৫ বছরের মধ্যে প্রথমবার তথ্যপ্রযুক্তি পণ্যের রপ্তানিতে ভাটা
নিজস্ব প্রতিবেদক: গত পাঁচ বছরে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি বা আইটি পণ্যের রপ্তানি কমেছে। যা সরকারের রপ্তানি বহুমুখীকরণ প্রচেষ্টার জন্য একটি অশনি সংকেত।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশীয় আইটি প্রতিষ্ঠানগুলোর আয় আগের বছরের তুলনায় ৭.৪২ শতাংশ কমে ৫৪৮.১০ মিলিয়ন ডলার হয়েছে।
এটি ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলারের তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল ডিভাইস রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রেও একটি বড় ধাক্কা বলে মনে করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।
২০২২-২৩ অর্থবছরে আইটি অ্যানাবলড সার্ভিসেস (আইটিইএস) ও সফটওয়ার এবং কম্পিউটার কনসালটেন্সিসহ সব খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। একইভাবে সফটওয়ার থেকে রপ্তানি আয় ১৯.৬৬ শতাংশ কমে হয়েছে ৪৭.৮৫ মিলিয়ন ডলার।
কম্পিউটার কনসালটেন্সি সেবার রপ্তানি ৮.৯৩ শতাংশ কমে ৩৪.৭৬ মিলিয়ন ডলার হয়েছে। এছাড়া, কম্পিউটার ও পেরিফেরাল সরঞ্জাম পরিষেবার ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ এবং মেরামত ৩০.৭২ শতাংশ কমে হয়েছে ৬.৮৮ মিলিয়ন ডলার।
আইটিইএসের মধ্যে পড়ে গ্রাফিক ডিজাইন, ইমেজ এডিটিং ও বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ের মতো কাজ, এখানের রপ্তানি আয় ৫.৩২ শতাংশ কমে ৪৫৮.৬২ মিলিয়ন ডলার হয়েছে।
বেসিসের পরিচালক রাশাদ কবির এই বিষয়ে বলেন, 'গত এক দুই বছরে সফটওয়ার রপ্তানিতে প্রবৃদ্ধির প্রবণতা খুবই উৎসাহব্যঞ্জক ছিল, কিন্তু গত কয়েক মাসের তথ্যে দেখা গেছে রপ্তানি কমছে। এর অন্যতম প্রধান কারণ হতে পারে বৈশ্বিক মূল্যস্ফীতি, যারা কারণে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বেশিরভাগ কোম্পানি খরচ কমাতে বাধ্য হয়েছে। ফলে, আমাদের সফটওয়ার রপ্তানি কমেছে।'
করোনার সময় রিমোট ডেভেলপারদের নিয়োগ বেশ জনপ্রিয় হয়েছিল। তখন বাংলাদেশের অনেক সফটওয়ার কোম্পানি এবং ডেভেলপাররা অফশোর ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কাজ করেছিল।
তিনি বলেন, 'কিন্তু গত ছয় মাসে এসব কোম্পানি আবার অনসাইট কাজে ফিরে গেছে, যা বাংলাদেশের সফটওয়ার রপ্তানি কমার আরেকটি কারণ হতে পারে।'
তিনি বাংলাদেশের আইটি কোম্পানিগুলোকে আফ্রিকা ও প্যান প্যাসিফিক এশিয়ার মতো কিছু বাজারের দিকে মনোনিবেশ করার পরামর্শ দেন, যেখানে আইটি পণ্য সরবরাহ করে আয়ের অনেক সুযোগ আছে। তিনি আরও বলেন, 'কোম্পানিগুলোকে শুধু সেবা দেওয়ার পরিবর্তে পণ্য উন্নয়নে মনোনিবেশ করতে হবে।'
বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, আইটি পণ্য রপ্তানি কমে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে।' তিনি বলেন, 'এর মধ্যে খুব সাধারণ কারণ হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। এ কারণে বিশ্বের প্রতিষ্ঠানগুলো আইটি ইনস্টলেশন আপডেট করছে না। আইটিতে তাদের বিনিয়োগ কমায় আমাদের রপ্তানির পরিমাণ কমেছে,' বলেন তিনি।
তিনি জানান, স্থানীয় কোম্পানিগুলো প্রাথমিক পর্যায়ের কাজ করে, যেমন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন ও ফটো এডিটিং। এ ধরনের কাজগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রসেস অটোমেশনের মাধ্যমে করা হচ্ছে। বলতে গেলে কার্যকরভাবে মানুষকে প্রতিস্থাপন করা হচ্ছে। এছাড়া, চ্যাটবটগুলো অনেক বিপিও পরিষেবা প্রতিস্থাপন করছে। এই প্রেক্ষাপটে দেশের মেধাবীদের ও কোম্পানিগুলোকে ডেটা বিশ্লেষণ এবং ডিসিশন মেকিংয়ে মতো কাজ করার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, 'এ ধরনের কাজে প্রতি ঘণ্টায় গড় পেমেন্ট ১০-১৫ ডলার থেকে বেড়ে ৫০-৬০ ডলার হবে। এছাড়া ব্লকচেইনের মতো নতুন প্রযুক্তিতে আমাদের দক্ষতা খুবই কম। এ ধরনের প্রযুক্তির জন্য দক্ষ কর্মী গড়ে তুলতে হবে। না হলে আমাদের আইটি রপ্তানি কমতে থাকবে।'
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি একেএম ফাহিম মাশরুর বলেন, 'সরকার সাম্প্রতিক বছরগুলোতে আইটি ফ্রিল্যান্সার তৈরির ওপর গুরুত্বারোপ করেছে। কিন্তু, সফটওয়ার ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়নে লোকবলের দক্ষতা বাড়ানোর খুব একটা প্রচেষ্টা দেখা যায়নি।'
তিনি মন্তব্য করেন, দেশে ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়িয়ে সামগ্রিক আইটি রপ্তানি আয় বাড়ানো কঠিন, কারণ তাদের ব্যক্তিগত আয় ন্যূনতম পর্যায়ের। তিনি আরও বলেন, ভারতের আইটি রপ্তানি বর্তমানে ২০০ বিলিয়ন ডলারের বেশি। কারণ তারা ইনফোসিস, উইপ্রো ও টাটা কনসালটেন্সি সার্ভিসের মতো প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছে।
তিনি বলেন, 'এসব প্রতিষ্ঠান বিলিয়ন বিলিয়ন ডলার আয় ও উচ্চমানের সফটওয়ার তৈরি করে। এজন্য সেখানে হাজার হাজার কর্মীও নিয়োগ দেওয়া হয়েছে,' বলেন তিনি। তিনি জানান, এছাড়া বিশ্বের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মী সংখ্যা কমিয়েছে, সেসব কর্মী এখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। এটিও বাংলাদেশের সামগ্রিক আইটি রপ্তানিতে প্রভাব ফেলেছে।
ফাহিম মাশরুর আরও বলেন, 'আরেকটি কারণ হলো, আমাদের আইটি ফার্মগুলোর ক্লায়েন্টরা ছোট স্টার্টআপ। তাই বিশ্বজুড়ে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ কমে যাওয়ায় রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।'
শেয়ারনিউজ, ০২ সেপ্টেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
- শনিবার স্বর্ণ কিনলে কত টাকা লাগবে? দেখে নিন ২২ আগস্টের দাম
- মির্জা ফখরুলকে অভিনন্দন,যা বললেন ভারতের রাষ্ট্রপতি
- কবে বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর
- স্পেন-আর্জেন্টিনা ফাইনালের সংঘর্ষে এলো কঠোর শাস্তি
- দুই মন্ত্রীর দায়িত্ব পরিবর্তন
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ
- নতুন মন্ত্রিসভায় পাঁচজন, পূর্ণমন্ত্রী হলেন প্রতিমন্ত্রী
- মির্জা ফখরুলের শপথ, বঙ্গভবনে নতুন অধ্যায়ের সূচনা
- রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে রদবদল
- দিল্লি সফর নিয়ে জল্পনা, কী বলছে ঢাকা?
- গণপিটুনির বদলে ২০০ রাকাত নামাজে মিলল শাস্তি!
- দুই দিনেই গোলাপি বাসের নারী চালকদের হতাশা কেন?
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক













