কম দামে শেয়ার কিনছে স্মার্ট বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদন : ফ্লোর প্রাইস প্রত্যাহের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছিল ৯৬ পয়েন্ট। লেনদেন হয়েছিল ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকার কিছু বেশি ।
দ্বিতীয় কর্মদিবস সোমবার সূচক বেড়েছে ডিএসইর সূচক বেড়েছে ১৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ১ হাজার ৪২ কোটি টাকার বেশি।
তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) ডিএসইর সূচক বেড়েছে প্রায় ২২ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ১৭৭ কোটি টাকা।
সূচক ও লেনদেনের এমন উত্থানের দিনেও আজ ডিএসই-তে যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে, তার চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
এছাড়া, ৩৫টি কোম্পানির শেয়ার আজ সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে ক্রেতাশুন্য ছিল। তবে ক্রেতাশুন্য অবস্থায়ও প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিট চোখে পড়ার মতো লেনদেন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, লেনদেনের এমন উল্লম্ফনের প্রধানতম কারণ হলো বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তথা স্মার্ট বিনিয়োগকারীরা কম দামে শেয়ার তুলে নিচ্ছে।
তাঁদের মতে, দীর্ঘদিন ফ্লোর প্রাইসে শেয়ার পড়ে থাকায় বিনিয়োগকারীরা অস্থির হয়ে পড়েছে। এতোদিন বিশেষ প্রয়োজন থাকলেও তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করতে পারেনি। এখন বিক্রি করার সুযোগ পেয়ে কম দামেই শেয়ার বিক্রি করে দিচ্ছে। বিপরীতে কম দামে সেসব শেয়ার সংগ্রহ করছে স্মার্ট বিনিয়োগকারীরা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে লেনদেন যেভাবে বেড়েছে, সাধারণ বিনিয়োগকারীরা যদি কম দামে তাদের শেয়ার বিক্রি না করতো, তাহলে সূচক গত দুই দিনে অন্তত ১০০ পয়েন্ট বাড়তো। কিন্তু রোববার সূচক পড়েছে ৯৬ পয়েন্ট। বিপরীতে গত দুই দিনে (সোমবার ও মঙ্গলবার) সূচক বেড়েছে মাত্র ৩৬ পয়েন্ট।
তাঁরা বিনিয়োগকারীদের কম দামে শেয়ার বিক্রি না করার পরামর্শ দিয়ে বলেন, সামনে বাজার অনেক ভালো হবে। সুতরাং কম দামে শেয়ার বিক্রি করার কোনো মানেই নেই।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ২১.৯৪ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৭৬ পয়েন্টে দাড়িয়েছে। অন্যান্য সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ্ সূচক ৩.৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০.৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ১৭৬ কোটি ৯৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকার।
এদিন মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১২৬টি কোম্পানির, দর কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৯ কোটি ৭০ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ২৭৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১২৩টির, কমেছিল ১১৮টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের।
ফ্লোরহীন মার্কেটে বিনিয়োগ পরামর্শ
শেয়ারনিউজ, ২৩ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির





-1.jpg&w=50&h=35)




.jpg&w=50&h=35)


