সঙ্কট কাটিয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর স্বস্তির যাত্রা
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম দিন থেকেই স্বাভাবিক লেনদেনে ফিরেছে একীভূত হওয়া পাঁচটি ব্যাংক নিয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ব্যাংকটির শাখাগুলোতে আমানতকারীদের টাকা উত্তোলন ও জমা দেওয়ার চিত্র দেখা গেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত হয়ে এখন থেকে একক ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। অনেক শাখায় ইতোমধ্যে আগের সাইনবোর্ড সরিয়ে নতুন ব্যাংকের ব্যানার ও নাম টাঙানো হয়েছে।
আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ স্কিম ঘোষণা করেছে, যার ফলে গ্রাহকরা আজ থেকে নগদ টাকা হাতে পাচ্ছেন। নিয়ম অনুযায়ী, যেসব গ্রাহকের অ্যাকাউন্টে ২ লাখ টাকা পর্যন্ত আমানত রয়েছে, তারা পুরো টাকাই একবারে তুলতে পারবেন। আর যাদের আমানত ২ লাখ টাকার বেশি, তারা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ ১ লাখ টাকা করে আগামী দুই বছরের মধ্যে তাদের সম্পূর্ণ অর্থ তুলে নেওয়ার সুযোগ পাবেন। তবে ক্যানসার, কিডনি ডায়ালাইসিস রোগী এবং ৬০ বছরের বেশি বয়সী গ্রাহকদের চিকিৎসার প্রয়োজনে মানবিক বিবেচনায় এই সীমার বাইরেও টাকা তোলার বিশেষ সুবিধা রাখা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, একীভূত হওয়া ব্যাংকগুলোর যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং চুক্তি এখন থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে থাকবে। গ্রাহকদের আগের চেকবই, ডিপোজিট স্লিপ বা অন্যান্য ব্যাংকিং নথিপত্র আপাতত বৈধ থাকবে, অর্থাৎ দ্রুত সেগুলো পরিবর্তনের প্রয়োজন নেই। যারা এখনই তাদের জমানো টাকা তুলবেন না, তারা বাজারভিত্তিক মুনাফা পাবেন এবং প্রয়োজনে জমার বিপরীতে ২০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা নিতে পারবেন। তবে স্থায়ী আমানতের ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তোলা যাবে না।
নতুন এই ব্যাংকের জনবল কাঠামোর বিষয়ে জানানো হয়েছে, যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনো অনিয়ম বা মামলা নেই, তারা স্বয়ংক্রিয়ভাবে নতুন ব্যাংকে যুক্ত হবেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে বড় অংশ সরকার প্রদান করেছে এবং বাকিটা প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে সমন্বয় করা হবে। তবে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং হাসপাতালের মতো সংবেদনশীল খাতের আমানতকে শেয়ারে রূপান্তর করা হবে না।
বিগত সরকারের আমলে শরীয়াহ ভিত্তিক এই ব্যাংকগুলো থেকে বিপুল পরিমাণ টাকা অনিয়মের মাধ্যমে তুলে নেওয়ায় এগুলো চরম তারল্য সঙ্কটে পড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী প্রশাসক নিয়োগের পর এই একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বর্তমানে এই ব্যাংকগুলোতে ৭৫ লাখ গ্রাহকের প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে এই সংস্কারের মাধ্যমে ব্যাংকগুলোর পরিচালন ব্যয় কমাতে কর্মীদের বেতন ২০ শতাংশ কমানো হয়েছে এবং একই এলাকায় থাকা একাধিক শাখা কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


