জান্নাতের সুখবরপ্রাপ্ত ১০ সাহাবি
ড. এ. এন. এম. মাসউদুর রহমান : পবিত্র কোরআনে মহানবী (সা.)-এর সান্নিধ্যপ্রাপ্ত সব সাহাবির প্রতি আল্লাহর সন্তুষ্টি প্রকাশের কথা এসেছে। তাই ইসলামি বিশ্বাসমতে, সাহাবিরা সবাই জান্নাতি।
তবে তাঁদের মধ্যে এমন কিছু মর্যাদাবান সাহাবি রয়েছেন, যাঁদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মহানবী (সা.) দুনিয়ায় থাকতেই তাঁদের জান্নাতি বলে স্বীকৃতি দিয়েছেন। হাদিসের পরিভাষায় তাঁদের ‘আশারা মুবাশ্শারা’ বা ‘সুখবরপ্রাপ্ত ১০ সাহাবি’ বলা হয়।
বিশুদ্ধ হাদিসগ্রন্থে তাঁদের আলোচনা এসেছে। এখানে তাঁদের নাম-পরিচয় তুলে ধরা হলো।
আবু বকর সিদ্দিক (রা.)
প্রকৃত নাম আব্দুল্লাহ ইবনে ওসমান ইবনে আবু কুহাফা আমর। উপাধি আতিক ও সিদ্দিক। পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন। তাঁর হাতে হজরত উসমান, যুবাইর, তালহা, আব্দুর রহমান ইবনে আউফসহ অনেক বড় বড় সাহাবি ইসলাম গ্রহণ করেন। মহানবী (সা.)-এর হিজরতের সাথি ছিলেন। ইসলামের প্রথম খলিফা ছিলেন এবং ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। মহানবী তাঁর মেয়ে আয়েশা (রা.)-কে বিয়ে করেছিলেন।
ওমর ইবনুল খাত্তাব (রা.)
ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এবং প্রায় ১১ বছর খেলাফত পরিচালনা করেন। আল্লাহ তাআলা তাঁর হাতে ইসলামকে শক্তিশালী করেন। মহানবী (সা.) তাঁর কন্যা হাফসাকে বিয়ে করেছিলেন। তিনি মুসলিম খেলাফতকে বিভিন্নভাবে সংস্কার করেন এবং নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীসহ বিভিন্ন বাহিনী গঠন করেন। তাঁর খেলাফতকাল সব যুগের অনুকরণীয় আদর্শ হিসেবে পরিগণিত।
ওসমান ইবনে আফফান (রা.)
ইসলামের তৃতীয় খলিফা ছিলেন এবং তাঁর খেলাফতকাল ছিল প্রায় ১২ বছর। তাঁর উপাধি ছিল যুন্নুরাইন বা দুই আলোর অধিকারী। তিনি সম্পর্কের দিক থেকে মহানবী (সা.)-এর জামাতা ছিলেন। মহানবী (সা.) প্রথমে তাঁর সঙ্গে এক কন্যার বিয়ে দেন। এরপর তিনি ইন্তেকাল করলে আরেক কন্যার সঙ্গে বিয়ে হয় এ জন্য তাঁকে যুন্নুরাইন বলা হয়।
আলী ইবনে আবি তালিব (রা.)
মহানবী (সা.)-এর চাচাতো ভাই এবং কনিষ্ঠ জামাতা ছিলেন। মাত্র সাত বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। তাবুক ছাড়া ইসলামের সব যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মহানবী (সা.)-এর মেয়ে ফাতেমা (রা.)-এর স্বামী ছিলেন। ইসলামের চতুর্থ খলিফা ছিলেন।
তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা.)
উহুদ যুদ্ধে মহানবী (সা.)-এর সঙ্গে খুবই দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিলেন। শরীরের ২৪টি স্থানে কাফির কর্তৃক আঘাতপ্রাপ্ত হওয়ায় মহানবী (সা.) তাঁর নাম রেখেছিলেন ‘তালহাতুল খায়র’ বা কল্যাণকামী তালহা। তিনি উষ্ট্রের যুদ্ধে শাহাদাতবরণ করেন।
জুবাইর ইবনুল আওয়াম (রা.)
ইসলামের সব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং হাবশায় হিজরত করেছিলেন। তিনি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় তরবারি চালিয়েছিলেন। তাঁর আকৃতিতে ফেরেশতারা বদর যুদ্ধে অবতরণ করেছিলেন। তিনি উষ্ট্রের যুদ্ধে শাহাদাতবরণ করেন।
আব্দুর রহমান ইবনে আওফ (রা.)
মহানবী (সা.)-এর নির্দেশে হাবশায় হিজরত করেছিলেন এবং ইসলামের সব যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁর হাতে অনেক বিধর্মী ইসলাম কবুল করেন।
সাআদ ইবনে আবি ওয়াক্কাস (রা.)
প্রথম আল্লাহর রাস্তায় তির নিক্ষেপ করেন। ইসলামের সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। তিনি ইসলাম প্রচারের নিমিত্তে বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন। তাঁর নেতৃত্বে মুসলমানেরা বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়েন।
সাঈদ ইবন জায়েদ (রা.)
বদর ছাড়া ইসলামের সব যুদ্ধে অংশগ্রহণ করেন। মদিনা রাষ্ট্র পরিচালনায় মহানবী (সা.)-কে বিভিন্নভাবে সাহায্য করেন।
আবু ওবায়দাহ আল-জাররাহ (রা.)
ইসলামের সব যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি উহুদ যুদ্ধে মহানবী (সা.)-এর চোয়ালে বিঁধে যাওয়া লৌহবর্ম দাঁত দিয়ে বের করেছিলেন। ফলে তাঁর সামনের দুই দাঁত পড়ে গিয়েছিল। ইসলামে তাঁর অবদান অপরিসীম।
লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারনিউজ, ২৭ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা













