বিচারালয়কে যেন রাজনীতিকরণ করা না হয় : প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক : আমি চাইব বিচার বিভাগ ও বিচারালয়কে যেন কোনোভাবেই রাজনীতিকরণ করা না হয় মন্তব্য করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, এখানে বিচারক ও আইনজীবীদের সম্মিলিত ও মেধাপুষ্ট দায়িত্ব পালনের মাধ্যমেই কেবল সুবিচারের লক্ষ্য অর্জিত হতে পারে এবং তবেই বিচার বিভাগের মর্যাদা অক্ষুণ্ন থাকবে। আমাদের সুপ্রিমকোর্টের এই বিচার অঙ্গন পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা ও ভালোবাসায় আলোকিত হোক এটিই আমার প্রত্যাশা।
রোববার (০৮ অক্টোবর) আপিল বিভাগে নতুন প্রধান বিচারপতির বিচারিক কার্যক্রমের প্রথম দিনে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সংবর্ধনায় প্রধান বিচারপতির জীবন তুলে ধরে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ না দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেছে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট নামে সরকারবিরোধী আইনজীবী জোট। বিক্ষোভ সমাবেশে ফ্রন্টের সমন্বয়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সহ-সমন্বয়ক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল হাসান বলেন, আমি একটা কথা বলতে চাই, একটু অপ্রীতিকর হলেও ভালোভাবে কিছু না জেনে বা নির্বিচারে বিচারক-আদালত সম্পর্কে কঠোর মন্তব্য করা সভ্যতার কোনো চিহ্ন বহন করে না।
প্রধান বিচারপতি বলেন, সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানের ভাষায়, আমি এটাও বলতে চাই, কোনো বিচারপতিই সমালোচনার ঊর্ধ্বে নয়। সভ্য বিশ্বে সমালোচনার অবকাশ আছে। আমি মনে করি একজন বিচারকের রায়ের সমালোচনা করার অধিকার বাক স্বাধীনতার অংশ। আইন দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে সংবিধান এই বাক স্বাধীনতার নিশ্চয়তা দেয়।
তিনি বলেন, দেশে যে মুক্ত সাংবাদিকতা বিরাজ করছে তার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য যথেচ্ছা সমালোচনার পরিবর্তে জেনেশুনে ওয়েল ইনফরমড হয়ে সমালোচনার প্রয়োজন। তবে কেউ যদি স্বাধীনতার অপব্যবহার করে তা সংবাদ মাধ্যমই হোক, আইনজীবীই হোক বা যে কেউ হোক তাকে শায়েস্তা করার জন্য আদালতের হাত যথেষ্টই লম্বা।
এ সময় দুর্নীতির বিষয়ে তিনি বলেন, সংবিধানের প্রতি লক্ষ রেখে বিচার প্রশাসনকে রাখতে হবে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, স্বাধীন এবং সোশ্যাল জাস্টিস তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একটি দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা দেশ ও জাতির জন্য গর্বের। আমার দায়িত্ব পালনকালে আমার সতীর্থ বিচারকরা এবং আইনজীবীদের সুচিন্তিত পথ ধরে একটি দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।
তিনি আরও বলেন, আমি আমাদের বিচার ব্যবস্থাকে আধুনিক করে গড়ে তুলতে এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে একটি দীর্ঘমেয়াদি জুডিশিয়াল প্ল্যান তৈরি করতে চাই। আমার উত্তরসূরিরা যেন এই প্ল্যান বা পরিকল্পনা ধরে আগামীতে এগিয়ে যেতে পারেন।
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। গত ২৬ অক্টোবর তিনি শপথ নেন। শপথ গ্রহণের পর থেকে তার নিয়োগ কার্যকর হয়। আজ ছিল প্রধান বিচারপতি হিসেবে তার প্রথম বিচারিক কার্যদিবস।
শেয়ারনিউজ, ০৮ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- সিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
- তৌহিদ আফ্রিদির জন্য এলো বড় স্বস্তি, আদালতের নতুন সিদ্ধান্ত
- মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন ডা. জাহেদ
- বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ, আমানত ফেরতে আলটিমেটাম
- আন্দোলনের মুখে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি
- পকেট কমিটির অভিযোগে কুমিল্লার এনসিপিতে ভাঙন
- ১৮০ দিন পর মন্ত্রিসভায় রদবদল; মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- অন্তরঙ্গ ভিডিও ফাঁসের পর নীরব সংসদ সদস্য, মুখ খুলল জেলা জামায়াত
- স্থানীয় নির্বাচনে নতুন সিদ্ধান্তের ইঙ্গিত, যা বললেন মির্জা ফখরুল
- দুই প্যাকেজে ২০২৭ সালের হজ, খরচ জানাল ধর্ম মন্ত্রণালয়
- ২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ
- কানাডাকে নতুন ধাক্কা, ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
- ২১ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মার্জিন ঋণ নীতির ইতিবাচক প্রভাবে চাঙা বাজার
- রূপালী লাইফের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের বাজারে ফের উলটপালট
- গোল্ডকাপ ঘিরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশ
- দাবি না মানলে রাজপথ ছাড়বে না, দাবিতে উত্তাল রাজধানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: দগদগে ক্ষত, অপেক্ষা শুধু বিচারের
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বড় নিয়োগ
- বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা, মার্জিন বিধিমালার খসড়া প্রকাশ
- এই তিন উপাদানেই চুল হবে সিল্কি ও মজবুত
- নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
- শিক্ষার্থীদের জন্য বড় চমক! পাঠ্যবইয়ে আসছে নতুন চার বিষয়
- বাড়ছে ডলারের দর কারণ খুঁজছে বাংলাদেশ ব্যাংক
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা
- ইউনিফর্ম পরে রাজনীতির মাঠে, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি
- সরকারি হাসপাতালই হবে ভরসার একমাত্র জায়গা: প্রধানমন্ত্রী
- ল্যাব পরীক্ষায় ধরা পড়ল ত্রুটি, নিষিদ্ধ ৮ ধরণের পণ্য
- প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না যে ইসলামী দল
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- মেসিকে থামানোর গোপন কৌশল ফাঁস করলেন স্পেনের কোচ
- শুধু গালি দিলেই অশ্লীলতা নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
- খেলা দেখা নিয়ে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
- বিএসইসির ব্যাপক আর্থিক সাক্ষরতা উদ্যোগ: এক বছরে প্রশিক্ষণ পেলেন ২১ হাজারের বেশি বিনিয়োগকারী ও শেয়ারবাজারকর্মী
- ইতালি-ব্রাজিলের পাশে উঠতে পারল না আর্জেন্টিনা
- সরকারি ভাষায় বড় পরিবর্তন, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন নিয়ম
- খসড়া বিধিমালা নিয়ে বিভ্রান্তি নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত হবে নতুন মার্জিন বিধিমালা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা













