জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা বললেন মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের ইসলামী ধারার রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা আবারও সামনে এসেছে। তবে এই ঐক্যের নেতৃত্বে জামায়াতে ইসলামীকে মেনে নিতে নারাজ বেশিরভাগ দল, যা ঐক্য প্রক্রিয়াকে শুরুতেই বাধার মুখে ফেলেছে।
৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি সম্ভাব্য আগাম নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন ইসলামি দলকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা জোরদার করা হয়েছে। কিন্তু একাধিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াতের নেতৃত্বাধীন কোনো জোটে যোগ দিতে তারা আগ্রহী নন। দলগুলোর নেতারা বলছেন, ঐক্যের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মাঠপর্যায়ে এর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
ঐক্য নিয়ে আশাবাদী জামায়াত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, "জামায়াত দেশের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় এবং আমাদের প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। আগামী নির্বাচনে সব ইসলামি দলকে নিয়ে একটি বৃহৎ জোট গড়তে আমরা কাজ করছি এবং আলেম-ওলামাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।"
অন্যান্য দলের অনাগ্রহের বিষয়ে তিনি বলেন, "আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একটি শক্তিশালী ঐক্য বা সমঝোতা দৃশ্যমান হবে। আগামী নির্বাচনে ইসলামি দলগুলোকে অন্তত 'এক বাক্স নীতিতে' (প্রতিটি আসনে জোটের একজন প্রার্থী) সমঝোতায় আসতেই হবে।"
জামায়াতের সঙ্গে জোট নয়: মামুনুল হক
ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলেও জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, "জামায়াতের সঙ্গে আমাদের চিন্তার পার্থক্য বিরাট। মাওলানা মওদুদীর চিন্তাধারার সঙ্গে ঐতিহ্যগতভাবেই আমাদের আলেম সমাজের পার্থক্য রয়েছে। এ কারণেই মূলধারার আলেমসমাজ কখনো জামায়াতকে পুরোপুরি সমর্থন করেনি।" তিনি আরও জানান, ইসলামী আন্দোলনের সঙ্গে তাদের নির্বাচনি সমঝোতা নিয়ে আলোচনা হলেও জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিক কোনো কথা হয়নি।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজীও একই সুরে বলেন, "মাঠপর্যায়ে জামায়াতকে নিয়ে একটি নেতিবাচক ধারণা প্রচলিত আছে। আমরা আলেম সমাজের মতামতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেব না।"
দ্বিধায় ইসলামী আন্দোলন
অন্যদিকে, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদিও দলটির সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম জানিয়েছেন, তারা ঐক্যের পক্ষে এবং প্রয়োজনে ছাড় দিতেও প্রস্তুত, তবে জামায়াতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক কিছু ইস্যুতে দুই দলের মধ্যে নৈকট্য বাড়লেও জোট গঠন নিয়ে ইসলামী আন্দোলন এখনো দ্বিধাগ্রস্ত।
বর্তমানে দেশে নিবন্ধিত ১০টি ইসলামী রাজনৈতিক দল রয়েছে এবং এর বাইরেও বেশ কয়েকটি দল সক্রিয়। এর আগেও বিভিন্ন সময়ে ঐক্য গড়ার চেষ্টা করা হলেও আদর্শগত বিভেদ ও নেতৃত্বের কোন্দলে তা ব্যর্থ হয়েছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় এবারের ঐক্য প্রক্রিয়া কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে।
জাহিদ/
পাঠকের মতামত:
- কানাডায় আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন
- প্রবল ঝড় সাইমনের হুমকি, বন্যা-জলোচ্ছ্বাসের শঙ্কা
- হানি ট্র্যাপে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতা বহিষ্কার
- ‘হাসিনার কবর দেওয়ার সাহসও আওয়ামী লীগের নেই’
- শাহজালাল ৩য় টার্মিনাল: গ্রাউন্ড হ্যান্ডলারের দৌড়ে গ্লোবাল ৪ অপারেটর
- তরুণীকে নিয়ে কুয়াকাটায়, পরিবারের খোঁজে বেরিয়ে এলো ভিন্ন পরিচয়
- অস্ট্রেলিয়ার কাছে যেন পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা
- আগামী ২৪ ঘণ্টায় দিনের-রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর
- তাজমিনের মৃত্যুর ঘটনায় সিএনজিচালক সুমনকে শনাক্ত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- পাঠাওয়ের ১ কোটির বেশি অ্যাকাউন্টের তথ্য হ্যাক, যা জানাল প্রতিষ্ঠান
- সব শাখা-এটিএমে অর্থ রাখার ঘোষণা, গ্রাহকদের জন্য নতুন বার্তা
- প্রধানমন্ত্রীর কাছে এক মাসের ক্ষমতা চাইলেন মিলন, দিলেন বড় চ্যালেঞ্জ
- ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!
- ভারত ও বাংলাদেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ
- ৫ ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন, রহস্য বাড়াচ্ছে অটোরিকশা
- মোদিকে ৩ প্রশ্ন ছুড়ে দিলেন ধ্রুব রাঠি
- সোনা কিনতে যাওয়ার আগে জেনে নিন শুক্রবারের দাম
- সুদমুক্ত ইসলামিক ক্রেডিট কার্ড নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- বিদেশ ভ্রমণকারীদের জন্য ডলার কেনার সীমা বাড়ল, জানুন নতুন নিয়ম
- বিদ্যুৎ বিভ্রাটের আগে প্রস্তুতি নিন, ৪১ এলাকার নাম জেনে নিন
- ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিল সরকার, এবার নতুন হিসাব
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













