউই স্পষ্ট কিছু জানাননি। তবে শোনা যাচ্ছে ২০২২ সালেই সানিয়ার সঙ্গে না কি ডিভোর্স হয়েছে শোয়েবের।
শেয়ারনিউজ, ১১ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন













