তিনবারের গুজবের জবাব দিলেন তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার সাম্প্রতিক নেপাল ভ্রমণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে নানা গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে শুক্রবার (২২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্তারিত পোস্ট দেন তাসনিম জারা।
পোস্টে তিনি লিখেন,“আমাকে ঘিরে ধারাবাহিকভাবে অনেক মিথ্যা ছড়ানো হচ্ছে। আমি এসব নিয়ে মাথা ঘামাতে চাই না, শুধু কাজে মনোযোগ দিতে চাই। তবে সত্যটা তুলে না ধরলে মিথ্যা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়।”
ডা. জারা জানান, তিনি নেপালে গিয়েছিলেন সে দেশের সরকারের আমন্ত্রণে, ‘নিরাপদ বাতাস ও দূষণের স্বাস্থ্যঝুঁকি’ বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নিতে। নেপালের দূতাবাসের আমন্ত্রণ আসে ২ জুলাই। তবে একটি ভারতীয় পোর্টালে ভিত্তিহীনভাবে দাবি করা হয়, তিনি নেপালে গিয়ে এক মার্কিন অফিসিয়ালের সঙ্গে ‘ব্রেকফাস্ট মিটিং’ করেছেন এবং এটি নাকি বাংলাদেশি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রকাশিত।
তিনি এই দাবিকে “সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক” বলে আখ্যায়িত করেন।
এই গুজব নতুন নয় বলেও জানান তিনি। পোস্টে উল্লেখ করেন,“এই মাসেই ছড়ানো হয়েছিল যে, আমি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে বৈঠক করছি। পরে সংশ্লিষ্ট গণমাধ্যমই ভুল স্বীকার করে জানায়—তারা গোয়েন্দাদের তথ্যের ওপর ভরসা করে ভুল সংবাদ প্রকাশ করেছিল।”
তাসনিম জারা স্পষ্ট করে বলেন,“১১ আগস্ট আমাদের পার্টির একটি বৈঠক হয় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। সেখানে আমাদের আহ্বায়ক, সদস্য সচিব, আমি এবং একজন যুগ্ম সদস্য সচিব উপস্থিত ছিলাম। এটা কোনো গোপন বৈঠক ছিল না। আমরাই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করি।”
তিনি অভিযোগ করেন, একই ধরনের বৈঠক বিএনপি ও জামায়াত করলেও তাদের ক্ষেত্রে কোনো সন্দেহ বা বিভ্রান্তি ছড়ানো হয়নি। বরং একটি সংবাদমাধ্যম উদ্দেশ্যমূলকভাবে তাঁর একটি পেছন থেকে তোলা ছবি প্রকাশ করে যেন তিনি “গোপন কিছু করছেন” — এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করে।
তাসনিম জারা বলেন,“প্রশ্ন হলো—গোয়েন্দা সংস্থার দায়িত্ব কি দেশের নিরাপত্তা নিশ্চিত করা, নাকি মিডিয়ার জন্য ফটোগ্রাফারের ভূমিকা পালন করা?”
তিনি আরও বলেন, আগস্ট মাসেই তিনবার তাঁর বিরুদ্ধে একই ধরনের মিথ্যা প্রচার চালানো হয়েছে এবং প্রতিবারই উৎস হিসেবে গোয়েন্দা সংস্থার নাম এসেছে।
তাসনিম জারা অভিযোগ করেন,“আওয়ামী স্বার্থসংশ্লিষ্ট কিছু মিডিয়া এসব গুজব ছড়ানোর মূল চালিকা শক্তি। তারা চায়, এক মিথ্যাকে বারবার বলে সেটাকে সত্যে পরিণত করতে।”
পোস্টের শেষাংশে তাসনিম জারা লিখেছেন,“এসব মিথ্যায় আমাকে দমন করা যাবে না। আমি আমার কাজ—নতুন বাংলাদেশ গঠনে—সচেষ্ট থাকবো। শেষ পর্যন্ত সত্যই টিকে থাকবে, মিথ্যা ধ্বংস হবে। আর এটাই সুনিশ্চিত।”
জাহিদ/
পাঠকের মতামত:
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে





.jpg&w=50&h=35)







