বাংলাদেশিদের ভিসা নিয়ে ওমানের দূতাবাসের বিবৃতি
আন্তর্জাতিক ডেস্ক : ঢাকায় অবস্থিত ওমানের দূতাবাস বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান স্থগিত করার বিষয়ে বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে, গত সপ্তাহে ওমানে বাংলাদেশিদের ভিসা স্থগিতের সিদ্ধান্ত অস্থায়ী এবং অরাজনৈতিক। রোববার (০৫ নভেম্বর) ঢাকার ওমান দূতাবাসের বরাত এ খবর জানিয়েছে ওমানের সংবাদমাধ্যম মাস্কট ডেইলি।
দূতাবাসের বিবৃতি অনুযায়ী, সিদ্ধান্তটি সাময়িক প্রকৃতির। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাড়াতাড়ি পর্যালোচনা প্রক্রিয়াটি শেষ করার চেষ্টা চালাচ্ছে। পর্যালোচনা প্রক্রিয়া শেষে নির্দেশিকা অনুসারে আবার ভিসা দেওয়া শুরু করবে। এতে আরও বলা হয়, প্রবাসী শ্রমবাজার নিয়ন্ত্রণে বিদ্যমান আইনগুলোর আলোকে ওমানের কর্তৃপক্ষ ব্যাপক পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে।
সাময়িক স্থগিতাদেশের কারণ হিসেবে দূতাবাস জানিয়েছে, বাজারে ক্রমবর্ধমান অবৈধ শ্রমিকদের নিয়ন্ত্রণ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমিক এবং নিয়োগকারীর অধিকার সম্পূর্ণ সুরক্ষিত আছে কিনা তা নিশ্চিত করা হবে।
এর আগে বৃহস্পতিবার (০২ নভেম্বর) ওমান দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে জানায়, ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমভাবে কার্যকর করা হয়েছে এবং সিদ্ধান্তটি সাময়িক পদক্ষেপ। ওমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কোনোভাবেই রাজনৈতিক গতি-প্রকৃতির নয়। এটি ওমানের শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতা সামঞ্জস্যপূর্ণ করার একটি প্রয়াস।
বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে যাতে এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয় এবং চলমান পর্যালোচনার প্রেক্ষিতে পুনরায় ভিসা প্রদান কার্যক্রম শুরু করা যায়।
এদিকে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিগগিরই ওমানের ভিসা খুলে দেওয়ার প্রত্যাশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ওমান বাংলাদেশের জন্য যে ভিসা স্থগিত করেছে, তা শিগগিরই খুলে দেওয়া হবে। তাদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। কিন্তু খোলার আগে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভিসা পেয়েছেন তারা ওমানে যেতে পারবেন। দক্ষিণ এশিয়ার আরেকটি দেশকেও ভিসা স্থগিত করার মাস দুয়েক পরে খুলে দিয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ওমানে বিদেশি শ্রমিকের অর্ধেক হলো বাংলাদেশি। যে কোনো বাজারে সীমাহীন চাহিদা থাকে না। যে চাহিদা নিয়ে কর্মীরা গেছেন তার কিছু ব্যত্যয় হয়েছে। ওখানে কিছু অপপ্রয়োগ হয়েছে। মধ্যস্বত্বভোগীরা অপব্যবহার করেছে। ভবিষ্যতে যারা যাবেন তাদের জন্য বার্তা থাকবে অবশ্যই কাগজপত্র যাচাই-বাছাই করে চাকরি নিশ্চিত করে যাবেন। এক প্রশ্নের জবাবে কূটনীতিকদের ভিসা এবং সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ওমানের ভিসা স্থগিত প্রক্রিয়া থাকছে না জানিয়ে শাহরিয়ার বলেন, যদি কোনো ব্যবসায়ীর যেতে সমস্যা মনে হলে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
ওমানে ভিসা স্থগিত প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিষয়টি আকস্মিক। হঠাৎ করেই এ ঘোষণা এসেছে, দূতাবাসকেও আগে জানায়নি। তবে এসব ব্যাপারে আগেও অনেক দেশকে দিয়েছে, কদিন পরই ভিসা দেওয়া শুরু করবে বলে আশা করছি। তিনি বলেন, গত বছর এক লাখের বেশি কর্মী ওমান গেছেন। ঠিকমতো চাকরির ব্যবস্থা না করে এদের অনেককে আদম ব্যবসায়ীরা পাঠিয়েছেন। এসব দুর্ঘটনার কারণে হয়তো ওরা বন্ধ করেছে। ওদের সঙ্গে আলোচনা করছি, এটা চিরস্থায়ী না। এ সময় বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশে না যাওয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
গত ৩১ অক্টোবর রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। আর এটি গত মঙ্গলবার (০৭ নভেম্বর) থেকেই কার্যকর হয়েছে।
শেয়ারনিউজ, ০৭ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













