৩৬ বছর ধরে এক অডিট ফার্মেই চলছে ডিএসই’র হিসাব!
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গত ৩৬ বছর যাবত একটি অডিট ফার্ম দিয়ে নিজেদের আর্থিক হিসাব-নিকাশ নিরীক্ষা করে আসছে ।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণের পর ড. তারিকুজ্জামান এই নিয়ে প্রশ্ন তোলেন। এরই পরিপ্রেক্ষিতে নতুন করে কোনো প্রতিষ্ঠানকে নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পরিচালনা বোর্ড।
এই বিষয়ে আগামী ২১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় চূড়ান্ত হওয়ার কথা রয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গত সাড়ে তিন দশক ধরে ডিএসইর আর্থিক হিসাব-নিকাশ নিরীক্ষণের দায়িত্ব পালন করছে এ কাসেম অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কোম্পানি আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ দেওয়ার কিছু নীতিমালা রয়েছে। সূত্রমতে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট একজন নিরীক্ষক টানা তিন বছর নিরীক্ষার দায়িত্ব পালন করতে পারবে। তবে অ-তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন কোনো বিধিমালা নেই।
নৈতিকতার প্রশ্নে একটি প্রতিষ্ঠান দিয়ে দীর্ঘসময় নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা উচিত নয় বলে মনে করেন ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. হামিদ উল্লাহ ভুঁইয়া।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘দীর্ঘসময় ধরে একই নিরীক্ষক দায়িত্ব পালন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে নিরীক্ষক বা নিরীক্ষক প্রতিষ্ঠানের এক ধরনের সু-সম্পর্ক তৈরি হয়। এতে অনেক সময় ছোট কোনো অনিয়ম ধরা পড়লেও নিরীক্ষক সম্পর্কের খাতিরে সেটি এড়িয়ে যেতে পারে। এতে নিরীক্ষকের স্বাধীনতা খর্ব হয়।’
ডিএসই ৩৬ বছর ধরে একই নিরীক্ষক দিয়ে নিরীক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়টি জানার পর তিনি বলেন, ‘এটা কীভাবে সম্ভব? এটা তো অসৎবৃত্তি। হয়ত এতে আইনী কোনো বাধা নেই, তবে এটি নৈতিকতার বিষয়।
বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বা কারো চোখে কেন পড়ল না সেই প্রশ্নও এফআরসি চেয়ারম্যানের।
ডিএসইর সূত্র বলছে, সর্বশেষ বৈঠকে ড. তারিকুজ্জামান নিরীক্ষক নিয়োগের বিষয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গত ৩৬ বছর ধরে এ কাসেম অ্যান্ড কো ডিএসইর নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ডিএসইর সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক দীর্ঘদিনের, যা নিরীক্ষকের স্বাধীনতার মৌলিক নীতির পরিপন্থী। তার পরামর্শ- এক্ষেত্রে ডিএসইর সংবিধিবদ্ধ নিরীক্ষক পরিবর্তন করাই শ্রেয়।
এই বিষয়ে ড. তরিকুজ্জামানের সঙ্গে একমত ডিএসইর নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি (এ অ্যান্ড আরএমসি)। কমিটিও এ কাসেম অ্যান্ড কোম্পানিকে সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে পুনরায় নিয়োগ না দেওয়ার পরামর্শ দিয়েছে।
ডিএসই কমিটি প্রাসঙ্গিক আইন, নিয়ম, প্রবিধান ও নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশের বড় চারটি অনুমোদিত নিরীক্ষক প্রতিষ্ঠান থেকে নতুন সংবিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ারনিউজ, ১৫ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


