স্বর্ণ চোরাচালানে বিসিএস ক্যাডার কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক : স্বর্ণ চোরাচালানে এবার বিসিএস ক্যাডার কর্মকর্তার সংশ্লিষ্টতা মিলেছে। বিমানবন্দরে দায়িত্ব পালন করতে গিয়ে জড়িয়েছেন স্বর্ণ চোরাচালান চক্রে। তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা। নাম ডা. এম জেড এ শরীফ।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অধীনে ২০১২ সাল থেকে দায়িত্ব পালন করছেন। ২৭তম বিসিএস এই কর্মকর্তার স্ত্রীও একজন ডাক্তার। পতেঙ্গা থানার বন্দরটিলা এলাকার বাসিন্দা শরীফ প্রায় একযুগ ধরে
সোমবার (২৯ জানুয়ারি) ৪৬৪ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ তাকে আটক করেছে শাহ আমানত বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানে জড়িত বলে কাস্টমস কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা এক যাত্রীকেও আটক করা হয়েছে।
এদিকে দিনভর নানা নাটকীয়তার পর মামলা না দিয়ে মুচলেকা নিয়ে স্বাস্থ্য বিভাগের কাছে শরীফকে হস্তান্তর করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়ার সুপারিশ করেছে।
এ ছাড়া কাস্টমস কর্তৃপক্ষ তার বিরুদ্ধে চোরাচালান মামলা করবে। কাস্টমস কর্মকর্তারা বলছেন, ৫০০ গ্রামের কম হলে ফৌজদারি মামলা করা হয় না; একজন সরকারি কর্মকর্তা হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নিতে বলা হয়েছে।
তবে অতীতে একটি বা দুটি স্বর্ণবার নিয়ে আটক হওয়া যাত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও থানায় হস্তান্তরের নজির রয়েছে।
মূলত বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নেতাদের তদবিরের মুখে শরীফকে ছাড়তে বাধ্য হয়েছেন কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে,, সোমবার সকালে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম আসেন মো. আলাউদ্দিন। ফ্লাইটটি অবতরণ করলে সেখানে ছুটে যান চিকিৎসা কর্মকর্তা শরীফ। তার আচরণ সন্দেহজনক হওয়ায় নজরদারি বাড়ান শুল্ক কর্মকর্তারা।
যাত্রীরা নামার সময় সেখানে তিনি বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করেন। এরপর বিমানবন্দরের আগমনী ইমিগ্রেশন স্টেশনের কাছে নিজের চেম্বারে আসেন। সেখান থেকে বের হয়ে ইমিগ্রেশন স্টেশনের পাশে রাখা পানির জার থেকে তাকে পানি পান করতে দেখেন শুল্ক কর্মকর্তারা।
তখন তাদের সন্দেহ আরও জোরদার হয়; কারণ ডাক্তারের চেম্বারের ভেতরেই সুপেয় পানির বোতল রয়েছে। ফলে সিসি টিভি ক্যামেরায় নজরদারিতে রাখেন। এরই মধ্যে তার কাছে একজন যাত্রী এসে দ্রুত চলে যান। বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা হলেও তার সঙ্গে আইডি কার্ড ছিল না।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কাস্টমস কর্মকর্তারা পরিচয় জানতে চাইলে চিকিৎসক পরিচয় দেন তিনি। কাস্টমস কর্মকর্তারা তাকে সাধারণ গেইট দিয়ে বের না হয়ে স্ক্যানিং মেশিনের ভেতর দিয়ে যাওয়ার পরামর্শ দেন।
স্ক্যানিং মেশিনে প্রবেশ করলে তার সঙ্গে মেটাল বস্তু রয়েছে এমন সংকেত মিলে। এরপর তার শরীর তল্লাশি চালিয়ে টাকার ব্যাগের মধ্যে চারটি সোনার বার পাওয়া যায়। পরে তাকে আটক করে কাস্টমস শাখায় নেওয়া হয়।
সেখানে শুল্ক কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। বিমানবন্দরে দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার খবরে পুরো বিমানবন্দরে তোলপাড় সৃষ্টি হয়।
মামলা ও গ্রেপ্তার না করার বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মোহাম্মদ ফায়জুর রহমান আমাদের সময়কে বলেন, সাধারণত ৫০০ গ্রামের কম হলে ফৌজদারি মামলা ও গ্রেপ্তার দেখানো হয় না। কারণ অনেক সময় আইন না জেনেও কেউ কেউ নিয়ে আসেন।
এ ছাড়া তিনি একজন সরকারি কর্মকর্তা; তাই বিভাগীয় শাস্তির সুপারিশ করে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কাস্টমসে তার বিরুদ্ধে চোরাচালান মামলা দায়ের করা হবে।
এদিকে ঘটনার পরপর বিমানবন্দর থেকে ডা. শরীফকে প্রত্যাহার করেছে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে দুই সদস্যের কমিটি।
কমিটির সদস্যরা হলেন- চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক সুমন বড়–য়া ও ডেপুটি সিভিল সার্জন ওয়াজেদ চৌধুরী অভি।
চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ডা. ইফতেখার আহমদ জানান, ২০১২ সাল থেকে শরীফ শাহ আমানতে কর্মরত। এ ঘটনায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার ও ২ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়া হবে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা আল আমীন বলেন, বিমানবন্দরে দায়িত্বরত অনেকেই স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার খবর ছিল আমাদের কাছে।
ভিআইপি গেইটে নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজনদের বিশেষ নজর রাখা হয়। এরই অংশ হিসেবে ডা. শরীফকে আটক করা হয়েছে।
এদিকে চিকিৎসক আটকের ঘটনায় শাহ আমানত বিমানবন্দরে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। নিজ শাখার বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন বিমানবন্দর পরিচালক।
প্রত্যেক শাখা প্রধানরা বিষয়টি কঠোরভাবে জানিয়ে দিয়েছেন। আত্মীয়-স্বজনকে কোনো ধরনের প্রটোকল না দেওয়া এবং কাস্টমস হলে প্রবেশ না করতে বলা হয়েছে।
শেয়ারনিউজ, ৩০ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বাজারের সংকট কাটাতে সম্মিলিত উদ্যোগ চান সংশ্লিষ্টরা
- তিন কোম্পানির শেয়ার লেনদেনে রেকর্ড ডেট সংক্রান্ত ঘোষণা
- ৭ লাখ ৬৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
জাতীয় এর সর্বশেষ খবর
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস













