দুদক ওয়েবসাইট থেকে তথ্য চুরি
সম্পদশালীদের জন্য ভয়ংকর দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক : দেশের সম্পদশালীদের জন্য ভয়ংকর দুঃসংবাদ দেখা দিয়েছে। দুর্নীতি দমন কমিশন-দুদকের ওয়েবসাইটের তথ্য চুরি করে ঘটানো হচ্ছে ভয়ংকর সব অপরাধ। সিন্ডিকেটের খপ্পরে পড়ছেন অনেক সম্পদশালী।
ভুক্তভোগী অনেকেই মানসম্মানের কথা চিন্তা করে নীরবে পরিশোধ করে যাচ্ছেন সিন্ডিকেট সদস্যদের দাবিকৃত অর্থ। খোদ দুদকেই কর্মরত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে গঠিত এই চক্রে আরও রয়েছেন কিছু দুর্নীতিবাজ পুলিশ সদস্য ও সাংবাদিক। সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার ব্যক্তিদের জবানিতেই উঠে এসেছে পিলে চমকানো এসব তথ্য। এই যেন অনেকটাই রক্ষকের ভক্ষণের মতো।
সংশ্লিষ্টরা বলছেন, দুদকের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা না হলে ভয়াবহ ইমেজ সংকটে পড়বে সরকারের এই বিশেষায়িত প্রতিষ্ঠানটি।
জানা গেছে, চক্রের সদস্যরা দুদকের পুরনো ও নতুন মামলার আসামি টার্গেট করছেন। বিশেষ করে সম্পদশালীদের ফাঁদে ফেলতে কৌশলে দুদকের ওয়েবসাইট থেকে তথ্য হাতিয়ে নিচ্ছেন তারা। এরা মূলত আসল দুদক কর্মকর্তা সেজে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে যোগাযোগ করছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে চিঠি পাঠিয়ে অভিযোগ নিষ্পত্তির কথা বলে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা।
দুর্নীতি করতে এরা দুদকের মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালকের নাম ব্যবহার করেন। চক্রের মূল টার্গেট ‘হঠাৎ সম্পদশালী’ হয়ে ওঠা মানুষ। তাদের খবর নিয়ে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে চক্রটি।
চক্রের ফাঁদে পড়ে ভুক্তভোগীরা এরই মধ্যে কয়েক কোটি টাকা খুইয়েছেন। গত প্রায় তিন মাসে এ চক্রের গ্রেফতার আটজন ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পেয়েছে ডিবি।
গ্রেফতারদের রিমান্ডে নিয়ে তদন্তসংশ্লিষ্টরা জানতে পেরেছেন, খোদ দুদক সদর দফতরেই রয়েছেন সিন্ডিকেটের সদস্য। সেই সঙ্গে পুলিশের কতিপয় সাবেক ও বর্তমান সদস্যও তাদের সহযোগিতা করেন। একশ্রেণির লোক রয়েছে, যারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তাদের সহযোগিতা করে। তারা মূলত সম্পদশালীদের ফাঁদে ফেলতে দুদকের ওয়েবসাইট থেকে তথ্য চুরি করে।
দুদকের সচিব মাহবুব হোসেন এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘চক্রের সঙ্গে কে বা কারা জড়িত সে বিষয়ে দুদক থেকেও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থাও বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করছে।’
ডিবিপ্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘গ্রেফতাররা সংঘবদ্ধ চক্রের সদস্য। এরা দুদকের ওয়েবসাইট থেকে তথ্য চুরি করে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তিকে দুদক কর্মকর্তা পরিচয়ে ফোন করে ঘুষ চেয়ে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছিল। ইতোমধ্যে আমরা এসব চক্রের আটজনকে গ্রেফতার করেছি। তাদের থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাইবাছাই চলছে।’
দুদকের নামে ঘুষগ্রহণ ও চাঁদাবাজির অভিযোগে গত ১৩ আগস্ট রমনা থানায় দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের দায়ের করা মামলায় সেলিম ওরফে তানভীর ইসলাম ওরফে শফিকুর রহমান, সোহাগ পাটোয়ারী, আবদুল হাই সোহাগ ও আজমীর হোসেনকে গ্রেফতার করে ডিবির লালবাগ বিভাগ।
এরপর ১৭ আগস্ট গ্রেফতারের পর আদালতের নির্দেশে ডিবি তাদের তিন দিনের রিমান্ডে নেয়। পরে সেলিম ও সোহাগ পাটোয়ারী নিজেদের অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তাদের জবানিতে উঠে এসেছে সিন্ডিকেটের সদস্যদের অপরাধ ও নানা কৌশলের বিষয়টি।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, দুদকে পরিদর্শক পদে যোগ দিয়েছিলেন ‘আ’ আদ্যাক্ষরের একজন। একে একে পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি উপপরিচালক। কাজ করছেন দুদক প্রধান কার্যালয়ে। এক ভাগনের মাধ্যমে নিজেই গড়ে তুলেছেন একটি ভয়ংকর সিন্ডিকেট।
সিন্ডিকেটের সদস্যদের কাজ হচ্ছে টার্গেট ব্যক্তির সঙ্গে মিটিং করা, ঘুষের পরিমাণ নিয়ে দরকষাকষি করা এবং তার হয়ে অবৈধ অর্থ গ্রহণ করা। এমনকি এই সিন্ডিকেটকে দিয়ে ব্যবসায়ী, সরকারি চাকরিজীবী বা ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে ভুয়া নোটিস পাঠিয়ে দুদকের নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আদায় করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে তিনি গড়েছেন মুগদায় সাত তলা বাড়ি, গুলশানে অভিজাত ফ্ল্যাট, উত্তরায় জমি ও ফ্ল্যাট।
অভিযোগ রয়েছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তির বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব পাওয়ার পর সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে ওই ব্যক্তিকে দায়মুক্তি দেওয়ার নামে দফায় দফায় প্রস্তাব দিয়ে টাকা আদায় করা হতো।
পাশাপাশি নিজের অন্য সহকর্মীর কাছে, অনুসন্ধান বা তদন্তাধীন বিষয়ে অভিযুক্তদের কাছেও আপস-মীমাংসার প্রস্তাব দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। দুদকের অভ্যন্তরীণ ও গোয়েন্দা ইউনিট তদন্ত করছে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের।
‘আ’ আদ্যাক্ষরের মতোই একই রকম অভিযোগ উঠেছে সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত একজন পরিচালকের বিরুদ্ধেও। তিনিও অনুসন্ধান বা তদন্তাধীন বিষয়ে অভিযুক্তদের থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের অর্থ। এরই মধ্যে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৪৮ নম্বর রোডে তার একটি বিলাসবহুল বাড়ির সন্ধান পেয়েছে সংস্থাটির অভ্যন্তরীণ গোয়েন্দা ইউনিট।
২৮ বছর আগে দুদকে পরিদর্শক পদে যোগ দিয়েছিলেন ‘ম’ আদ্যাক্ষরের আরেক উপপরিচালক। তার দুর্নীতির তদন্ত চলছে ২০২১ সাল থেকে। ওই বছরের ৩০ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অভিযোগের সংশ্লিষ্ট নথিপত্র দুদকে পাঠিয়ে এই বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিতকরণের অনুরোধ জানানো হয়।
পরে ওই অভিযোগ অনুসন্ধানে দুদকের পরিচালক মুহাম্মদ ইউসুফকে দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে এই কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের আরেকটি অভিযোগ জমা পড়ে দুদকে। তিন বছর অনুসন্ধান শেষে গত ২৪ জানুয়ারি প্রতিবেদন দাখিল করেন তিনি। গত ৪ এপ্রিল দুদকের নীতিনির্ধারণী সভায়ও তার বিরুদ্ধে ঘুষগ্রহণ ও দুর্নীতির অভিযোগ এবং এই সংক্রান্ত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। বিষয়টি সভায় উপস্থাপন করেন দুদক মহাপরিচালক (প্রশাসন) রেজওয়ানুর রহমান।
দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, মাহবুবুল আলমের নামে দান ও কেনা সূত্রে ১৮টি দলিলে ৪৫৫ শতক জমি, ২০ লাখ ১ হাজার ৩০০ টাকা বিনিয়োগসহ ২৯ লাখ ৮৩ হাজার ৫৯১ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এ ছাড়া পটুয়াখালীর গলাচিপার আড়তপট্টিতে ছয়টি দোকান কিনেছেন তিনি। গ্রামে ১ কোটি ৩ লাখ ৫১ হাজার টাকা মূল্যের কৃষিজমি রয়েছে তার। প্রতিবেদনে আরও বলা হয়, মাহবুবুল আলমের স্ত্রীর নামে ১৪টি দলিলে ৩৫৪ শতক জমি কেনার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া একটি কোম্পানিতে ৫ লাখ টাকা বিনিয়োগ করার কথা বলা হয়েছে। তার মেয়ের নামেও সাতটি দলিলে ১৪৫.৮৮ শতক জমি, ২৬ লাখ টাকার গাড়ি কেনা ছাড়াও ৫ লাখ টাকা বিনিয়োগসহ অন্যান্য সম্পত্তি থাকার তথ্য পাওয়া গেছে।
সভায় বলা হয়, এই প্রতিবেদনে প্রাসঙ্গিক বিষয়াদি নিরপেক্ষভাবে অনুসন্ধান ও যাচাই করা হয়েছে মর্মে কমিশনের কাছে প্রতীয়মান হয়নি। এ ছাড়া অভিযোগের সব বিষয় অনুসন্ধান প্রতিবেদনে প্রতিফলিত হয়নি।
তাই সভায় সিদ্ধান্ত হয়, দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭-এর বিধি ১৯(৪) মোতাবেক বিশেষ একটি সংস্থার মাধ্যমে এ বিষয়ে তদন্ত করা হবে। কমিশন মনে করছে মাহবুবুল আলমের নামে-বেনামে এবং নিকটাত্মীয়ের নামে আরও সম্পত্তি থাকতে পারে। এজন্য বিশেষ একটি সংস্থার মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, গত জুনে এমনই আরেকটি চক্রের চারজনকে কোটি টাকা ঘুষ নেওয়ার সময় রাজধানীর মতিঝিল থেকে গ্রেফতার করে ডিবি। এদের মধ্যে একজন ছিলেন দুদকের মহাপরিচালকের (মানি লন্ডারিং) পিএ (ব্যক্তিগত সহকারী) গৌতম ভট্টাচার্য। অন্যরা হচ্ছেন চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. এসকেন আলী খান এবং তাদের সহযোগী হাবিবুর রহমান ও পরিতোষ মণ্ডল।
বায়তুল মোকাররম এলাকার সিঅ্যান্ডএফ ব্যবসায়ী আশিকুজ্জামানকে দুদকের নামে চিঠি ইস্যু করে হয়রানি করত চক্রটি। এরা দুদকের নামে গত ২০ জুন সকালে আশিকুজ্জামানের উত্তরার বাসায় দুদকের মনোগ্রামসংবলিত খাকি রঙের খামে একটি নোটিস পাঠায়। এরা কার্পেটের ব্যবসার আড়ালে সোনা চোরাচালান ও মানি লন্ডারিং সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তোলে তার বিরুদ্ধে।
শেয়ারনিউজ, ০২ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
জাতীয় এর সর্বশেষ খবর
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা













